নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওমর খাইয়াম

ওমর খাইয়াম › বিস্তারিত পোস্টঃ

আব্রাহাম ১ বার কোরবাণী দিয়েছিলো, ইহদীরা কোরবাণী দেয় না।

২৫ শে মে, ২০২৬ বিকাল ৫:০৭



তুমি ডাকাত বাংগালী, চোরা টাকায় এ্তগুলো কিনে গরু জবেহ করে খাচ্ছ কেন?

বাংগালী কালো টাকার মালিকেরা ( কেহ কেহ একবারেই একাধিক কোরবাণী দিয়ে এসেছে) বিএনপি'র ১ম আমল থেকে শুরু করে আওয়ামী আমলে কোরবাণীর নামে কালো টাকায় মাংসের স্তুপ তৈরি করেছে ঈদের দিনে।

আব্রাহাম যে কোরবানী দিয়েছে সেটা প্রাচীন ইহুদীদের লেখায় কিংবা জনকাহিনী হিসেবে আরবে ছিলো; সেই সময়কার আরব জীবনকে বিশ্লষণ করলে, মনে হয়, কোন কারণে আব্রাহাম নরবলি দিতে চেয়েেছিলো; গল্প মতে উনি নিজের সন্তানকেই বলি দি্তে উদ্যত হয়েছিলেন। মনে হয়, সন্তানের মা কৌশলে সন্তানকে রক্ষা করেছে, আব্রাহাম মেষ বলি দিয়েছিল.

উনি সবেমুলে ১ বার করেছিলেন। আমাদের এমপি এবার ৩ দিন কোরবাণী দিবেন বলে শিনা যাচ্ছে। আমাদের এমপি কি আব্রাহাম থেকে বড় নবী?

আব্রাহাম যা করেছে ( নরবলি দেয়ার চেষ্টা করেছিলো ) ইহুদীরা তা পছন্দ করেনি; সেজন্য ইহুদীরা কোরবাণী দেয় না। শতশত বছর পরে, আরবের বেদুইনরা ইহাকে চালু করেছে বলে মনে হয়; ইহা বাংগালীদের সংস্কৃতির অংশ হওয়ার কথা নয়।



মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৫:৩১

সৈয়দ কুতুব বলেছেন: সৈয়দপুর থেকে বিমানে করে গোরু কাটতে ঢাকায় আসছে কসাই ; মাঝে মাঝে মনে হয় বেচে আছি এটাই অবাক করার মতো ঘটনা । কার এতো গোরু বাবা বিমানে করে কসাই আনা লাগে ।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:০২

ওমর খাইয়াম বলেছেন:



এইসব ডাকাতেরা জাতির "ক্যাপিটেল" ডাকাতী করে নিয়ে যাওয়ায়, দরিদ্রদের সন্তানদের পড়ালেখা করানো সম্ভব হয়নি, কলকারখানা করা সম্ভব হয়নি, চাকুরী সৃষ্টি সম্ভব হয়নি।

২| ২৫ শে মে, ২০২৬ বিকাল ৫:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: এই যে কালো টাকার মালিকেরা বেশি কেনাকাটা করে এটার প্রভাব পড়ে দরিদ্র ও মধ্যবিত্তদের উপর ।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

ওমর খাইয়াম বলেছেন:



"কালো টাকা" ডাকাতীকরা টাকা, জনতা যদি এদের বিরু্দ্দে এ্যাকশানে যেতো ঢাকা থেকে লোকজন আওয়ামীদের মতো পালিয়ে যেতো।

৩| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২০

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমার নিজস্ব একটা চিন্তা আছে কোরবানীর বিষয়ে। আমরা যদি ঈদের দিন এতো এতো পশু কোরবানী না করে সেই পশু কেনার টাকা গরীব দরিদ্র মানুষদের মাঝে বিতরন করি তাহলে ভালো হয়। কারন কোরবানীর মূল স্পিরিট হচ্ছে আত্নত্যাগ, নিজের মনের কালীমা, লালসা দূর করা। মানুষ তার সম্পদ/টাকা-পয়সার প্রতি বেশি আকর্ষণবোধ করে অর্থাৎ এগুলো তার প্রিয়বস্তু। ব্যক্তিগত ভাবে আমি বেশ কয়েক বছর যাবদ পশু কোরবানী করা বন্ধ করে দিয়েছি। আমার ভালো লাগেনা।

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

ওমর খাইয়াম বলেছেন:




আপনার ধারণা মোটামুটি ভালো।

টাকার প্রতি অন্যায়ভাবে জন্মনেয়া লালসা যাদের আছে, তারা কখনো নিজের টাকা অন্যকে দিবে না; তারা ভয়ে টাকা পয়সার সামান্য অংশ দেয় মসজিদে, মাদ্রাসায় ও এতিম খানায়।

টাকার প্রতি কোটী কোটী বাংগালীর অন্যায় লালসা আছে, বসুন্ধরার মালিকের আছে, এস আলামের আছে, তারেকের আছে, বেগম জিয়ার ছিলো; এরা টাকা দিবে গরীবদের?

