নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়রন ডোম

আমি সাধারণ

আয়রন ডোম › বিস্তারিত পোস্টঃ

ভাষার মাস এবং কিছু কথা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

জাতি হিসেবে আমরা যে বীরের জাতি সেটার প্রমান ভাষার জন্য আমাদের আত্মত্যাগের ইতিহাস। প্রকৃতিগত ভাবে শারীরিক ভাবে আমরা দুর্বল হলেও মাটির প্রতি,আপনজনের প্রতি ভালবাসায় আমরা জগত সেরাদের একজন ইতিহাস তার সাক্ষী।বাংলা আমাদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও তার অবস্থান যেন আমাদের মধ্যেই মলিন।তার প্রমান আমাদের বর্তমান বাস্তবতা।সরকারি ভাবেও অধিকাংশ জায়গায় বাংলা নেই।আমাদের তরুন প্রজন্মের মধ্যেও বাংলাকে বিক্রিত করার প্রবনতা লক্ষণীয়।বাংলার সাথে ইংরেজিকে মিশিয়ে বলা যেন একটি আধুনিকতার পরিচায়ক।পৃথিবীতে আর কোন জাতি এভাবে কথা বলে কিনা আমার জানা নেই।এর জন্যই কি আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছিলেন যে আমরা বছরের একটি সময় বাংলাকে স্মরণ করব আর বছরের বাকিটা সময় এর সম্মানের কথা চিন্তা করব না ।আশা করি এমন দিন আমাদের আর দেখতে হবে না যেখানে বাংলার অমর্যাদা হচ্ছে ।প্রতি বছর ফেব্রুয়ারী আসে আর আমরা প্রতিবারই বাংলা ভাষাকে সমুন্নত করার প্রতিজ্ঞা করি।কিন্তু মাস শেষে ভুলে যাই।আমরা আনুষ্ঠানিকতা সর্বস্ব বাংলা চাই না। চাই হৃদয়ের মাঝে বাস করা সত্যিকারের এক পরিপূর্ণ বাংলা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.