নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা ব্যাথা সারাতে মাথা কেটে ফেলা উচিৎ

পুরানপাপী (শুধু চেহারা বদল)

জীবন সত্যিই পিকুলিয়ার

পুরানপাপী (শুধু চেহারা বদল) › বিস্তারিত পোস্টঃ

জামায়াত-শিবির নিষিদ্বের দাবিতে শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০০

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করা এবং জামায়াত-শিবির নিষিদ্বের দাবিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে সেক্টরস কমান্ডার ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল পেশাজীবী সমন্বয় পরিষদসহ ২৭টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এদিকে একই দাবিতে ও ব্লগে ইসলাম ধর্ম নিয়ে অপপ্রচার চালিয়ে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্তকারীদের শাস্তির দাবিতে হরতাল আহ্বান করেছে বাংলাদেশ ইসলামী জোট।

হরতাল ঘোষনার ব্যাপারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ইত্তেফাককে জানান, হরতালসহ বেশ কয়েকটি কর্মসূচির সিদ্ধান্ত নিয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টিএসসিতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু জানান, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করতে হরতাল আহবান করা হয়েছে। তিনি বলেন, এ হরতাল শান্তিপূর্ন ভাবে পালিত হবে, কোন ধরনের সহিসংতা হবে এ হরতালে। এদিকে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি’র সাধারণ সম্পাদক কাজী মুকুল বুধবার রাতে জানান, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে হরতালের ঘোষণা দেয়া হবে।

অপর দিকে বাংলাদেশ ইসলামী জোটের চেয়ারম্যান হাফেজ মাওলানা জিয়াউল হাসান বুধবার রাতে জানান, আগামী ৬ এপ্রিল, শনিবার হরতাল আহ্বান করা হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস কাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হবে। হাফেজ মাওলানা জিয়াউল হাসান আরো জানান, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে। এছাড়াও যারা ব্লগে ইসলাম ধর্ম নিয়ে অবমাননা করে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করছে, যারা বাঁশের কেল্লা ও সোনার বাংলা ব্লগের মাধ্যমে ইসলাম ধর্ম জড়িয়ে মিথ্য প্রাচারণা চালিয়েছে, কাবা শরীফের ছবি বিকৃত করেছে, সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার মতো শিরক করেছে তাদের বিচারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

স্মিথ হাসান বলেছেন: এটাই তো চাইছিলাম ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১১

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: জয় বাংলা

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:২২

আমার স্বপ্নগুলি বলেছেন: এর মাধ্যমেই তারা নিজেদের হনুর ল্যাঞ্জা দেখাইয়া দিল। আসলেই ... ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: কি যে হবে বুঝতে পারছি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.