নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এম অ্যানোনিমাস...

ইহা আমার রাফখাতা, নিজের অগোছালো যাচ্ছেতাই কবিতা বমির জন্য খোলা কবিতার রাফখাতা... আমার হযবরল কবিতার খাতায় স্বাগতম...

বাঙ্গাল অ্যানোনিমাস

আমিই স্বপ্ন জগতের গোলাপী আকাশে ডানা মেলা সেই মুক্ত বিহঙ্গ! যার না আছে ভয় আর না কোন পিছুটান...

বাঙ্গাল অ্যানোনিমাস › বিস্তারিত পোস্টঃ

হাঁটছি নিজেকে করে আড়াল; যেন সীমাহীন সীমানায় একা একা ...

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৯





পিঞ্জরে যে গাড়িয়াছে আসন, ঢালিছে আগুন ; দিতেছে তপ্ত ছ্যাঁকা



জানিনা কেন তারেই তবু ভালোবাসি , ঢেকে মুছে শত যে ব্যথা ...

জানিনা কত আরো খুজব উহারে , ক্ষয়ে ক্ষয়ে বিলায়ে হারায়ে দিয়ে নিজেরে



জানিনা পথ কত যে আরো হাঁটবো আধারে ,

সন্ধ্যা নামায়ে এ আপন অরুনের দীপ্ত সকাল বেলাটায়

জানিনা কেন হাঁটব যদিও না সে আদৌ জালবে প্রদীপ দিতে সে পথের দেখা

জানিনা কেন হাঁটব নিজেকে করে আড়াল সীমাহীন সীমানায় একা একা ...

তবু হাঁটব, তবু হেটে যাবো না দেয় না দিক সে আলোর সে আমারে দেখা ...



ছিলাম না তার সস্তা খেলনা, ছিলাম না কল্প তুলিতে শুধু আঁকা ...

ছিলনা কথাগুলি সব শুধু পলকে মুছে ফেলার জন্যই যে লিখা ...



ছিলনা এতটুকু ভুল , ছিলনা শুধুই কল্পনা...

ছিলনা প্রানহীন মোহ, মিছে মায়াজাল অলীক জল্পনা...



ছিলে যে মারমেইড হয়ে কল্পতান করে সব একাকার প্রণয় সুর লয়ে

মন-মহুয়ার প্রিয়তায় ঘেড়া নিশির হিম বাতাসে আলতো করে মুখপাশটা শুধু ছুঁয়ে

ছিলে হয়ে স্বপ্নিল প্রান-প্রতিমা মোর; পুষ্প সুরভী ছোঁয়ানো জল রঙেতে আঁকা ...

উঠতে ফুটে প্রতিটা রজনী এলো করে প্রেমসায়র মোর উষ্ণ প্রেম-কামেতে মাখা ...



ছিলে এ মন মাধবীর সব রং মাখা অপসরা হয়ে কিংবা ফোঁটা পুষ্প সুষমা জড়ানো কোন রক্ত-করবীতে যেন হয়ে অধরা অদেখা...

ছিলনা শুধুই জল রঙ তুলিতে কর্পূর ক্যানভাসেতে মিত্থের গালিচা আঁকা ...



ছিল সজ্ঞানে , ছিল অস্তিত্ব হাঁতড়ে খোঁজা প্রতিটা পলক জুড়ে একমাত্র স্বপ্নটা দেখা ...

তুমি চাইলেই তাই ফেলে দেবোনা আমি ওই অস্তিত্বের সীমারেখা করে ফাঁকা ...



জানিনা কেন হাঁটব নিজেকে করে আড়াল সীমাহীন সীমানায় একা একা ...

তবু হাঁটব তবু হেটে যাবো না দেবে না দাও সে আলোর এতোটুকু মোরে দেখা ...





মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

সায়েদা সোহেলী বলেছেন: এই সেরেছে !! কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি !!

:-B :P :)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: হাহাহা...! সত্যিই ...! নাহ, আপুর ঘ্রাণশক্তি আসলেই বড্ডো বেশি তীক্ষ্ণ ...!! :-B :)

পোড়া মনের পোড়া কবিতা ছিলো... ওইযে,পুরনো ভাজা খই নতুন করে সাজিয়ে আরকি ... ;) B-)

২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: /:)

৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৬

শুঁটকি মাছ বলেছেন: অন্যরকম কবিতা! :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ! কবিতা অন্যরকম লাগলেও লেখাটা কবিতা হিসেবে আসেনি, এসেছিলো কথাচ্ছলে আঘাতের ছলে কোন একদিন...

সেজন্যই অন্যরকম লেগেছে হয়তো...!

৪| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩

জুন বলেছেন: ছিলনা এতটুকু ভুল , ছিলনা শুধুই কল্পনা...
ছিলনা প্রানহীন মোহ, মিছে মায়াজাল অলীক জল্পনা...

:||
ইদানীং ব্লগের প্রায় সব কবিরাই কেমন জানি বেদনাবিধুর কাব্য রচনা করছে :)
সুন্দর কবিতায় +

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আমি কিন্তু কবি নই!! সে দুঃসাহস ছিলোও না কখনো... B-)
পরিচয় কিন্তু ইনফোতে লেখা আছে দেখে নিতে ভুলবেন না যেন জুনাপু ... ;)

৫| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১০

শেখ আমিনুল ইসলাম বলেছেন: মনে হচ্ছিল পল্লীকবি জসিম উদ্দীনের কবিতা পড়ছি। অনেক ভাল লিখেন আপনি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: এই সেরেছে!!!

আপ্নে ক্যামনে জানলেন এই খবর!! আমি পল্লীকবির ছোট ভাই ছিলাম ... এককালে আরকি ... ;)

সব কিন্তু প্রকাশ করা যাবেনাহ! সমস্যা আছে ... ;)

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আরেহ!!! একি! :-B

আপোনারে মোর ব্লগে পাইয়া প্রীত হইলাম প্রিয় "ব্রো"... !

ব্লগ ছেড়ে দিলেন নাকি!? যাওয়ার সময় পোস্ট গুলিও দেখি সঙ্গে নিয়ে চলে গেলেন! :(

আমাদের ক্ষুদে ভক্তদের জন্য রাখলেন না কিছুই!! এইটা হইলো কিছু, আপনি বলেন দেখি "ব্রো"! /:)

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৫

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ হয়েছে

+++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ! :) :P

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাল লাগল

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: প্রিয় ব্লগারের ভালো লাগলো যেনে যে আমারো ভালো লাগলো ... :)

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: +++++++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই ... :)

আমার কবিতার রাফখাতায় সু স্বাগতম...

১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

রুদ্র জাহেদ বলেছেন: কবিতার রাফখাতায় আরো কবিতা চাই।নিরন্তর ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.