নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে করি

আনাম

বলব

আনাম › বিস্তারিত পোস্টঃ

"নিজ দ্বায়িত্বে পড়িবেন- কোন প্রকার অনুভূতিতে আঘাত লাগিলে লেখক দায়ী থাকিবেনা! "

০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৩১

world wide web-এর ধারণা শুরু হয়েছে এখান থেকে যে -এটা সবার জন্য উন্মুক্ত,এর কোন সীমানা নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই এর প্রধান কাজ। sir Timothy Berners-Lee ইচ্ছা করলেই এর থেকে কাড়িকাড়ি টাকা কামাতে পারতেন। তিনি তা করেননি। তিনি চেয়েছেন যেন বেশী বেশী লোক এটা ব্যবহার করতে পারে। আজ পৃথিবীর প্রায়২৫০ কোটি লোক এটা ব্যবহার করে। আর এটাই world wide web-এর শক্তি। যত লোক ব্যবহার করবে তত এটা শক্তিশালী হবে। আজ internet community শক্তিশালী। এত শক্তিশালী যে অনেক দেশের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। অনেক দেশ এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে- কিছুটা করেছেও। কিন্তু যে কোন ধরণের নিয়ন্ত্রনই ঠিকমত কার্যকর হচ্ছেনা। উদাহরণ স্বরূপ বলা যায়,পর্ণ সাইটের কথা। internet ব্যবহারকারী মাত্রই জানেন এর ব্যাপ্তি কত ব্যাপক! আমেরিকান বাবা-মারা কি তাদের অপ্রাপ্ত বয়ষ্ক সন্তানদের ১০০ ভাগ পর্ণ সাইটের প্রভাব থেকে মুক্ত রাখতে পেরেছেন? পারেননি। কিন্তু তারা তো পর্ন সাইট বন্ধ করার কথা বলছেন না। প্রোভাইডারদের মাধ্যমে নিজেরা চেষ্টা করছেন ফিল্টারিং করতে। মানে হচ্ছে end user-কে কন্ট্রোল করা। content provider কে নয়। আবার ধরেন যুক্তরাজ্যে নিবন্ধিত ব্লগে লিখছে বাংলাদেশী তরুন। এখন বাংলাদেশ সরকার তো সেই ব্লগ বন্ধ করার এখতিয়ার রাখেন কি? রাখেন না। বাংলাদেশ থেকে হয়তো access বন্ধ করে দিতে পারেন। কিন্তু তাতে আমরা সমস্ত দেশবাসীই ঐ লেখা থেকে বঞ্চিত হব। তথ্যের অবাধ প্রবাহ বিঘ্নিত হবে। অর্থাৎ world wide web-এর যে ধারণা তা থেকে বাংলাদেশে সরে যাবে।



আমি আসলে বলতে চাচ্ছি world wide web-কে এই যে দেশের সীমানায় ভাগ করার পায়তারা চলছে সেটা আসলে কেমন?

১।ধরেন আমি বাংলাদেশী, থাকি ঢাকাতে। আর যুক্তরাজ্যে নিবন্ধিত ব্লগে ধর্ম নিয়া লিখছি। এতে কতিপয় বাংলাদেশীর ধর্মানুভূতিতে আঘাত লেগেছে। তো আমার অপরাধ হয়েছে! বিচার বাংলাদেশের আইন অনুযায়ী হবে ।

২। আমি বাংলাদেশী , থাকি লন্ডন। যুক্তরাজ্যে নিবন্ধিত ব্লগে ধর্ম নিয়া লিখছি। এতে কতিপয় বাংলাদেশীর ধর্মানুভূতিতে আঘাত লেগেছে। আমার কোন আইনে বিচার হবে?

৩।আবার ধরেন আমি বাংলাদেশী বংশদ্ভুত বৃটিশ, অর্ধেক বছর থাকি দেশে, ঐ একই কাজ করছি! আমার কি হবে?

৪। ধরেন কোলকাতার মালাউন ঐ একই কাজ করছে, তাইলে কি ভাই ধর্মানুভূতিতে আঘাত লাগবে না?

