| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরজু পনি
https://www.facebook.com/arjunasrinpony.author
শ্রদ্ধাবনত চিত্তে স্মরি তোমায় গুরু
কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা' মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান নিয়ে কিছু রূপান্তরসহ রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কাব্যনাটক 'চিত্রাঙ্গদা'।. মণিপুর রাজকূলে যখনপুত্র সন্তান না হয়ে কন্যা সন্তান চিত্রাঙ্গদার জন্ম হল রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন । রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজনীতিবিদ্যাও । আর এর ফলে চিত্রাঙ্গদা পুরুষের সবল মানসিকতা নিয়েই বেড়ে উঠতে থাকলেও তৃতীয় পান্ডব অর্জুন যখন বার বছরের জন্যে ব্রহ্মচর্য ব্রত পালনের সময় ভ্রমণ করতে করতে এলেন মণিপুররাজ্যে তখন চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে অনুরক্ত হলেও বাহ্যিক সৌন্দর্য্যের অভাবে অর্জুন চিত্রাঙ্গদাকে অগ্রাহ্য করেন। এতে অপমাণিত হয়ে চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের কাছে প্রার্থনার পরিপ্রেক্ষিতে রুক্ষ চিত্রাঙ্গদা হয়ে উঠেন অসামান্যা সুন্দরী এবং যথারীতি অর্জুন তার ব্রত ভেঙ্গে সুন্দরী চিত্রাঙ্গদার প্রেমে পড়েন।
কিন্তু ক্রমশ চিত্রাঙ্গদার মধ্যে দ্বৈত স্বত্ত্বার দ্বন্দ্ব শুরু হয় এজন্যে যে অর্জুন তাকে বাহ্যিক রূপের কারণে ভালোবাসে যেখানে চিত্রাঙ্গদার প্রকৃত অস্তিত্ব অবহেলিত।
এর মধ্যে মনিপুর রাজ্যের বিপদের আভাসে একসময় অর্জুন নারীর মমতায় প্রজা বৎসল,সাহসে শক্তিতে পুরুষের মতো সবল চিত্রাঙ্গদার কথা লোকমুখে জানতে পারে। রবী ঠাকুরের প্রকাশে-
শুনি স্নেহে সে নারী
বীর্যে সে পুরুষ ,
শুনি সিংহাসনা যেন সে
সিংহবাহিনী ।
একজন পুরুষ মনে একজন রমনীয় সবল নারীকে দেখার উদগ্র বাসনায় ... অর্জুন প্রকাশ করে তার আগ্রহ -
আগ্রহ মোর অধীর অতি—
কোথা সে রমণী বীর্যবতী ।
কোষবিমুক্ত কৃপাণলতা —
দারুণ সে , সুন্দর সে
উদ্যত বজ্রের রুদ্ররসে ,
নহে সে ভোগীর লোচনলোভা ,
ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা।
এমতাবস্থায় চিত্রাঙ্গদা নিজেকে অর্জুনের কাছে নিজেকে প্রকাশ করে এভাবে-
নহি দেবী, নহি সামান্যা নারী।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে।
পরিশেষে এ উপলব্ধি হয় যে, বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যবান মানুষের চারিত্রশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্নার স্থায়ী পরিচয়।
শিল্পকলা একাডেমিতে স্বপ্নদল এর যুগপূর্তিতে জাহিদ রিপন-এর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যরূপ চিত্রাঙ্গদার উপস্থাপন ছিল অসাধারণভাবে আকর্ষনীয়।মঞ্চে চিত্রাঙ্গদার একটি চরিত্রের দ্বৈতসত্ত্বার উপস্থাপন ছিল অসাধারণ। নারী শুধুই নরম, কোমল, অসহায়-এই রূপটাকে ভেঙ্গে রবি ঠাকুরের চিত্রাঙ্গদায় আমি নিজে একজন নারী হয়ে এমন একজন নারীর প্রকাশই দেখতে চাই বাস্তব জীবনে।
----------
তথ্য সুত্র:
রচনাঃ কাব্য নাটক
পরবর্তী রূপঃ ১৯৩৬ সালে রচনা করেন নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।
প্রকাশকালঃ ২৮ ভাদ্র, ১২৯৯ (১৮৯২ খ্রিষ্টাব্দ)
রচনাস্থানঃ শান্তিনিকেতন
উৎসর্গঃ অবনীন্দ্রনাথ ঠাকুর' ১৫ শ্রাবণ ১২৯৯
১.চিত্রাঙ্গদা
২. নৃত্যনাট্য চিত্রাঙ্গদা
৩. চিত্রাঙ্গদা
৪.নহি দেবী, নহি সামান্যা নারী
৫. "স্বপ্নদল" প্রকাশিত যুগপূর্তি ব্রোশিয়ো ২০১২
৬. মঞ্চস্থ চিত্রাঙ্গদার স্থির চিত্র
------------------------------------------------------
এছাড়াও নিজস্ব ব্লগ সাইটে "চিত্রাঙ্গদা" নহি দেবী, নহি সামান্যা নারী নামে প্রকাশিত।
------------------------------------------------------
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৯
আরজু পনি বলেছেন:
ওরররররে চশমা থেকে চোখ তো ঠিকরে বেড়িয়ে এলো !
