| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গাল অ্যানোনিমাস
আমিই স্বপ্ন জগতের গোলাপী আকাশে ডানা মেলা সেই মুক্ত বিহঙ্গ! যার না আছে ভয় আর না কোন পিছুটান...

যখন কথাগুলো খেই হারায়...
ভুলে যাই কি ছিলো বলার,
ভুলে যাই কথাদের শেষটায় যেটুকুর অপেক্ষা রয়ে যায়!
দেখা হয়না চাঁদপানা ওই বিষাদ বদনের রং চড়া...
দেখা হয়না ম্রিয়মাণ সে লাজুক চপল চোখের অগুনতি হর্ষরেখা।
অদেখাই রয়ে যায় আয়ত নয়নযুগলে প্রথম প্রেমের সুপ্ত ওম,
অদেখা রয় প্রীতিডোরে বাঁধা অজানা কলতান,দূর মধু মায়া লগন...
অধরা থাকে প্রিয়তাসব;
পেলব ঠোঁটেতে আলতো জমা..
অধরা থাকে তবু স্নিগ্ধ মধুপ স্বপ্ন ডানারা মোর; হয়তো শুধুই অলিক মায়াভ্রম!!
সহস্র বাঁক ঘুরে পাওয়া স্বপনেরা যে ভোরে নতুন করে,
জলকেলি করে ফিরে পাওয়া হারানো কল্পলোকের উষ্ণ আঁচড়ে...
পড়ন্ত বিকেলের লম্বাটে ছায়ায় যখন নগর বৈভব বিত্তেরা খাবি খায়!
যখন পঙ্কিলতা ঝেড়ে ফেলে ধরা সান্ধ্য আবিরের ছোঁয়ায়...
আকাশ প্রিয়া আড়ক্ত মুখে রাতের মৌনতা বরণ করে...
ঝেড়ে ফেলে কপট দুঃখবিলাস, ভুলে গিয়ে ও-আয়ত প্রেমসায়রের স্নিগ্ধ স্নান...
সন্ধ্যাতারা জ্বালি দেখতে আবারো, ও দুচোখে আঁকা এ হৃদয়ের ঐকতান...!
২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অদেখাই রয়ে যায় আয়ত নয়নযুগলে প্রথম প্রেমের সুপ্ত ওম,
অদেখা রয় প্রীতিডোরে বাঁধা অজানা কলতান,দূর মধু মায়া লগন...---ভাল লাগলো ৷
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ ...
৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯
হাসান মাহবুব বলেছেন: একটু সাবেকী ধাঁচের লেখা, কিন্তু পড়তে বেশ ভালো লাগলো।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৩
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: সাবেকী ধাঁচের কলম যে ... লেখাতো সাবেকী ধাঁচেরই হবে ...
পড়েছেন তাতে খুবই ভালোলাগছে ...
৪|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৫
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ ...
৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৮
কলমের কালি শেষ বলেছেন: চরনশব্দযুঘলগুলো ভালো লাগলো ।কবিতায় ভালোলাগা রইল ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ ...
৬|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো ।।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ ...
৭|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৭
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ ভাই ...
৮|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন।
ধন্যবাদ, বাঙ্গাল এ্যানোনিমাস।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ আবুহেনা ভাই ...
৯|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
ইমিনা বলেছেন: হুম, কবিতা পড়ে কিন্তু অনেক ভালো লাগলো ![]()
ভালো থাকুন সব সময়।।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ ইমিনা...
আমি কিন্তু মোটেও কবিতা লিখতে পারিনা, কবি হবার দুঃসাহসটাও করিনি কখনোই...!
তবে এটা আমার যা ইচ্ছে তাই লেখার জন্য খোলা কবিতার রাফখাতা ... আমার কবিতার রাফখাতায় সু-স্বাগতম ...
১০|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
বাংলার পাই বলেছেন: অদেখাই রয়ে যায় আয়ত নয়নযুগলে প্রথম প্রেমের সুপ্ত ওম,
অদেখা রয় প্রীতিডোরে বাঁধা অজানা কলতান,দূর মধু মায়া লগন...
অধরা থাকে প্রিয়তাসব;
পেলব ঠোঁটেতে আলতো জমা..
অধরা থাকে তবু স্নিগ্ধ মধুপ স্বপ্ন ডানারা মোর; হয়তো শুধুই অলিক মায়াভ্রম!!
-------------------অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা রইলো।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৪
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আপনাকেও
১১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৫
জেন রসি বলেছেন: সহস্র বাঁক ঘুরে পাওয়া স্বপনেরা যে ভোরে নতুন করে,
জলকেলি করে ফিরে পাওয়া হারানো কল্পলোকের উষ্ণ আঁচড়ে...
পড়ন্ত বিকেলের লম্বাটে ছায়ায় যখন নগর বৈভব বিত্তেরা খাবি খায়!
যখন পঙ্কিলতা ঝেড়ে ফেলে ধরা সান্ধ্য আবিরের ছোঁয়ায়...
ভালো লাগল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা
১২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪০
সায়েদা সোহেলী বলেছেন: ।রাফখাতা এতো ভালো হয় কেন! !!??? ।ইট্স নট ফেয়ার !
খারাপ করো , খারাপ করো
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: উকে উকে ...
অতঃপর খারাপ করার চেষ্টায় নিরন্তর লেগে থাকা ...
পরেরটা বললেও খারাপ হবে, না বললেও
১৩|
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬
রুদ্র জাহেদ বলেছেন: সহস্র বাঁক ঘুরে পাওয়া স্বপনেরা যে ভোরে নতুন
করে,
জলকেলি করে ফিরে পাওয়া হারানো
কল্পলোকের উষ্ণ আঁচড়ে...
পড়ন্ত বিকেলের লম্বাটে ছায়ায় যখন নগর বৈভব
বিত্তেরা খাবি খায়!
যখন পঙ্কিলতা ঝেড়ে ফেলে ধরা সান্ধ্য আবিরের
ছোঁয়ায়...
দারুন কবিতা
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: অগোছালো খলবলে শব্দ চয়নের জন্য লজ্জিত প্রিয় কবির কাছে ...
তবে বিব্রত নই! যেহেতু তিনি চলে গেছেন না ফেরার দেশে সীমাহীন স্মৃতি কাতরতায় ভাসিয়ে...
হয়তো চলে যেতে হবে আমাকেও, আমাদেরকেও কোন না কোন দিন... না বলে কয়েই ... এভাবে অজান্তেই!
তবু অপ্রকাশিত কিছু অগোছালো, অপরিণত সময়টার কিছু কাজ রেখে যেতে চাই, যতোটুকুই যখন সময় হয়...