৫। আবার ধরেন কোন ইহুদী হিব্রু ভাষায় বা ইংরেজীতে তার ইমানী দ্বায়িত্ব মনে করে ইসলাম নিয়ে যা তা লিখলো। তাহলেও তো ধর্মানুভূতিতে আঘাত লাগবে। নাকি ধর্মানুভূতিওয়ালা কেউ ইংরেজী জানে না?

আমার আসলে মাথাতেই আসে না, কারো যদি ধর্মানুভূতি প্রবল হয়, তবে সেটা সবক্ষেত্রেই হবে- নাকি? নির্দিষ্ট কিছু লোকের কথাতেই যদি কারো ধর্মানুভূতি আঘাত পায়, তবে সেটা রাজনৈতিক ধর্মানুভূতি।



end user-কে কন্ট্রোল করতে হবে। content provider কে নয়। এটাই পৃথিবী ব্যাপী সাধারন নিয়ম কিছু ব্যতিক্রম ছাড়া। পর্ন সাইটে ঢুকতে ভালো লাগে না। তাই ঢুকিনা। তেমনি world wide web-এ এমন অনেক সাইট আছে যা পড়লে আমার মত অল্প ধর্ম পালন করা মুসলমানেরও ক্ষোভ জেগে ওঠে। তাই বলে আমি তো তার গর্দান নিতে পারি না! আমি বরং সেটা পড়া থেকে সহজেই বিরত থাকতে পারি। মোল্লাদের কথা শুনে সরকার এক অযৌক্তিক প্রক্রিয়া শুরু করেছে।



এখন থেকে প্রত্যেক টুইট/পেজ/নোট-এ লিখে দিন "নিজ দ্বায়িত্বে পড়িবেন- কোন প্রকার অনুভূতিতে আঘাত লাগিলে লেখক দায়ী থাকিবেনা! "।



আর ব্লগ/ সাইট-এ ওয়েলকাম পেজে হয়তো দিতে পারেন "এটা প্রগতিশীলদের জন্য-যারা সমালোচনা নিতে পারেন না বা মুক্ত আলোচনায় আগ্রহী নন, যারা রাজনৈতিক ধর্মানুভূতিতে আক্রান্ত- তারা দয়া করে এখানে ঢুকবেন না"।



সকল ব্লগারদের অবিলম্বে মুক্তি চাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪২

মুহাম্মদ শামীম সরকার বলেছেন: যু্ক্তি ভাল হইছে, তবে কথা হইলো পাগলা কুত্তা নিয়া। সাধারন মানুষ অহেতুক কোন কুত্তারে মুগুর মারে না। যে কুত্তা হুদাই পাবলিকের পেছনে ঘেউ ঘেউ করে, সাধারন পাবলিকরে ত্যাক্ত বিরক্ত করে সে কুত্তা মুগুরের বারী খাওয়ার যোগ্য এবং তাকে মুগুর মারা প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। আশা করি বিস্তারিত বলার দরকার নাই।

২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩২

লিংকন১১৫ বলেছেন: আপনার কথা ঠিক যদিও কিন্তু একটা সমস্যা রয়ে যায়
সেটা হোল আপনি ইচ্ছা ক্রিত আঘাত আনতে পারেন না , আপনি ইচ্ছা ক্রিত আঘাত এনে বললেন নিজ দ্বায়িত্বে পড়িবেন- কোন প্রকার অনুভূতিতে আঘাত লাগিলে লেখক দায়ী থাকিবেনা , এটা তো ভাই মেনে নেয়া যায় না ।

হা ভাই আমিও আপনার সাথে একমত সব ব্লগার দের মুক্তি দেয়া হোক
কিন্তু ভাই যারা ধর্ম নিয়ে কটাক্ষ করে বা বেঙ্গ করে তাদের সাস্থি অবশ্যই পেতে হবে ।
হা নাস্তিক দের যুক্তি রয়েছে , ও তাদের যুক্তি প্রকাশ করার বা বলার অধিকার অবশ্যই রয়েছে কিন্তু ধর্ম কে কটাক্ষ বা হেয় প্রতিপন্ন করে নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.