২|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪১
গেমার বয় বলেছেন: ফাকিবাজি পুষ্টে মাইনাস দিলাম !!!
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৬
আরজু পনি বলেছেন:
হায় হায় কয় কি!
নিজে নগদে শিল্পকলা একাডেমিতে যেয়ে এই অনুষ্ঠান দেখছি! ইফতারীর পরপর ঠিক মতো চা-ও খেতে পারি নাই। তবু্ও পুরোটা দেখে রাত জেগে লিখছি এই পোস্ট। ![]()
৩|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৫
সাজিদ ঢাকা বলেছেন: আহা , , অনেকদিন হল নাটক দেখতে যাই না , শেষ মনে হয় "টেম্পেস্ট" দেখসিলাম
পরীক্ষা , , , ,
বেইলি রোড ও আড্ডা দেই না না না না না না না না না , ,
ঈদের মার্কেটিং ও করি নাই , , নাহ হ হ হ হ হ
এক পুষ্ট দিয়ে কতকিসু মনে পড়ে গেল
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:০৩
আরজু পনি বলেছেন:
ইস্ আপনার অবস্থা দেখে আমারও মন খারাপ লাগছে ![]()
কোন সমস্যা নেই, সুযোগ পেলেই চলে যাবেন আশা করি ![]()
৪|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৮
ভিয়েনাস বলেছেন: রবি ঠাকুরের চিত্রাঙ্গদা দেখাও হয়নি পড়াও হয়নি
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:২৬
আরজু পনি বলেছেন:
আমারও নিঁখুত ভাবে পুরোটা আগে পড়া হয়নি। তবে আমার এক বন্ধু জাতীয় যাদুঘরে মৌ-এর পরিবেশনায় চিত্রাঙ্গদা দেখে অনেক প্রশংসা করেছিলো। তখন খুব আফসোস হয়েছিল।
এবার শিল্পকলায় স্বপ্নদল-এর পরিবেশনায় সেই দুঃখ ঘুচলো।
উপস্থাপন বেশ সুন্দর ছিলো।
৫|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:২০
হিবিজিবি বলেছেন: ভার্সিটি লাইফে দেখছিলাম, ভার্সিটির নিজস্ব এক নাট্যসংগঠন এই নাটকটি মঞ্চায়ন করেছিল। যদিও তেমন ভালো করতে পারেনি!
বেইলি রোডে একবারই নাটক দেখছিলাম মেরাজ ফকিরের মা, অনেক ভালো লেগেছিল।
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৪৯
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, নাটমন্ডলের কথা বলছেন তাই না?
ওখানে কিছুদিন আগেই নাট্যকলা বিভাগের ৪র্থ সেমিস্টারের পরিবেশনায় "ভেলুয়া" দেখলাম। এতোটাই মুগ্ধ হয়েছিলাম যে পরের দিন শেষ শো ছিল, ডাবল দামে টিকিট কিনে দাড়িয়ে পুরো শো দেখেছি...তা্ও আমার ৭ বছরের বাচ্চার বিশেষ আগ্রহে।
বেইলী রোডে "রক্তকরবী" দেখেছি
৬|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৫
নস্টালজিক বলেছেন: আমি প্রাঙ্গনে মোর নাট্যদল এর চিত্রাঙ্গদা দেখসিলাম, শিল্পকলায়!
অভিনয় আর নির্দেশনা -সব মিলে উপভোগ্য ছিলো!
রবি কাকা রকস!
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:০৫
আরজু পনি বলেছেন:
জাতীয় যাদুঘরে (সম্ভবত শ্ওকত ওসমান মিলনায়তন-এ ও হতে পারে) মৌ-এর পরিবেশনায় "চিত্রাঙ্গদা" মিস করে আফসোস থেকে গিয়েছিল। এবার তা অনেকটাই পূরণ হলো। যদিও এর পর মৌ-এর শো-এর খোঁজ পেলে মিস করবো না অবশ্যই ।
সত্যিই রবি বাবু ....তুলনাহীন..অনন্য!
৭|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪২
কথক পলাশ বলেছেন: অদ্ভুত সুন্দর একটা নৃত্যনাট্য!
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:২৭
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আসলেই।আর উপস্থাপনটা্ও বেশ দারুন ছিলো। একটা ডিএসএলআর খুব মিস করছিলাম তখন। মোবাইল দিয়ে ফটো তুলে তেমন সুবিধে করতে পারি নি!
৮|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪৬
বাঁধ ভেঙে যাই....... বলেছেন: পড়ার পর দেখতে ইচ্ছে হচ্ছে।+
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৬
আরজু পনি বলেছেন:
আসলেই দেখার মতো। কখন্ও সুযোগ পেলে দেখে ফেলবেন আশা করি ![]()
৯|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫০
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: টিকিটের দাম কতো আপু?
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৪০
আরজু পনি বলেছেন:
নাট্যোৎসবতো ১-৬ তারিখ পর্যন্ত ছিলো!
