নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ মা ইয়াহইয়া

nothing can i write about myself..................

আ মা ইয়াহইয়া › বিস্তারিত পোস্টঃ

আজব ‘বাক স্বাধীনতা’

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

‘বাক স্বাধীনতা’ বলো তুমি দেখি

থাকে যদি তোমার বাক

তোমায় নিয়ে ভেবেছি কত

জেনে কি হয়েছো অবাক?



তুমি নাকি শুধু খাতায়-কলমে

নাকি আওড়ানো ফাঁকা বুলি

সবার তরে নাকি চলেনা সমান

নিয়ম তোমার যত গুলি!



তোমার অভাবে চুপটি মেরে

কাটিয়েছি কত কাল

বলতে গেলেই চেপে ধর ঠুটি

পড়েছে কি এ আকাল!



কারো তরে তুমি ‘মাকাল ফল’

বিনাশ আনো ডেকে

কারো তরে নাকি ‘ফজলি আম’

মিষ্টি হয় যবে পেঁকে।



কেন তোমার এই দ্বৈত নীতি

দুই জনেরই তরে

পারবে কি তুমি দিতে এর

জবাব টুকু মোরে?

১৭-০৩-২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.