নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ফিরলে, একাই ফেরা উচিত।

২৫ শে মে, ২০২৬ রাত ২:০৩



শেখ হাসিনা দেশে ফেরত আসতে চাচ্ছেন; ফেরত আসতে হলে, উনার একাই ফেরত আসা উচি্ত; উনার সাথে পালিয়ে যাওয়া চোর-ডাকাতেরা ফিরলে, উনি সাধারণ মানুষের সমর্থন হারাবেন।

এই মহুর্তে দেশে উনার জনপ্রিয়তা অন্য সবার চেয়ে বেশী। উনি ফিরলে, তারেক হয়তো অসুস্হ হয়ে যাতে পারে। সাধারণ জনতা উনার পেছনে জড়ো হবেন, জামাতীরা বিশৃংখলা করবে, বিএনপি'র তৃণমুল চুপ হয়ে দর্শকে পরিণত হবে।

উনি ফেরার পর, তারেকের সরকার মানুষের কাছে অপ্রয়োজনীয় সরকারে পরিণত হবে; ফলে, বিএনপি'র সরকার অনেকটা নিস্ক্রিয় হয়ে পড়বে। সরকারকে চালু রাখার জন্য ব্যুরোক্রেটরা বিচারের নামে শেখ হাসিনাকে আটকাবে; তবে, উহা কোন ফল দিবে না; মানুষ নির্বাচন চাইতে পারে।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৬ ভোর ৬:৩২

মাথা পাগলা বলেছেন: ইউনুসের দোকান-পাটের কথা বলতে ভুলে গেছেন। কিন্তু কথা হচ্ছে হাসিনা কি আসলেই ফিরবেন? হাসিনা আসলে ইউনুসের আর কোনদিন দেশে ফেরা হবে না।

২৫ শে মে, ২০২৬ সকাল ৯:০১

ওমর খাইয়াম বলেছেন:



হাসিনা এলে, এুারপোর্টে গ্রেফতার হবে; ফলে, ইউনুসের উপর সরাসরি সরকারী কোন চাপ পড়বে না; তবে, মানুষ তখন ইুউনুসের বিপক্ষে রাস্তায় নামবে। এই কারণে, ইউনুসকে দেশ থেকে পালাতে হবে।

২| ২৫ শে মে, ২০২৬ সকাল ৮:৩৬

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: হাসিনা দেশে ফিরলে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে এটা নিশ্চিত। আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা যারা এখন আত্নগোপন করে আছেন তারা প্রকাশ্যে আসবেন এবং জামায়াত বিশেষ করে এনসিপির উপর আক্রমন চালাবে। বিএনপি সরকার বর্তমানে ল এন্ড অর্ডার পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে সেখানে আওয়ামীলীগ প্রকাশ্যে এলে পরিস্থিতি আরো খারাপ হবে। তারপরও আমি চাই আওয়ামীলীগ ফিরুক। জামায়াত-এনসিপি নিয়ন্ত্রিত হোক। যদি দেশের জনগন মনে করে হাসিনা ঠিক ছিলো তাহলে তারা আবার হাসিনাকে ভোট দিবে নাহলে বিএনপিকে ভোট দিবে কিন্তু কোনোভাবেই জামায়াত-এনসিপিকে চাইনা। রাজাকার সবসময় এবং সবপ্রজন্মেই রাজাকার। এদের চরিত্রের কোনো পরিবর্তন হয়না।

২৫ শে মে, ২০২৬ সকাল ৯:০৩

ওমর খাইয়াম বলেছেন:



শেখ হাসিনা সাহসী; উনার উচিত চলে আসা।

৩| ২৫ শে মে, ২০২৬ সকাল ৯:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি ফিরলে এনসিপির চাকরি আন্দোলনের নেতারা পালাবে এটা নিশ্চিত।
ভাতিজাকে এখন মানুষ পাপেট প্রধানমন্ত্রী মনে করে।
কেউ কেউ বলেন- মুচলেকা প্রধানমন্ত্রী।

২৫ শে মে, ২০২৬ সকাল ৯:০৫

ওমর খাইয়াম বলেছেন:




তারেককে রক্ষা করার জন্য পাকিস্তান অবশ্যই ট্রাম্পের পা ধরবে, যাতে হাসিনা বাংলাদেশে আসতে না'পারে।

৪| ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:২৩

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার কোনো জনপ্রিয়তা নেই । তিনি এখন বেগম জিয়া , তারেক রহমান লেভেলের।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:১৯

ওমর খাইয়াম বলেছেন:



কাকে এখন মানুষ বিশ্বাস করে বলে আপনার ধারণা?