১০০ (একশত টাকা করে) ছিল।
১০|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:০৮
অদম্য১২৩৪ বলেছেন: +++++++ অনেকগুলো
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৪১
আরজু পনি বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ![]()
১১|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:০৯
রুন বলেছেন: কেনো জানি কখনোই মঞ্চ নাটক দেখতে ইচ্ছা হয়নি । তবে আপনার লেখা পড়ে মনে হল দেখলে খারাপ হত না আপু ।
০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৪২
আরজু পনি বলেছেন:
সত্যিই দেখলে বরং ভালোই লাগতো ![]()
১২|
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৮
মাস্টার বলেছেন: এরপর গেলে ভালো ক্যামেরা নিয়ে যাইয়েন
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১০
আরজু পনি বলেছেন:
সাথে যেটা ছিল সেটার ফ্লাস অফ করতে না পারায় X-2 দিয়ে তুলতে হয়েছে
১৩|
০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৮
হাসান মাহবুব বলেছেন: তিন বছরের বেশি সময় হল মঞ্চ নাটক দেখি না
তবে রবিন্দ্রনাথের নাটক দেখার ইচ্ছা নাই কোন
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১২
আরজু পনি বলেছেন:
হায় হায় কন কি! এমন ভয়ানক ইচ্ছা কেন?!
দোয়া করি আপনার কান্ধে রবি বাবুর ভুত চাপুক ![]()
১৪|
০৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৫
মুর্তজা হাসান খালিদ বলেছেন: " যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে "
(সব সময়ের চিত্রাঙ্গদা ও অর্জুনদের শপথবাণী হতে পারে এটা)
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৩
আরজু পনি বলেছেন:
ঠিক...একদম আমার মনের কথাটাই তুলে দিয়েছেন
১৫|
০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১০
যাযাব৮৪ বলেছেন: পুরোটাই পড়লাম ভালো হইছে লেখাটা..........
পোস্টে +++++++
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৫
আরজু পনি বলেছেন:
হি হি...মঞ্চস্থ উপস্থাপনা আর নেট থেকে তথ্য নিয়ে নিজের মতো করে লিখেছি ...
অনেক ধন্যবাদ যাযাব ![]()
১৬|
০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
ইকরাম উল্যাহ বলেছেন: ব্লগার মদন ভাই এই আকাম করছে বলেতো মনে হয় না।
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১১
আরজু পনি বলেছেন:
না, মদনতো আকাম করছে বলে দেখলাম না!!!
১৭|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৩
নীলঞ্জন বলেছেন: ভাললাগা রইল।+++++++++++
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১১
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ নীলঞ্জন ![]()
১৮|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৬
নক্ষত্রচারী বলেছেন: রবীন্দ্রনাথের কোনো নাটক পড়ি নাই দেখিও নাই ।
ও মনে পড়সে, রক্তকরবী একটু দেখিয়াছিলাম বইকি তবে পুরোটা নয়; কিঞ্চিৎ মাত্র !
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১৩
আরজু পনি বলেছেন:
নাটক না পড়লেও যদি সরাসরি স্টেজ শো দেখেুন তবে কিন্তু অনেকভালো লাগবে...আশা করি ।
আর রক্তকরবী পুরোটা দেখেননি!! হায় হায় তবেতো সত্যিই মিস করেছেন!
আমার অনন্ত তাই মনে হয়। এসব উপস্থাপন পুরোটা না দেখলে এর আসল স্বাদটা বোঝা যায় না।
১৯|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫১
কালীদাস বলেছেন: জানলাম
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৪১
আরজু পনি বলেছেন:
আমিও স্যারকে জানাতে পেড়ে (বানানটা কি পেরে না পেড়ে?!) ধন্য হলুম
২০|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫০
রাহি বলেছেন: ফিনিসিংটা বুঝতে পারলাম না
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৪৩
আরজু পনি বলেছেন:
বোঝারতো কথা!
নহি দেবী, নহি সামান্যা নারী।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে
এই লাইনগুলি হৃদয়ঙ্গম করলে বুঝতে পারার কথা...
২১|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: জেনে ভালো লাগলো
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:১৩
আরজু পনি বলেছেন:
আমিও জানাতে পেরে আনন্দিত
২২|
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:১৩
নাজনীন১ বলেছেন: সুন্দর পোস্ট!
বেইলি রোডে গিয়ে মঞ্চনাটক দেখবো দেখবো করে হয়েই উঠলো না ... খুব ইচ্ছে যে যাবো।
০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:২৯
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, বেইলী রোড তো বটেই, শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘরেও প্রায়ই হচ্ছে শো। এছাড়া ঢাবির নাটমন্ডলতো আছেই।
আপনার ইচ্ছে শিগগীরই পূরণ হোক...শুভকামনা।।
আর পোস্ট পছন্দ হয়েছে বলে ধন্যবাদ :#>
২৩|
০৮ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩৩
কাউসার রুশো বলেছেন: নাটকটা আর কয়দিন চলবে??
মঞ্চনাটক আবার বেশ ভালো লাগে
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৮
আরজু পনি বলেছেন:
ওটাতো ৫ তারিখেই হয়ে গেছে...৬ তারিখ পর্যন্ত যদিও স্বপ্নদলের অনুষ্ঠান ছিল...৬ তারিখে ছিল হিরোশিমা নিয়ে...
