নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এম অ্যানোনিমাস...

ইহা আমার রাফখাতা, নিজের অগোছালো যাচ্ছেতাই কবিতা বমির জন্য খোলা কবিতার রাফখাতা... আমার হযবরল কবিতার খাতায় স্বাগতম...

বাঙ্গাল অ্যানোনিমাস

আমিই স্বপ্ন জগতের গোলাপী আকাশে ডানা মেলা সেই মুক্ত বিহঙ্গ! যার না আছে ভয় আর না কোন পিছুটান...

বাঙ্গাল অ্যানোনিমাস › বিস্তারিত পোস্টঃ

কালবেলার সব নাটাই বিহীন স্বপ্ন-ঘুড়ি...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২





অর্থকষ্টের পিড়ন কি প্রকট জানে ভুক্তভুগি

ক্ষুধার তাড়ন কি প্রকট জানে ক্ষুধিত ব্যাক্তিটি...



অর্থ হীন, দুবেলা ভরপেট খাদ্যহীন শুষ্ক যে প্রানটি...

শীর্ণ কায়ায় কাঁপতে থাকা যে ক্ষুরধার করোটি,

সে কি স্বপ্ন দেখা থামিয়ে দেবে...!?

তার রূপালী স্বপ্ন ডানারা কি কোনদিনও তারে নিয়ে উড়াল দেবে...?

জানা নেই...!

জানা নেই তবু স্বপ্ন দেখার নেই মানা,

জানা নেই তবু এ অবেলায় গুচ্ছ স্বপন মেঘেদের কেনো এ আনাগোনা...!?



রোজ প্রভাতের উষ্ণ রবির কুসুম কিরণের মতো করে,

রোজ দুপুরের মধ্য গগণে প্রখর ঝাঁঝালো খরতাপের মতো করে,

রোজ পড়ন্ত বিকেলের ধূসর গোধূলি ছায়ার মতো করে,

রোজ সন্ধ্যার লালিমা মাখা রাঙা আবীরের মতো করে,

নয়তো সফেদ হিম তুষারফেন ঢেউ দানোদের রানীর আঙুল কড়েই...



হয়তো নিশি চাদরের স্নিগ্ধতা ঘিরে আলতো করেই;

সযত্নে আপনমনে বেয়াড়া স্বপনদের মালা গেঁথে যাই...

কিংবা আনমনে নিরালায় মায়া স্বপ্নদের বুফে সাজাই...





যেন স্বপন খাদক কোন চতুর ভীমরুল...!

এলোমেলো ভাবনাদের বেঁধে নিয়ে খুঁদে ডানায়

মধুপ স্বপ্নাকড়ে বসায় মরণ কামড়; যেন ঘেমে নেয়ে একাট্টা হয়ে ক্ষুধিত-আকুল...!



যেন লালচে এলোকেশ পাতলা ভ্রু ঢাকা গোল গোল নূতন চোখের বিশ্বজাঁহার আলপনা আঁকিবুঁকি...

যার মন অলিন্দের দোলনায় দুলে দুলে স্বপ্ন দেখার কোন সীমারেখা টানা নেই!!

সন্ধ্যামালতিরে সাথে লয়ে স্বপন ঘুড়ির রেশমি সুতোদের তাই নাটাই বিহীন করে দেই...





মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সুমন কর বলেছেন: জানা নেই তবু স্বপ্ন দেখার নেই মানা,
জানা নেই তবু এ অবেলায় গুচ্ছ স্বপন মেঘেদের কেনো এ আনাগোনা... !

ভাল লাগল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই ...

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১

অপূর্ণ রায়হান বলেছেন: পীড়ন , ভুক্তভোগী , প্রাণটি বানান কয়টি কি একটু দেখবেন ভ্রাতা ? কবিতা ভালো হয়েছে ।
ভালো থাকবেন :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আচ্ছা দেখবো সময় করে ভ্রাতা :)
আপাতত সময় কম হাতে, আপনিও ভালো থাকবেন

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: জটিল বলেছেন। ভাল হয়েছে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ অনেক অনেক :)

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩

নাসরিন চৌধুরী বলেছেন: কবিতায় ভাল লাগা কিন্তু বানানের ব্যপারে একটু খেয়াল করলে আরও ভাল হত।
ভাল থাকবেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: আচ্ছা, বানানের ব্যাপারে খেয়াল রাখবো :)

ধন্যবাদ এবং ভালো থাকবেন অবশ্যই অবশ্যই

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

বাংলার পাই বলেছেন: হয়তো নিশি চাদরের স্নিগ্ধতা ঘিরে আলতো করেই;
সযত্নে আপনমনে বেয়াড়া স্বপনদের মালা গেঁথে যাই...
কিংবা আনমনে নিরালায় মায়া স্বপ্নদের বুফে সাজাই... ----------------ভালো লাগলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫২

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লিখেছেন !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ...

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো হয়েছে। বানান নিয়ে কিছু বলছি না। কারণ, আমি নিজেই বানানে ক অক্ষর গো-মাংস।

ধন্যবাদ, ভাই বাঙ্গাল এ্যানোনিমাস।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: হাহাহা...!
কেন বলবেন না!? অনেকেই তো বলছে ... ;)

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

আলম দীপ্র বলেছেন: যেন স্বপন খাদক কোন চতুর ভীমরুল...!
এলোমেলো ভাবনাদের বেঁধে নিয়ে খুঁদে ডানায়
মধুপ স্বপ্নাকড়ে বসায় মরণ কামড়; যেন ঘেমে নেয়ে একাট্টা হয়ে ক্ষুধিত-আকুল...

+++++++ ভাই খুবই ভালো লাগল । B-) B-) B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: অনেক ধন্যবাদ.. :)

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব ভাল লেগেছে -- এত্ত এত্ত +++++++++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: :) :)

এত্তো এত্তো ধন্যবাদ আর শুভকামনা ...

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

সায়েদা সোহেলী বলেছেন: খরাপ হয়েছে , খরাপ :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ইয়েএএএএএ............................!!!!!!!!! :)

অবশেষে লেখা সার্থক!! :#>

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ! কবীর সুমনের গানের কথা মনে হলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: হাহাহা...

১২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল খুব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.