নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

নুরল আলম হিরণের ধর্মীয় পোষ্ট, হতাশ হলাম পড়ে!

২২ শে মে, ২০২৬ বিকাল ৫:৫৮



সৃষ্টিকর্তা যদি ধর্ম সৃষ্টি করতেন, তিনি কয়টি করতেন? একটি, নাকি একাধিক?
উত্তর যদি ১টি হয়, সেটি কোনটি? ইসলাম, নাকি অন্য আরেকটা? নাকি সবগুলো?

যেহেতু, শত শত ধর্ম এসেছে সময়ের সাথে ও বিলুপ্ত হয়েছে, ইহা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে, ধর্ম হচ্ছে মানুষের সৃষ্টি। গ্রীক ও রোমানদের মতো শক্ত জাতির ধর্ম কি কারণে বিলুপ্ত হয়ে, সেখানে খ্রিশ্চিয়ানিজম প্রবেশ করলো? কারণ, গ্রীক ও রোমানরা শক্তিশালী জাতি ছিলো; ওরা সাহিত্য, সংস্কৃতি ও উন্নত মানের রুপকথার সমন্বয়ে ধর্ম সৃষ্টি করেছিলো।

কিন্তু ইউরোপে বিশ্বের অন্য এলাকা থেকে সমাজ দ্রুত বিবর্তিত হওয়ায় তারা ১০০ ভাগ রূপকথার ধর্মকে ত্যাগ করে, সমসাময়িক কালের ধর্মকে ( খৃষ্টান ধর্ম ) গ্রহন করে। এখন ইউরোপে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠেছে, খৃষ্টান ধর্ম এখন সংস্কৃতিতে পরিণত হয়েছে, ইহার ধর্মীয় মান নেই বললেই চলে।

**** কেহ নুরল আলম হীরণের পোষ্টে কমেন্ট করে উনাকে জানাবেন, উনার পোষ্টের পরিপ্রেক্ষিতে আমি এই পোষ্ট দিয়েছি। ধন্যবাদ। ****





মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

সৈয়দ কুতুব বলেছেন: মানুষের মনে যখন হতাশা বাড়ে তখন সে ধরমে ঝুকে পড়ে । চারিদিকে খুন , রাহাজানি ও রেইপে মানুষের মাঝে হতাশা বিরাজমান । সে চায় এক ঝটকায় কোনো অতিপ্রাকৃত কেউ এসে সবকিছু সমাধান করে দিক।

২২ শে মে, ২০২৬ রাত ৮:২১

ওমর খাইয়াম বলেছেন:



মানুষ যখন সভ্যতাকে বুঝতে পারে না,, তখন সে সবকিছুকেই ভয় পায়।

২| ২২ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১১

সৈয়দ কুতুব বলেছেন: নাহল তরকারি সাহেব একজন গরিব মহিলাকে সহায়তা করতে চেয়েছিলেন ; তবে যারা মহিলার ক্ষতি করেছে তারা প্রভাবশালী হওয়ায় কোনো লাভ হয় নি। ভালোই কি বলেন ?

২২ শে মে, ২০২৬ রাত ৮:২৪

ওমর খাইয়াম বলেছেন:



তরকারী সাহেব নিজে কিছু করছেন বলে মনে হয় না; উনি ১ লাইনও লিখতে পারেন না; উনার পরীক্ষাগুলো অন্য কেহ দিয়েছে, হয়তো!

৩| ২২ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি চিন্তিত হবেন না চাঁদগাজী। আমি শুধু বলতে চেয়েছি ধর্মের যে সকল ভালো দিক আছে সমাজের জন্য, মানুষ সেগুলো সঠিকভাবে পালন করেনা। আমি জন্মসূত্রে মুসলিম বলে ইসলাম ধর্মের কথাই বলেছি।

২২ শে মে, ২০২৬ রাত ৮:২৬

ওমর খাইয়াম বলেছেন:




সামন্তবাদের সময় রাজাদের আইনের তুলনায় ধর্মীয় কথা ( সাধারণে মানুষের ভাবনাচিন্তা ) মানুষের জন্য ভালো ছিলো; আজকের বিশ্ব জ্ঞানভিত্তিক।

২২ শে মে, ২০২৬ রাত ৮:৪২

ওমর খাইয়াম বলেছেন:



"ধর্মের ভালো দিক যা আছে, তা ছিলো ২০০০ বছর আগের সভ্যতার জন্য"; আজকের মানুষ ২০০০ বছর আগের সংস্কৃতিকে অনুসরণ করতে গিয়ে পেছনে পড়ে যাচ্ছে!

৪| ২৩ শে মে, ২০২৬ রাত ২:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: ট্টগ্রাম নগরে একই পরিবারের ৭ ও ১১ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল বাতেন নামের এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত ১০টা দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, অভিযুক্ত বাতেনকে আমরা আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানাব। বাতেন খুলশী থানার আমবাগান এলাকায় একটি মসজিদে মক্তব পরিচালনা করতেন।

ভাদ্রমাস কি চলে এলো ?

২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮

ওমর খাইয়াম বলেছেন:




মাদ্রাসা ও মক্তব'এর পরিবেশ সেখানকার ছাত্রদেরকে অস্বাভাবিক মানুষে পরিণত করে।

৫| ২৩ শে মে, ২০২৬ বিকাল ৪:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে মানুষ।
তাই তো একাধিক ধর্ম তৈরী হয়েছে।
অসংখ্য ভাষা তৈরী হয়েছে।
এরা তৈরি হয়েছে লাখে লাখে আবাল হুজুর।

৬| ২৩ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: ধর্ম খুবই বিপদজনক জিনিস। মানুষকে ধ্বংস করে দেয়।

৭| ২৪ শে মে, ২০২৬ রাত ১২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এখানে আমি যেখানে থাকি সেই ম্যানচেস্টারেও আমি দেখেছি - চার্চে এখন আর মানুষ যায় না।
এক সময় বাংলাদেশেও এমনটি ঘটবে বলে আমি মনে করি।

৮| ২৫ শে মে, ২০২৬ সকাল ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ওমরা ও হজ সৌদি আরবরে প্রধান ব্যবসা।
৩/৪ দিনের হজ করতে হলে ২ মাস আগে যেতে হয়।
এই দুমাস মানুষ তাদের জমানো কিংবা জমি বিক্রি করা টাকা সেখানে খরচ করে বিনিময়ে নিষ্পাপ হয়ে ফিরে আসে।
মাঝখান ডলার মলার পায় সৌদি সরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.