আসলেই মঞ্চনাটক দারুণ লাগে
২৪|
০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩৬
সায়েম মুন বলেছেন: মঞ্চ নাটক বেশ উপভোগ্য হয়। আশা করি দেখার পর ভাল একটা দিন গেছে।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৮
আরজু পনি বলেছেন:
আসলেই বেশ ভালো সময় কেটেছে
২৫|
০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৯
রাতুল_শাহ বলেছেন: মঞ্চ নাটক দেখতে ভাল লাগে।
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৯
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আমারতো দারুণ লাগে
২৬|
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১২
যাযাবর৮১ বলেছেন:
সুন্দর পোস্ট! +++++++
নাটক দেখবার মুন চায়
নতুন পোস্টু পড়ে টেস্টু পাবেন
সাল্লু ভাইয়ের দাওয়াত নিবেন
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০০
আরজু পনি বলেছেন:
দেখে ফেলুন তবে নাটক...![]()
ওক্কে...খাবার দাবার রেডি করুন আসছি ![]()
২৭|
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০২
রেজোওয়ানা বলেছেন: নহি দেবী, নহি সামান্যা নারী।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে।
.............আমার সব চাইতে প্রিয় কোটেশন! আমার বন্ধুদের আমি এটাই বলতে চাই
চিত্রাঙ্গদা খুব পছন্দের কাব্যনাট্য!
তোমার পোস্ট যেদিন দিছিলা, ঐদিনই পড়ছি, ভাল হইসে!
আরেকটু বিশ্লেষন করলেও পারতা.....
০৮ ই আগস্ট, ২০১২ রাত ৯:০৪
আরজু পনি বলেছেন:
আমিও ঠিক এভাবেই নিজেকে দেখতে চাই...
নহি দেবী, নহি সামান্যা নারী।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে
...............
চিমটি
লিখাটা আসলে ব্লগ সাইটের জন্যে লিখেছিলাম...কেউ খোঁচালে ঠেলা খেয়ে তবুও গাড়ী কিছু আগায়...চেষ্টা থাকবে সামনের সময়গুলোতে
প্রিয় মানুষগুলোর ভালোবাসার ছোট কথা্ও অনেক অনুপ্রেরণা যোগায়...
২৮|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৭
তন্ময় ফেরদৌস বলেছেন: অনেকদিন মঞ্চ থেকে দূরে আছি।
০৯ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৮
আরজু পনি বলেছেন:
বলেন কি?!
আপনার কাছ থেকে তো এটা আশা করা যায় না!
আচ্ছা একবার দল বেঁধে না হয় যাব
২৯|
০৮ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩০
বশিষ্ঠ বলেছেন: নহি দেবী, নহি সামান্যা নারী।
পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে
সে নহি নহি,
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি
ব্রতদী বন্দোপাধ্যায় এটা এতো সুন্দর করে আবৃত্তি করেন!
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০০
আরজু পনি বলেছেন:
ব্রতদী বন্দোপাধ্যায়...দেখি ইউটিউবে পাই কি না ...
কথাগুলো সত্যিই একেবারে আমার মনের কথা
৩০|
০৯ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৪
আবু সালেহ বলেছেন:
" যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে "
বেইলি রোডের আড্ডা আর নাটক............ইসসস মনে পড়ে গেলো......সেই দিনগুলোর কথা....
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০১
আরজু পনি বলেছেন:
মনে পড়ে গেল মানে???
হায় হায়..বলেন কি! অতীত কালের সুরে বলছেন কেন?
এতো সব সময়ই বর্তমান
৩১|
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো বর্ণনা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
***
প্রভু, মিটিয়াছে সাধ? এই সুললিত
সুগঠিত নবনীকোমল সৌন্দর্যের
যত গন্ধ যত মধু ছিল সকলি কি
করিয়াছ পান। আর-কিছু বাকি আছে?
আর-কিছু চাও? আমার যা-কিছু ছিল
সব হয়ে গেছে শেষ? হয় নাই প্রভু!
