| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবসময় মেয়েদের তরফ থেকেই নানা কিছু শুনি। ছেলেরা এমন- ছেলেদের এমন ব্যবহার করা উচিত- নানা কিছু! কোন একজন সময় নিয়ে এটা লিখেছে, তাকে সবার (ছেলেদের)পক্ষ থেকে ধন্যবাদ। লেখাটা বেশ ভাল এবং সর্বজনীন হয়েছে এটা স্বীকার করতেই হবে।
তাহলে শোনা যাক ছেলেদের তরফ থেকে কিছু কথা।
(দয়া করে লক্ষ্য করুন। সমস্ত পয়েন্টগুলোই নাম্বার ওয়ান!!!)
-ছেলেরা অন্তর্যামী না, তারা মেয়েদের কেন, কারো মনই পড়তে পারে না
-কান্নার আরেক নাম "ব্ল্যাকমেল"
-আপনি(মেয়েরা) কি চান মুখে স্পষ্ট ভাষায় বলুন:
-সূক্ষ্ম ইঙ্গিত গ্রহণযোগ্য নয় !
-স্পষ্ট ইঙ্গিত গ্রহণযোগ্য নয় !
-এমন কি সরাসরি ইঙ্গিতও গ্রহণযোগ্য নয় !
শুধু মুখে বলুন !
-হ্যাঁ এবং না প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর হিসাবে পুরোপুরি গ্রহণযোগ্য
-আপনি যদি কোন কিছুর সমাধান চান তবেই কেবল ছেলেদের কাছে আসুন। সেটাই তাদের কাজ। পরচর্চার জন্য বান্ধবীরা তো রয়েছেই!
-৬ মাস আগের কথা যুক্তি হিসাবে ঝগড়ার সময় অচল, এমন কি ৭ দিন আগের কথাও বিবেচনাযোগ্য নয়
-আপনার যদি নিজেকে মোটা মনে হয়, তবে আপনি মোটাই। বারবার জিজ্ঞাসা করলেই স্লিম হওয়া যায় না!
-কোন কথার যদি দুইটি মানে হয়, ভাল কথাটিই আপনাকে বলা হয়েছে- খারাপটি নয়।
-কোন কিছু যদি নিজেরাই ভাল পারেন মনে করেন, তবে নিজে করে ফেলেন। দয়া করে আপনার মতো করে আমাদের করতে বলবেন না।
-কিছু বলার থাকলে বিজ্ঞাপন বিরতীতে বলুন।
-ক্রিস্টফার কলম্বাসের কোন দিক-নির্দেশনা লাগেনি, ছেলেদেরও লাগে না।
-মাইক্রোসফ্ট-এর ডিফল্ট সেটিং-এর মতো ছেলেরাও মাত্র ষোলটি রং চেনে। পীচ বা কমলাকে তারা ফল হিসাবেই চেনে, রং না!
কোন প্রশ্নের উত্তর শুনতে না চাইলে সে প্রশ্ন না করাই শ্রেয়
-আপনি যদি খেলাধুলা, রাজনীতি এসব বিষয়ে আগ্রহী না হন, তবে কোন ছেলে কি ভাবছে জিজ্ঞাস না করাই উত্তম
-আপনার যথেষ্ট কাপড় আছে ।
-আপনার অসংখ্য জুতা আছে।
আপনার সাথে এ লেখা যদি আমার "উনিও" পড়েন, তবে শিউর আজকে আমাকে
সোফায় শুতে হবে। কিন্তু মেয়েরা বোধ হয় জানেনা এরকম একা থাকা ছেলেদের বিরাট
পছন্দ!
হাসবেন না! কথাগুলো কিন্তু সত্যি!
২|
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
আরজু পনি বলেছেন:
সার্বজনীন ভাবে কোন কথাই কি বলা উচিত ? যেখানে মানুষ থেকে মানুষে মত, আচরণে ভিন্নতা থাকে ?
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬
বিবর্ণ তুষার বলেছেন: প্রত্যেকটা পয়েন্ট জটিল হইসে...
৪|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
যে শহর চোরাবালি বলেছেন: এই পোস্টে লাইক দেয়া নৈতিক দায়িত্ব তবে যথেষ্ট সাহসের অভাবে ফেইসবুকে শেয়ার দিতে পারলাম না।
৫|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
হািসব্ের্ জা বলেছেন:
৬|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১
হািসব্ের্ জা বলেছেন:
৭|
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
আদম_ বলেছেন: প্রিয়তে নিতে হইলো
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আরেকটা কথা - মাসের ৩০দিনই যে মহিলারা পুরুষটারে কোল-বালিশ বানাইয়া রাখে সেই ক্ষেত্রে পুরুষটা সত্যিকারের কোল-বালিশ ধরিয়ে দিয়ে সরে যাওয়ার সম্ভাবনা বেশি।