| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলকে শুভ দুপুর। তবে, আমার মুখ মলিন হোক! কেন? বেশ বলছি। একটু পটভূমি আছে। বলি? ওকে বলছি। গত রাতে বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এই ১১ টা কিম্বা ১১.৩০ হবে। তাই আজ খানিকটা ভোরেই ঘুম গেল। স্বভাবত সময় দেখার জন্য বালিশের নিচে হাত। কিন্তু নেই! আরেকটু ভালকরে খুজলাম, না নেই। তখনো বুঝতে পারিনি আমার কথাকল(মোবাইল)টা আর আমার সাথে কথা বলবেনা। ঘটনা আঁচ করতে পেরে, চোখের ঝাপসা ভাব দৌড়ে উধাও। এবার এ্যঅ্যাডভান্স খোঁজ দি সার্স। লাভ হলনা। কোথাও পেলুম না।
এতক্ষণ পয়সার থলেটার কথা ভুলে গেছিলুম। এবার দেখলুম, ঘটনা সদৃশ। থলেটাও নেই। অনেক খুজেও ফলাফল শূন্য। এটা আজ সকালে। আমাদের সর্বোচ্চ বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠানে শয়নালয়ে।আমার হলে। নিজের বেডে। নিজের বালিশের নিচ থেকে খোয়া যাওয়ার গল্প।
এটাকে চুরি নয়, খোয়া যাওয়া বলি। তাতে যদি সতীর্থদের একটু হলেও মান বাঁচে।
©somewhere in net ltd.