ভালো হোক, মন্দ হোক, আরো কিছু বাকি
আছে, সে আজিকে দিব।
প্রিয়তম ভালো
লেগেছিল বলে করেছিনু নিবেদন
এ সৌন্দর্যপুষ্পরাশি চরণকমলে—
নন্দনকানন হতে তুলে নিয়ে এসে
বহু সাধনায়। যদি সাঙ্গ হল পূজা
তবে আজ্ঞা করো প্রভু, নির্মাল্যের ডালি
ফেলে দিই মন্দিরবাহিরে। এইবার
প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে।
যে ফুলে করেছি পূজা, নহি আমি কভু
সে ফুলের মতো, প্রভু, এত সুমধুর,
এত সুকোমল, এত সম্পূর্ণ সুন্দর।
দোষ আছে, গুণ আছে, পাপ আছে,পুণ্য
আছে; কত দৈন্য আছে; আছে আজন্মের
কত অতৃপ্ত তিয়াষা। সংসারপথের
পান্থ, ধুলিলিপ্তবাস বিক্ষতচরণ;
কোথা পাব কুসুমলাবণ্য, দু-দণ্ডের
জীবনের অকলঙ্ক শোভা। কিন্তু আছে
অক্ষয় অমর এক রমণী-হৃদয়।
দুঃখ সুখ আশা ভয় লজ্জা দুর্বলতা—
ধূলিময়ী ধরণীর কোলের সন্তান,
তার কত ভ্রান্তি, তার কত ব্যথা, তার
কত ভালোবাসা, মিশ্রিত জড়িত হয়ে
আছে একসাথে। আছে এক সীমাহীন
অপূর্ণতা, অনন্ত মহৎ। কুসুমের
সৌরভ মিলায়ে থাকে যদি, এইবার
সেই জন্মজন্মান্তের সেবিকার পানে
চাও।
***
শুভ কামনা।
০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫২
আরজু পনি বলেছেন:
আহ প্রাণ জুড়িয়ে গেল ...শান্তি শান্তি
৩২|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:০০
কান্টি টুটুল বলেছেন:
সংক্ষেপে,সহজে জানলাম অর্জুন আর চিত্রাঙ্গদার কাহিনী
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৯
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আমিতো মানুষটাই অনেক সহজ সরল..আর কঠিন করে লিখতেও পারি না।
জানাতে পেরে ভালো লাগছে ![]()
৩৩|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৫
সকাল রয় বলেছেন:
দারুনএকটা লেখা হলো।
অনেক ধন্যবাদ
০৯ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৯
আরজু পনি বলেছেন:
এভাবে অনুপ্রাণিত করার জন্যে অনেক অনেক ধন্যবাদ ।।
৩৪|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৯
কালীদাস বলেছেন: এই পোস্টে আর ঢুকুম না
পোস্ট, কমেন্ট/রিপ্লাইগুলায় চোখ পড়লে অবশিষ্ট এন্টেনাটুকুতে ব্যাপক চাপ পড়ে
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫২
আরজু পনি বলেছেন: এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন। শর্তাবলী
০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৫
আরজু পনি বলেছেন:
আপনি স্যার মানুষ...ভাবলাম একটু জ্ঞান দেই এন্টেনা বিষয়ক..মডুগোর সহ্য হইলো না ![]()
৩৫|
১০ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৮
যাযাবর৮১ বলেছেন:
দিলাম আমি দুইটা পোস্টু
পড়লে পাবেন অনেক টেস্টু
১০ ই আগস্ট, ২০১২ রাত ১০:১২
আরজু পনি বলেছেন:
দেখা যাক কেমন টেস্টু ![]()
৩৬|
১০ ই আগস্ট, ২০১২ রাত ৩:০১
জ্বীন কফিল বলেছেন: মস্তবড় একটা পিলাচ +
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৫
আরজু পনি বলেছেন:
আপনাকেও মস্ত বড় একটা ধন্যবাদ ![]()
৩৭|
১০ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৩
যাযাবর৮১ বলেছেন:
নতুন আর এক পোস্টু
পাবেন আপনি টেস্টু
না আসলে পাবো কষ্টু
যাযাবরের শ্রম নষ্টু।![]()
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৫
আরজু পনি বলেছেন:
টেস্টু নিয়ে এসেছিগো কেস্টু ![]()
৩৮|
১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৫
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: দারুন পোষ্ট
অনেক ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৬
আরজু পনি বলেছেন:
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।
৩৯|
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:২০
শাহেদ খান বলেছেন: অর্জুন তাকে বাহ্যিক রূপের কারণে ভালোবাসে যেখানে চিত্রাঙ্গদার প্রকৃত অস্তিত্ব অবহেলিত
কেন এমনটাই হয়??? ![]()
মানুষগুলো মানুষদেরকে মানুষ ভাবতে শিখুক।
পোস্টে এবং রবি'র পঙ্কতি'গুলোতে অনেক ভাল লাগা
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৯
আরজু পনি বলেছেন:
আসলেই কি তাই না?!
ফেয়ার এ্যান্ড লাভলীর বাজার একারণেইতো এতো রমরমা!
ঠিকই বলেছেন প্রিয় অলস গল্পকার ...মানুষগুলো মানুষদেরকে মানুষ ভাবতে শিখুক।
অনেক ধন্যবাদ কবি ![]()
৪০|
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১১
আবু সালেহ বলেছেন: আরে এখন তো আর আড্ডাও হয়না ....আর নাটক দেখা তো থাক দূরের কথা......তাই মনে পড়ে গেলো.....
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৫
আরজু পনি বলেছেন:
হা হা হা
আড্ডা ছাড়াও কিন্তু ঘুরে আসতে পারেন
৪১|
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২১
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
সুন্দর পোষ্ট আপুনি ---কিছু তথ্য জানা হলো
১ নাম্বার কমেন্ট এর জবাব পড়ে হাসি আটকাতে কষ্ট হয়েছে
সিরিয়াস মানুষ এমন করে কথা বলে ---??????
আমি ও একি ইমো দিলাম তাই---
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪২
আরজু পনি বলেছেন:
ওর কাজই হলো আমাকে উদ্দেশ্য করে এমন সব ঈমো দেওয়া...রাগ করলে উল্টা হাসতে হাসতে পাল্টি খায়
আচ্ছা ঠিকাছে
৪২|
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:২৮
মানুষ বলেছেন: এই জন্যই নাম চিত্রাঙ্গদা। নাম শুনলেই চোখে ভাসে গদা হস্তে দণ্ডায়মান নারী।
১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৪৩
আরজু পনি বলেছেন:
এভাবে দেখুন...