৫| ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:১৬

নূর আলম হিরণ বলেছেন: সেনাবাহিনীকে নিউট্রাল না করে উনার আসা ঠিক হবে না। তবে মনে হচ্ছে সেনাবাহিনীকে নিউট্রাল করার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।
একটা বিষয় খেয়াল করেছেন, আমেরিকান দূতাবাস সেনাবাহিনীকে এমনভাবে কিনেছে যে দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে একটা ওপাল্টা ক্যূ এর চেষ্টাও হয়নি!

২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:২১

ওমর খাইয়াম বলেছেন:




আপনার মতে, সেনাবাহিনীকে "নিউট্রেল" কে বা কাহারা করছে?

৬| ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার ফিরে আসলে আগামী কিংবা তার পরের নির্বাচনে জয় অথবা পুতুলই বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে । খালেদা জিয়া-তারেক রহমান মডেলের হুবহু পুনরাবৃত্তি। এর বাইরে গিয়ে নতুন কোনো সমীকরণ মেলানোর কথা বললে, তা কারও মগজে ঢুকবে না। তাই শেখ হাসিনার ফিরে আসাকে যতটা বড়ো করে দেখাতে চান উহা ততটা বড়ো কিছু নয় ।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:২৩

ওমর খাইয়াম বলেছেন:



শেখ হাসিনা পরীক্ষিতভাবে ফেইলড; কিন্তু দেশ চলছে না; মানুষ চাচ্ছে, কেহ ১ জন ইহাকে চালাক।

৭| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:০১

সৈয়দ কুতুব বলেছেন: সূত্রগুলো আরও বলছে, শেখ হাসিনা নিজেই দলের নীতি নির্ধারণ করছেন এবং পরিবারের সদস্যরাও এতে যুক্ত। দেশে ও আত্মগোপনে থাকা নেতা-কর্মীদের সংগঠনে সক্রিয় রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রশাসনের ভেতরের বিভিন্ন সংস্থায় থাকা দলঘনিষ্ঠদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন সাবেক একজন মন্ত্রী, যিনি কলকাতায় আছেন। বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ ও চিঠিপত্র আদান-প্রদানে যুক্ত আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কয়েকজন নেতা। বাকিরা অনলাইনে দলের আলোচনায় অংশ নিচ্ছেন। দলের একটি অংশ মনে করে, সংস্কার না হওয়ায় বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীরা কিছুটা অসন্তুষ্ট। আন্তর্জাতিক পরিস্থিতিতে কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে বড় ভূমিকা নেবে- এমন ধারণা তারা করছে না। বিএনপি ক্ষমতায় এলে দলটির ওপর কঠোরতা কমতে পারে, তবে শেখ হাসিনার নেতৃত্বে পুরোনো আওয়ামী লীগ ফিরতে দেবে না- এমন ধারণাও রয়েছে। ফলে অন্য কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষাকেই এখন একমাত্র পথ হিসেবে দেখছেন অনেকে।

কিছু নেতা মনে করেন, আওয়ামী লীগের জন্য এখন আরেকটি বড় গণ-আন্দোলনের অপেক্ষা বা বিএনপি ও জামায়াত-এনসিপির মধ্যে বড় বিভেদের ওপর নির্ভর করা ছাড়া বিকল্প কম। তবে এই সম্ভাবনাও দুর্বল বলে তারা মনে করেন। ফলে দলের বর্তমান রাজনীতি অনেকটাই দিশাহীন। একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা আগে দলীয় নেতাদের দেশে ফিরে মামলা মোকাবিলার নির্দেশ দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত কেউ তা অনুসরণ করেননি। দেশে ফিরলে জামিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় অনেকে দ্বিধায় আছেন। বিদেশে থাকা নেতাদেরও অনেকে দেশে ফেরার চিন্তা করছেন না।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি সাংগঠনিকভাবে বড় সংকটে রয়েছে। ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকার পর ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় প্রধানসহ অধিকাংশ নেতা বিদেশে আছেন এবং দেশে থাকা অনেকে কারাগারে। দল পুনর্গঠনের জন্য 'রিফাইন্ড আওয়ামী লীগ' ধারণা সামনে আসে, যেখানে কম বিতর্কিত নেতাদের দিয়ে নতুন কাঠামো গড়ার কথা বলা হয়। তবে শীর্ষ নেতৃত্ব এতে রাজি নয়। দলের ভেতরের একটি অংশ মনে করে, শেখ হাসিনার অনুমোদন ছাড়া কোনো সংস্কার টেকসই হবে না।

