| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে মনে ভাবতাম- তুই প্রতিবন্ধী,
মনে তোর ছিলো এত ভয়ানক ফন্দি?
দেশপ্রেমে ছিলো তোর ভেজালের মিক্সিং?
করতেই হলো তোকে তাই স্পট-ফিক্সিং?
ছোটকালে সেঞ্চুরি করেছিলি লংকায়-
তোকে নিয়ে কাঁপিনি তো কোনোদিন শংকায়।
জন্মের প্রতিভাই তোর মাঝে পোরা,
পাগলামি ব্যাটিং-এও সুখী হই মোরা।
বারবার পড়ে বাদ বারবার ফিরতি,
ব্যাটিং-এই গড়ে নিতি কত কত কীর্তি।
মারামার-হানাহানি, পচা রাজনীতি,
ক্রিকেটেই ছিলো শুধু আমাদের প্রীতি।
ক্রিকেটের বাগানেতে ছিলি তোরা মালি,
সেই তুই ক্রিকেটের মুখে দিলি কালি?
সালমান-শ্রীশান্ত ক্রিকেটের যম,
তোর লোভও তার চেয়ে এমনকি কম?
আজ কোনো ‘আশা’ নেই, আজ তুই fool,
জীবনটা তোর এক ভয়ানক ভুল।
হয়েছিলো ফিক্সিং জন্মের কালে?
তাই বুঝি থাকতিই অর্থের তালে?
হারতেও রাজি আছি করি যদি ভুল,
চাইনা জঘন্য পাপী এ আশরাফুল।
©somewhere in net ltd.