হেলা করি মোরে রাখিবে পিছে
সে নহি নহি।
যদি পার্শ্বে রাখ মোরে
সংকটে সম্পদে,
সম্মতি দাও যদি কঠিন ব্রতে
সহায় হতে,
পাবে তবে তুমি চিনিতে মোরে ....তবেই চিনিবে মোরে ![]()
৪৩|
১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ২৪তম ভালোলাগা রইলো, বড্ড ব্যাস্ত আছি ![]()
১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৫
আরজু পনি বলেছেন:
পরীক্ষা চলছে কি? শুভকামনা রইলো ভালো করে পরীক্ষা দিন ![]()
৪৪|
১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০২
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: আজও খুবই প্রাসঙ্গিক,বিশেষত এই ভার্চুয়াল শব্দের প্রচলন এত বেড়ে গেছে।ভার্চুয়াল আর বাস্তব জীবন দ্বন্দ্ব হিসেবেও দেখা যায় চিত্রাঙ্গদা
১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৪
আরজু পনি বলেছেন:
"ভার্চুয়াল"....
হ্যাঁ, ঠিকই বলেছেন।
চিত্রাঙ্গদা ভার্চুয়াল নয় বরং তার বাস্তব রূপটাকেই প্রাধান্য দিতে চেয়েছিল। যেখানে মিথ্যে, মেকি, ফাকিঁ ছিল না।
এজন্যেই "চিত্রাঙ্গদা" আমার কাছে সম্মাণীয় চরিত্র। আদর্শ চরিত্র । ![]()
৪৫|
১২ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১৬
ভিয়েনাস বলেছেন: মন্চ নাটক অনেক দিন দেখা হয়নি আপু
১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৫
আরজু পনি বলেছেন:
কোন এক সুযোগে দেখে ফেলুন...ভালো লাগবে নিশ্চয়ই। ![]()
৪৬|
১২ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৫৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসান ভাই নাটক দেখুন... কত কষ্ট করতে হয় নাটক করতে.....কত শ্রম একটা নাটকে দিতে হয়.-......আমি জানি...আর ৮০ দশকের নাটক থেকে আমাদের নাটক গুলো প্রায় ৫ বছর হল বেরিয়ে এসছে...এখন নাটকের মজাই অন্যরকম.....অনেক ব্রিলিয়েন্ট..... প্রাঙ্গনেমোর,স্বপ্ন দল,,প্রাচ্যনাট এদের রবীন্দ্রনাথের নাটকে আসলেই অনেক মজা পাবেন.....বিশ্বাস না হয় তো দেখে বইলেন.........ধন্যবাদ পোস্টের জন্য..............
১২ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৫৮
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আমি কয়েকটা স্টেজ শো করেছিলাম...তখন বুঝেছি মঞ্চ নাটকের উপস্থাপনে পারফেকশনের জন্যে কতো কষ্টই না করতে হয়। সেই তুলনায় যখন টিভিতে করেছি সেখানে কয়েকবার শট নিয়ে সেটাকে এডিট করে তৈরী হয়ে যায়।
সেদিক থেকে অবশ্যই মঞ্চ আমার কাছে বেশি আকর্ষনীয়।
হামা-র উপর রবি বাবুর ভুত ভর করুক...শুভকামনা, দোয়া যাই বলি না কেন
৪৭|
১২ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: আপু!!!!!!!!!!!!!!!!!!!!
তুমিও চিত্রাঙ্গদা দেখ আসলে!!!!!!!!!!![]()
আমার পোস্ট পড়ো শিঘ্রী।
আমার প্রিয় শ্যামা, দেবযানী আর চিত্রাঙ্গদার কথা।![]()
মনে হচ্ছে ওরা তোমারও প্রিয়।![]()
৪৮|
১২ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: আপু!!!!!!!!!!!!!!!!!!!!
তুমিও চিত্রাঙ্গদা দেখ আসলে!!!!!!!!!!![]()
আমার পোস্ট পড়ো শিঘ্রী।
আমার প্রিয় শ্যামা, দেবযানী আর চিত্রাঙ্গদার কথা।![]()
মনে হচ্ছে ওরা তোমারও প্রিয়।![]()
১২ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:০৭
আরজু পনি বলেছেন:
হই, আমিতো এর আগে আমার ভিজিটর লিস্টে আরো ক'দিন আগেই আপনাকে দেখে ভেবেছি পড়ে গেছেন চিত্রাঙ্গদা!