এই ধারণাটি প্রথম সামনে আসে গত বছর মার্চে, যখন এক রাজনৈতিক নেতা সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে এবং বিএনপি সরকার গঠনের পর আবারও সামনে আসে। তবে দলের ভেতরে ও বাইরে এই ধারণা নিয়ে বিভক্ত মত রয়েছে। অনেক নেতা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার বিকল্প নেই। আবার কেউ কেউ বলেন, বিকল্প আনতে হলে তা পরিবার থেকেই হতে হবে, যদিও এখন সেই প্রস্তুতিও নেই। তাদের মতে, আগে দলীয় কার্যক্রম চালুর সুযোগ পেতে হবে, তারপর সংস্কার করা যাবে।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৪:৩১

ওমর খাইয়াম বলেছেন:




আওয়ামী লীগে নেতা নেই; বিএনপি'তে মানুষ নেই, জামাতে আছে জংগী ও জল্লাদ। এই অবস্হা থেকে বের হওয়ার জন্য জামাতকে থামানোর দরকার; উহার শুরুর মানসিকতা শুরু হবে শেখ হাসিনা ফিরলে, মনে হয়। এই ধরণের পরিস্হিতি বিরাজ করছে।

৮| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৫:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকারকে চালু রাখার জন্য ব্যুরোক্রেটরা
বিচারের নামে শেখ হাসিনাকে আটকাবে;

..................................................................
উনার মৃত্যুদন্ড কার্যকর করতে চেষ্টা করবে
উহা কে ঠেকাবে ?
মাঠের অবস্হা এখনও আওয়ামী লীগের অনুকূলে নেই,
এমন নয় যে , জনস্রোত এসে জেলখানা ভেঙ্গে ফেলবে !

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ওমর খাইয়াম বলেছেন:




উনাকে মৃত্যদন্ড যারা দিয়েছে, তারা সবাই ছিলো স্বাধীনতা-বিরোধী; বর্তমান সরকার সেটা কার্যকরী করবে না; উনাকে নতুন করে বিচারেরসন্মুখীন করবে।

তারেক শত অপরাধে অপরাধী, সে শেখ হাসিনাকে ঝুলাতে সাহস করবে না।

৯| ২৫ শে মে, ২০২৬ রাত ৮:৫৬

জ্যাক স্মিথ বলেছেন: শেখ হাসিনা দেশে ফিরলে বিএনপি, এমনকি জামাতের সাথেও সমঝোতা করে ফিরবে। মাঝখান থেকে ফাঁদে পড়বে এনসিপি।

২৬ শে মে, ২০২৬ রাত ২:২২

ওমর খাইয়াম বলেছেন:



এনসিপি হচ্ছে জামাত ও বিএনপি'র সামরিক শাখা।

১০| ২৬ শে মে, ২০২৬ রাত ১২:০৯

নূর আলম হিরণ বলেছেন: লেখক বলেছেন:
আপনার মতে, সেনাবাহিনীকে "নিউট্রেল" কে বা কাহারা করছে?

আমেরিকা দূতাবাস ও ভারতের ইন্টেলিজেন্স।

২৬ শে মে, ২০২৬ রাত ২:২৩

ওমর খাইয়াম বলেছেন:



অফিসার তো দুরের কথা, ১জন সৈন্য পাবেন যেজন ভারতের "ভা" পছন্দ করে? ওরা আমেরিকান দুতাবাসের সৈন্যবাহিনী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.