| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান তো্মাকে একহাত। (সম্বোধন সুচারু; রাষ্ট্র হিসেবে তো্মাকে আর শুধু একটি রাজনৈ্তিক ইউনিট হিসেবে তোকে।) এই এক অর্থ আমার এই ১৮ ইঞ্চির হাত নয়, বরং ধেড় বড়। আমি যখন বাংলাদেশীর সীমা ছাড়িয়ে বাঙ্গালীর গলিতে প্রবেশ করি, তখন এক হাত অর্থ একটি চেতনারমুখর প্রতিবাদের বহিঃপ্রকাশ। আর এখানে এক হাত অর্থ কয়েক কো্টি প্রান শক্তির এক হাত। আমরা শত্রুর সাথে খেলি শত্রু- শত্রু খেলা। আর মিত্রের সাথে মিত্র-মিত্র। আমরা রক্তের দাগ না মুছেই বন্ধুত্ব করি। কারণ রক্ত আমাদের চেতনা। তো্মাকে আতিথীয়তা করি বলে ভেবনা, গরল সমুদ্রে উগ্রে দিয়েছি। সেটি প্রতিঘাতের জন্য জমিয়ে রাখি, ভিন্ন ক্রোধে। আমাদের ক্রোধ রক্তে নয়, মজ্জায় পুষি; শুধু শত্রুর জন্য। তাই, শুধু রক্ত ঝরিয়ে আমাদের দমান যায় না। মায়ের সামান্য অপমান হলে, আমারা বার বার ফুসে উঠি, রক্তাভ মজ্জা থেকে। আমাদের চেতনা ইতিহাস ছুঁয়ে, বাংলার প্রতিটা অণু ছুঁয়ে, ঐ অসীম আকাশ ছুঁয়ে জগৎময় বিস্তৃত। প্রকৃ্তির শুভ্র উঠানে আমাদের শুভ্র পথ চলা।
©somewhere in net ltd.