তবে আমি আজকে ব্লগে এসেই দেখেছি আপনার পোস্ট। তখনই ঠিক করে রেখেছিলাম যে একটু ফ্রি হয়েই যাবো শ্যামার পোস্ট দেখতে
।
হ্যাঁ, তাতো বটেই ![]()
৪৯|
১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৪
স্নিগ বলেছেন: পড়ে ভালো লাগলো।সুন্দর পোস্ট।
তবে এই পোস্টের দুর্ভাগ্য, আরজু পনির সংকলনে তার জায়গা হবে না
১৫ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৪
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ স্নিগ।
আপনি ঠিকই বলেছেন ![]()
৫০|
১৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪১
ভাম_বেড়াল বলেছেন: "চিত্রাঙ্গদা" নাটক বিষয়ক ভাবনায় দ্বিমত পোষণ করি। আমি এটাকে একজন গর্বিতা নারীর ধীরে ধীরে ভেঙে পড়ার চিত্রায়ণ হিসাবে দেখি। রবীন্দ্রনাথ নারীকে কখনোই জয়ী করতে চাননি। সেটা শরৎচন্দ্র কিছু মাত্রায় চেয়েছিলেন। পরবর্তী সময়ে বামপন্থী কবিদের লেখায় আরও বেশী করে নারীর জয়গান ফুটে উঠেছে।
আমি দেখি, একজন নারী, পুরুষভাবাপন্না নারী, অর্জুনের রূপমোহে আচ্ছন্ন হয়ে নিজের নিজস্বতাকে আড়াল করে একবছরের জন্য আধিদৈবিক রূপলাবণ্যে নিজেকে আবৃত করে। বিষয়টা তার হীণমন্যতার প্রকাশক।
অবভিয়াসলি, বিভিন্ন পাঠকের ইন্টারপ্রিটেশান বিভিন্নরকম হবে, সেটাই লিটারেচারে স্বাভাবিক।
১৬ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৪৮
আরজু পনি বলেছেন:
এখানে আমার ভাবনাটা এরকম যে, অর্জুন (পুরুষ সম্প্রদায়) সাধারণত নারীর রূপটাকেই গুরুত্ব দেবার চেষ্টা করেছে গুনের চেয়ে। ব্লগেই দেখুন, যেসব নারী ব্লগারের পোস্টে নিজেদের ছবি বা লুতুপুতু বেশি করে এমন পোস্টগুলোতে ছেলেরা নিজ নিকে, মাল্টি নিকে হুমরি খেয়ে পড়ে। অথচ আমি এমন সাম্প্রতিক সময় বা সমাজ, অপ্রিয় বাস্তবতা নিয়ে পোস্ট দেওয়া নারী ব্লগারের পোস্টে তেমন কেউ যায়ই না। রেকর্ড রাখিনি না হলে রেফারেন্স হিসেবে দিতে পারতাম এখন।
নারীরা যতো বেশি ন্যাকা হবে, লুতুপুতু হবে পুরুষরা সেসব দেখে আনন্দ পায় বেশি। আপনার কথা ভিন্ন হতে পারে।
আমার মনে হয়েছে, চিত্রাঙ্গদায় এই বাস্তবতাটাই তুলে ধরা হয়েছে।
এখানে নারীকে নিজেই জাগতে হবে। পুরুষ তাকে কিভাবে দেখলো সেই ভাব না থেকে নয়।
রবি বাবুর এই কথাটা আমার মনে ধরে খুব...
ওরে নবীন, ওরে আমার কাঁচা
আধ মরাদের ঘাঁ মেরে তুই বাঁচা
নারী আদর আহলাদে থেকে কখনোই নিজের ব্যাপারে সচেতন হবে না...সাধারণ চোখে যা দেখি। সে যতো বেশি বাজে বাস্তবের মুখোমুখি হবে ততোই সে নিজেকে আবিষ্কার করতে পারবে।
আপনার দারুণ গঠনমুলক বক্তব্য আমাকে আরেকবার ভাবতে বসালো।
অনেক কৃতজ্ঞতা রইলো ভাম ।।
৫১|
০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২১
মনের গহীনে... বলেছেন: সামান্য ব্যক্তির অসামান্য ভালোলাগা রইল আপনার অসম্ভব সুন্দর ভাবনাগুলোর প্রতি
০১ লা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১
আরজু পনি বলেছেন:
। আমি আসলে আপনার লেখার ভক্ত হয়ে গেছি। এতো সুন্দর করে লিখেন কেমন করে জানি না।
আমার ব্লগে আপনাকে দেখে আমি রিতিমতো লজ্জিত। আমি কিন্তু আসলেই আপনার এতো সুন্দর লেখাগুলোতে আরো বেশি মন্তব্য দেখতে চাই।
অনেকভালো থাকুন। আপনার প্রানোচ্ছল প্রোপিকটা বেশ ।
৫২|
০২ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৩
মনের গহীনে... বলেছেন: আমার লেখা আপনার কতটুকু ভালো লাগে আমি জানি না তবে , আপনার ভালো লাগা প্রকাশের আবেগটা আমার অসম্ভব ভালো লাগে । আপনার "আশা জাগানিয়া" নামের সাথে আপনার প্রকাশভঙ্গির আসলেই অন্যরকম সামঞ্জস্য রয়েছে ।
প্রকৃতপক্ষে আমি মোটেই ভালো লেখক নই, একেবারেই আনাড়ি লেখক ।তবে ভালো লেখার চেষ্টা করছি । দোয়া করবেন, ভালো থাকবেন :#> :#> :#> :#> :#>
০২ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
আরজু পনি বলেছেন:
আমি প্রথ নজরুলকে নিয়ে কবিতা খেয়াল করি ..এর পরের গুলোতে চোখ রাখছি। তবে একটু সময় নিয়ে আপনার ব্লগের পোস্টগুলোতে মন্তব্য করে আসবো। পড়ে ফেলেছি যদিও।
অবশ্যই দোয়া থাকবে। ফিআমানিল্লাহ।।
৫৩|
০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩
মনের গহীনে... বলেছেন:
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭
আরজু পনি বলেছেন:
দুঃখিত একটু দেরী করে ফেললাম
৫৪|
০২ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৮
মনের গহীনে... বলেছেন: Click This Link
এটা নজরুলের পরের পোস্ট.
