| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গাল অ্যানোনিমাস
আমিই স্বপ্ন জগতের গোলাপী আকাশে ডানা মেলা সেই মুক্ত বিহঙ্গ! যার না আছে ভয় আর না কোন পিছুটান...

কত রাত কত নির্ঘুম রাত পারি দিলাম,
ডায়েরীর পাতাগুলো ছিড়ে ছিড়ে!
সৃতিপটে আঁকা মায়াবী সুতোগুলোর রেশমি সুবাস
আমার মানসপটে আঁকা তোমাতে গাঁথতে আরো জোড়ে!
একাকি বসে রই জানালার পাশটায়
সুদূর পূবাকাশ কোনে চেয়ে
হিলুয়া বাতাসে মন মহুয়ার তাপরেখা তম ছুঁয়ে ...
জানিনা কোথায় কোন মেঘমালায়
কোন রাতজাগা পাখিটার মেলে দেয়া কাল ডানায়...
বেঁধে রাখা আছে মোর প্রেম লগনের সব নিঃশ্বাস!
জানিনা কোন তিমিরে ঢাকা পড়ে গেছে তোমাতে আমার সব বিশ্বাস!!
শুধু জানি এমনি কোন গো দিনের শেষে চলে যাবো এভাবে নাবলে কয়ে,
তোমার ছড়ানো সব অভিমান সব অপমান মালা চন্দনের পসরা সাজিয়ে ...
এবুক পরে জমা নীলগিরি পর্বতসম অবিশ্বাস ঘৃণা আর কটাক্ষ লয়ে...
রাতের অমোঘ কাম পিয়াসারা তিমিরে উষ্ণতা বাড়ায়...
প্রিয়গো আমার ক্ষমা না করো, একবার শুধু গোলাপজলে দুহাত রাঙায় ...
এসে দাঁড়িয়ো মোর কফিন পাশে কোন এক গোধুলী বেলায়...
দুটো ফুল নাহোক দু দন্ড মৌন সৃতিকাতরতায়...
ভেবে এটুকু...
হেথায় ঘুমায় তোমারি লাইলাক জনম দুঃখ সায়র সাঁতরে চির অবহেলায় ...
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: হিহিহি!! এইটা কতো অল্প সময়ের হাবিজাবি লেখা জানেন!? তবে যে লেখা দেখে লিখেছি, সেগুলো কিন্তু চরম ...
২|
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২
সায়েদা সোহেলী বলেছেন: * গোধূলি ধুলী--- হবে মনে হয় ![]()
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আরেহ আপু, নতুন নতুন লেখা, তার ওপর ব্লগে সবেমাত্র মাস দেড়েক! এক আধটু তো ভুলভাল হবেই ...
৩|
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪০
সায়েদা সোহেলী বলেছেন: অল্প সময় লিখ আর বেসি সময়ে , লেখা ভালো হয়েছে
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ....
:#>
৪|
২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫০
আমি বাংলাদেশের বলেছেন: Thanks brother
২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ইউ আর ওয়েলকাম ব্রাদার ...
২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৩
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: বাট আই ডোন্ট নো হোয়াই ...
এনিওয়ে, নাইস টু মিট ইউ ব্রো ...
৫|
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৮
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে।সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২০
সায়েদা সোহেলী বলেছেন: জানিনা কোন তিমিরে ঢাকা পড়ে গেছে তোমাতে আমার সব বিশ্বাস!!
শুধু জানি এমনি কোন গো দিনের শেষে চলে যাবো এভাবে নাবলে কয়ে,
তোমার ছড়ানো সব অভিমান সব অপমান মালা চন্দনের পসরা সাজিয়ে ...
এবুক পরে জমা নীলগিরি পর্বতসম অবিশ্বাস ঘৃণা আর কটাক্ষ লয়ে...
!!!!! আমি যথেষ্টই অবাক হয়েছি !! কি মন্তব্য দেব সেটাও বুঝে উঠছিলাম না !!
অনেক ভালো লিখেছেন , পুরো টাই কোট করা যায় অনায়াসে