নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা ব্যাথা সারাতে মাথা কেটে ফেলা উচিৎ

পুরানপাপী (শুধু চেহারা বদল)

জীবন সত্যিই পিকুলিয়ার

পুরানপাপী (শুধু চেহারা বদল) › বিস্তারিত পোস্টঃ

রাজধানীতে ধষর্ণের পর স্কুলছাত্রীকে হত্যা

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

রাজধানীর শাহআলী থানা এলাকার কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড়ের বস্তিতে এক স্কুলছাত্রীকে (৯) ধষর্ণের পর ফাঁস দিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। শনিবার সন্ধ্যায় শাহআলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। ওই স্কুলছাত্রী তার বাবা বাবুল মিয়া ও মা নার্গিস আক্তারসহ শাহআলী থানা এলাকার হাজী রোডের ঝিলপাড়ের বস্তির খোকনের বাড়ির ভাড়াটে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নাওরি গ্রামে।

এ ঘটনায় শাহআলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বলেন, “ওই স্কুলছাত্রীর মৃতদেহ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।”

এ ঘটনায় শাহআলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, বাঁশের সঙ্গে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিলো।

এ ঘটনায় শাহআলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

এইখানে মূল নিউজ

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

অরন্য জুয়েল বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/81044/small/?token_id=7be1ebbf72c8de574f8227cd9b04aea

ছবি রেহমান আসাদ

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

অরন্য জুয়েল বলেছেন:
ছবি রেহমান আসাদ

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

কায়সার ইয়াসিন বলেছেন: স্কুলছাত্রী(৯)

মেজাজটা খারাপ হয়ে গেল।

এসব কি হচ্ছে ??????

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

নীলতিমি বলেছেন: শিট !! X(( X(( X((

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: লেছেন: বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

লেখক বলেছেন: পশুদের পাশবিকতা

মাসুদ রানা

: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়

যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।

এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।





[ বন্ধু অপূর্বের আহবান

সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।

প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
কবি মাসুদ রানার আহবান ]

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

মিজভী বাপ্পা বলেছেন: ইদানিং দেখি দেশটা ধর্ষণের আখড়ায় পরিণত হয়েছে :| :| :|

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৭

ব্রতসত্য বলেছেন: আর কত ? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.