০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮
আরজু পনি বলেছেন:
এখুনি যাচ্ছি ![]()
৫৫|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৪
মনের গহীনে... বলেছেন:
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২০
আরজু পনি বলেছেন:
অনেক ব্যস্ত ছিলাম কয়েকদিন। ![]()
৫৬|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৪
মনের গহীনে... বলেছেন: আপনাকে কিন্তু অনেক জ্বালাব, কেউ না পড়লেও আপনাকে কিন্তু আমার লেখা পড়তে হবে
।
Click This Link আমার পছন্দের একটি ছড়া-কবিতা, " বাংলাদেশী হ'" । প্রশংসা চাই না , সমালোচনা চাই , হৃদয় বিদীর্ন করা সমালোচনা, যাতে কষ্ট পেয়ে আরো ভালো লিখতে পারি
০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৩
আরজু পনি বলেছেন:
উন্মুক্ত আলোচনা নামে একটা পোস্ট আছে ওটাতে যে কোন আলোচনা চলতে পারে। ![]()
৫৭|
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
ডক্টর এক্স বলেছেন: লিটারেচারে আমি একদমই দুর্বল । তবে নারীর মনের দ্বৈতসত্ত্বার দ্বন্দের উপস্থাপনাটাকে অদ্ভুত রকমের সুন্দর মনে হলো । প্রিয়তে ।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
আরজু পনি বলেছেন:
এই কাব্য নাটকটি আমার অনেক প্রিয়। একেবারেই যেন মনের কথা বলেছে।
আমার ব্লগে আপনার (আমার প্রিয় বিষয় নিয়ে লিখেন বলেই) উপস্থিতিতে অনেক ভালো লাগছে।
অনেক ভালো থাকুন আর আরো লিখে যান আমার/আমাদের জন্যে।
৫৮|
১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯
হাইল্যান্ডার বয় বলেছেন: আপু আপনি আমার ব্লগে এসেছিলেন বলে সত্যিই সম্মানিত বোধ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার অনেকগুলো লেখা আমার প্রিয় পোষ্টের তালিকায় আছে। আপনার কোন লেখায় মন্তব্য করার সাহস আমার নেই। তাই শুধু কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভাল থাকবেন।
১৬ ই মে, ২০১৩ রাত ১২:৩০
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ। পেছনের আমার বিশেষ পছন্দের একটা পোস্টে আপনাকে স্বাগতম।
আপনিও অনেক ভালো থাকুন বয়।।
৫৯|
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার
২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ কান্ডারী আপনাকে।
দুঃখিত, নোটিফিকেশন সরে যাওয়াতে পোস্টটার কথা মনে রাখতে রাখতেও জবাব দিতে দেরী হয়ে গেল।
৬০|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১:১০
আরজু পনি বলেছেন: কোন লেখা থেকে এভাবে কমপ্লিমেন্ট পাবো স্বপ্নেও ভাবিনি। হঠাৎ করেই একটা নোটিফিকেশন পেলাম, চেক করতে যেয়েতো আমার চোখ ছানাবড়া হয়ে গেছে!
পড়তে পড়তে আমার গায়ে কাঁটা দিচ্ছিল, চোখে পানি চলে এসেছে খুশিতে!
জনাব Zahid Repon- এর মন্তব্যটি নিচে দিয়ে দিলাম।
রবীন্দ্রনাথের 'চিত্রাঙ্গদা' সম্পর্কিত নতুন কোনো তথ্যের প্রত্যাশায় গুগলে অনুসন্ধান করছিলাম...
অপ্রত্যাশিতভাবে একটি লেখা পেয়ে সত্যিই বিস্মিত হলাম! আমার নির্দেশনাকৃত স্বপ্নদল প্রযোজনা কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'-র প্রদর্শনী পর্যবেক্ষণ করে আরজু পনি নামের একজন (যিনি ব্যক্তিগতভাবে আমার একেবারেই অপরিচিত) তার ব্লগে খুবই আন্তরিকতা সহকারে তথ্যসমৃদ্ধ-চিত্রসমৃদ্ধ একটি অসাধারণ লেখা লিখেছেন...
রচনার শিরোনাম- ''চিত্রাঙ্গদা'- নহি দেবী নহি সামান্যা নারী''
আরজু পনি-র জন্য শুধু বলা, 'আমি এবং স্বপ্নদল কৃতজ্ঞ হয়ে রইলাম আপনার কাছে...'
আগ্রহীজন লোখাটি পড়ে দেখতে পারেন এবং এমনকি আগামীকাল (২৭ মে ২০১৩, সোমবার) সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী স্মরণে স্বপ্নদলের এ 'চিত্রাঙ্গদা' প্রযোজনাটির বিশেষ মঞ্চায়নও দেখে আসতে পারেন...
আরজু পনি-র ''চিত্রাঙ্গদা'- নহি দেবী, নহি সামান্যা নারী''-র জন্য লিংক:
Click This Link
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৭
গেমার বয় বলেছেন: