নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ মা ইয়াহইয়া

nothing can i write about myself..................

আ মা ইয়াহইয়া › বিস্তারিত পোস্টঃ

মনুষ্য প্রজাতির বিভিন্ন রুপঃএকটি আজাইরা পোস্ট

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩

সমাজে কত বিচিত্র ধরনের লোক যে আছে তার কোনো ইয়ত্তা নেই। তবে আমার Observation এ মানুষের কিছু টাইপ ধরা পড়েছে যা ফেবু বন্ধুদের সাথে শেয়ার করলামঃ

১) বোধাই টাইপঃ এরা হলো এমন এক শ্রেণীর মানুষ যারা দিন-দুনিয়ার এত মার-পেঁচ কিছু বুঝেনা। তিন বেলা শুধু উদর পূর্তি করে রাতের বেলা আরামছে একটা ঘুম দিয়ে সকালে উঠে নতুন করে আবার জীবন শুরু করে। অনেক ক্ষেত্রে এদেরকে সুখী বলা যায়।

২) ধূর্ত টাইপঃ এই শ্রেণীর লোক গুলো সব সময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকার করার ধান্ধায় থাকে। এদের থেকে সবাই সাবধান হওয়ার আগেই তারা বাঁশ ধরিয়ে দেয় সবার হাতে।

৩) নরমাল টাইপঃ এরা হলো সমাজের সেই শ্রেণী যারা সব কিছু মোটামুটি বোঝে কিন্তু যতক্ষণনা তার নিজের গায়ের উপর এসে কোনো কিছু পড়েছে ততক্ষণ তারা নিরব ভূমিকা পালন করবে। অনেক ক্ষেত্রে এদেরকে 'সেলফিশ টাইপ' ও বলা যায়।

৪) পরগাঁছা টাইপঃ এই শ্রেণীর মানুষ সারা জীবন অন্যের দোষ-গুণ বলে বেড়ায়। অন্যের আদর্শ ও মতামত ধারা তারা সবসময় নিজের রাস্তা খুঁজে নেয়।

৫) সেলফ সেন্টার্ডঃ এই ধরনের লোক সব সময় নিজের চিন্তাধারা ও কর্মপন্থার মাঝে সুখ খোঁজার চেষ্টা করে, চাই তা 'কম্পেটিবল' হউক বা না হউক। কে তাদেরকে দাম দিলো কি দিলোনা, তাদের কাজকে কে কতটুকু মূল্যায়ন করলো এইটা নিয়ে তাদের কোনো Headache নেই।

৬) সুযোগ সন্ধানীঃ এই টাইপের মানুষ সবচেয়ে ভয়ংকর। এরা সময়ে-সুযোগে-হুয­োগে তাদের রঙ-ঢং-আদর্শ বদলায়। এরা যে কোনো সময় যে কোনো বিষয়ে U-Turn নিতে পারে। অন্ততঃ এদেরকে বিশ্বাসযোগ্য বলা যায়না।

৭) লোভীঃ এদের কথা আর কীইবা বলার আছে। এদেরকে সবাই চিনে। এই প্রাণীগুলো জীবনে সব পেলেও সুখের সন্ধান পায়না।

৮) আঁগাছা টাইপঃ এরা অপ্রয়োজনে নিজেকে সব জায়গায় তুলে ধরতে চায়। এরা বুঝেনা যে এদের উপস্তিতি সবাইকে Irritate করে। এরা সব সময় উতপাত আর উপদ্রপ করে বেড়াতে পছন্দ করে।



*আপনার জানা আরো কিছু টাইপ আমাদের সাথে শেয়ার করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.