৪| ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একটা অদভুত ঘটনা শেয়ার করি ; ফেনীর হাজারী বাড়িতে আমাদের রিলেটিভ আছে । রিলেটিভের বাড়ি নিজাম হাজারীর বাড়ি থেকে বেশি দুরে নয় । হাজারী বাড়ির আশে পাশে যারা থাকেন তাদের সকলকেই নিজাম কাগু করোবান ইদে ৫ কেজি করে গোশত দেন । এই গোশত পেয়ে সকলে নিজাম হাজারী কে প্রাণ ভরে দোয়া করতেন। সেই বাড়ির লোকজন এখন ভাতে মরছে । কারো কারো চাকুরি নেই । :-B

২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

ওমর খাইয়াম বলেছেন:



হাজারীদের কষ্টের কথা শুনে খারাপ লাগছে; তবে, তারা ও ভিপি জয়নাল মিলে ফেনীকে সন্ত্রাসী এলাকায় পরিণত করে গেছে।
ওরা কষ্ট করছে কেন, নিজাম হাজারীর টাকা পয়সা ত্রিপুরায় আছে বলে আমার ধারণা।

৫| ২৫ শে মে, ২০২৬ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: টাকার প্রতি আমার কোনো লোভ লালসা নেই।
এবং আমি কোনোদিন অসৎ হইনি। এর কারণ আমার মা। ছোটবেলা থেকেই মা বলতো- টাকার ব্যাপারে খুব সাবধান। যার টাকা লেনদেন সঠিক, সে ভালো মানুষ। ভালো মানুষ হতে হবে।


২৬ শে মে, ২০২৬ রাত ১২:৩২

ওমর খাইয়াম বলেছেন:



যারা পড়ালেখা করে সরকারী কাজে গেছে, তারা মোটামুটি ডাকাতী করেছে।

৬| ২৫ শে মে, ২০২৬ রাত ৯:০৪

জ্যাক স্মিথ বলেছেন: কুরবানীটা আজকাল কালচারে পরিণত হয়ে গেছে- আর কয়েক বছর পর কুরবানী যে একটা ধর্মীয় রীতি মানুষ তা ভুলে যাবে, নামাজও আর পাঁচ ওয়াক্ত থাকবে না এটা ১ ওয়াক্ত হয়ে যাবে..এমনকি মানুষ সাপ্তাহে ১ বার নামাজ পড়বে। এভাবে সবকিছু বিবর্তিত হচ্ছে। ধর্মগুলো পুরোপুরি বিলিন হতে আরও ৫/৬ শত বছর লেগে যেতে পারে।

২৬ শে মে, ২০২৬ রাত ১২:৩৬

ওমর খাইয়াম বলেছেন:



হিন্দু ধর্ম অনেক সময় ধরে টিকে থাকবে।

৭| ২৫ শে মে, ২০২৬ রাত ৯:০৫

জ্যাক স্মিথ বলেছেন: তবে আমাদের মত গারীব দেশগুলোতে ধর্ম হয়তো টিকে থাকবে আরও হাজার বছর।

২৬ শে মে, ২০২৬ রাত ১২:৩৭

ওমর খাইয়াম বলেছেন:




আমাদের জাতি পুরোপুরি পংগু হওয়া অবধি ধর্ম টিকে থাকবে।

৮| ২৫ শে মে, ২০২৬ রাত ৯:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ, বিএনপি আর জামায়াত- এই তিন পক্ষ মিলেই বাংলাদেশের ব্যাংকিং খাতটাকে একেবারে ধ্বংস করে ছাড়বে। কোনোমতে আওয়ামী লীগকে তাড়ানো গেল, আ এস আলম আড়ালে চলে গেল। কিন্তু এর পরপরই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিয়ে নিল জামায়াত-ই-ইসলামী। দখল নিয়েই তারা প্রায় ৮ থেকে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করল এবং সেখানে নিজেদের লোক বসাল। এরপর দৃশ্যপটে এলো বিএনপি। ইউনূস সরকারের আমলে জামায়াতের নিযুক্ত করা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে তারা জোরপূর্বক ছুটিতে পাঠাল এবং নতুন একজন চেয়ারম্যান নিয়োগ দিল। আর গতকালই, বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন ডেপুটি গভর্নরকে সেই পদে বসানো হলো, যিনি আদতে আওয়ামী লীগ সরকারের আমলে নিযুক্ত হয়েছিলেন। এই ব্যক্তি ছিলেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের ডেপুটি। আর সেই আব্দুর রউফ তালুকদার ছিলেন এস আলমের খাস চামচা, যিনি কিনা এস আলমকে ব্যক্তিগত বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে সরাসরি সাহায্য করেছিলেন। এখন বিএনপি সেই লোকেরই ডেপুটিকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাল! এটা কি তবে এস আলমকে কোনো গোপন সংকেত দেওয়া হলো? দেখে মনে হচ্ছে, ব্যাংকের লুণ্ঠিত টাকা ফেরত আনার চেয়ে বিএনপি এখন নিজেদের ধান্দা আর আখের গোছাতেই বেশি মগ্ন।

এদিকে জনতা ব্যাংক হলো বাংলাদেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ব্যাংক। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের প্রায় ২২ কোটি টাকার খেলাপি ঋণ মওকুফ করে দিয়েছে। অন্যদিকে, বিগত ছয় মাস ধরে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে জয়েন করাতে পারছে না তারা, যার ফলে তরুণদের পরিবারগুলো চরম দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে।

আওয়ামী লীগের আমলে সবাই মিলেমিশে লুটেপুটে খেয়েছে, যে যেভাবে পেরেছে সুযোগ নিয়েছে। ইসলামী ব্যাংকের এক মহাজালিয়াত ও শীর্ষ ঋণখেলাপি ‘নাবিল গ্রুপ’ এখন আবার "স্টার নিউজ" নামে মিডিয়া হাউস খুলে বসেছে! এই হলো আমাদের দেশের চোরদের বর্তমান দাপট। বর্তমানে ইসলামী ব্যাংকের দখল নেওয়া নিয়ে বিএনপি আর জামায়াত একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। বিএনপি মূলত চায়, ইসলামী ব্যাংক যেন কোনোভাবেই জামায়াতের ‘বাইতুল মাল’ সংগ্রহের মূল উৎস হয়ে উঠতে না পারে।

২৬ শে মে, ২০২৬ রাত ১২:৪০

ওমর খাইয়াম বলেছেন:



বাংলাদেশের সব ডাকাতের লক্ষ্য ছিলো ব্যাংকগুলো। হাসিনা ইডিয়ট ছিলো, টাকাগুলো রক্ষা করেনি।

৯| ২৬ শে মে, ২০২৬ রাত ৩:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বেশ কয়েক বছর যাবদ পশু কোরবানী করা বন্ধ করে দিয়েছি।
................................................................................................
যে কোন প্রাণী হত্যা আমার মনে সায় দেয়না ,
অথচ দৈনন্দিন জীবনে আমরা অহরহ তা করে চলেছি ।
একবার থাইল্যান্ড একটি হসপিটালে টিভি স্ক্রীনে দেখলাম
" কিলিং ফর লিভিং" লেখা ভেসে উঠল ।
তখন থেকে জানি প্রকৃতি এক অদ্ভূদ নিয়মে চলে,
সুতরাং ইসলাম যদি মানেন, তাহলে কোরবাণী দিতে হবে
এর কোন বিকল্প ব্যাখ্যা নাই ।

২৬ শে মে, ২০২৬ ভোর ৪:৪০

ওমর খাইয়াম বলেছেন:



যেই গল্পানুসারে কোরবাণী চালু করা হয়েছে, সেই গল্প ঘটেছে ইহুদী ধর্মের নবীর সময়।

১০| ২৮ শে মে, ২০২৬ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশে ধর্ম তো মাত্র গজিয়ে উঠেছে।
এটার ডালপালা গজাতে শুরু করেছে।
এটা বিলীন হতে কম করে হলেও ৫০০ বছর লাগবে।
পশ্চিমা দেশে এখন কেউ আর আগের মতো চার্চে যায় না।
এটা এক সময় বাংলাদেেশেও দেখা যাবে।
তবে সে জন্য সময় লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.