নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেরে দার্শনিক মনে হয় মাঝে মাঝে

অনুপ দেবনাথ রিঙ্কু

জানি না ভাই

অনুপ দেবনাথ রিঙ্কু › বিস্তারিত পোস্টঃ

Nu admission, yes or not

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

যেহেতু কোনো ভার্সিটিতে চান্স পাই নাই তাই চিন্তা করলাম এক বছর গ্যাপ দিয়া পরে আবার ভার্সিটি এক্সাম দিমু । অনিচ্ছাস্বত্তেও জাতীয় ভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম । একাউন্টিং পেয়েছি ।

এখন কথা হলো আমি জাতীয় ভার্সিটিতে পড়বো না সেটা বাসায় অনেক আগে থেকেই বলে রেখেছি । একাউন্টিং পাওয়ার পরও কেনো ভর্তি হচ্ছি না এই ব্যপারে অনেকের অনেক ধরণের প্রতিক্রিয়া শুনছি ।

কেউ বলছে খামাখা ভর্তি হৈয়া টাকাগুলা নষ্ট করো না । বড়ভাইদের মধ্যে যারা ২য় বার পরীক্ষা দিয়ে ভার্সিটিতে চান্স পেয়েছেন তারা বলছেন ভর্তি না এখন থেকেই ভালো করে পড়াশুনা করি । আরো কয়েকজন বড়ো ভাই বলছেন যে এটি একটি মস্ত বড় ভুল সিদ্ধান্ত । যে করেই হোক আমি যেন ভর্তি হয়ে যাই । আর পরে ভার্সিটি এক্সামের সময় এলে যেনো ভার্সিটিতে পরীক্ষা দেই ।।

এখন আপনাদের মতামত কি ????

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালোমত বুঝেই সিদ্ধান্ত নিন।
আমাদের মধ্যে অনেকেই পরের বার ঢাবি তে চলে গেছে।
আবার অনেকে ঢাবির স্বপ্নে অনার্সে রেজাল্ট টা ঠিকমত আনতে পারেনি।
দুটোই গেল আর কি।
আমি অবশ্য গাধাই আছি, ন্যাশনাল থেকে অ্যাকাউন্টিং এ বের হইছি।
সময় যা খায়, ভাবতেই ভয় করে এখন।
এখনো আছি, মাস্টার্স চলে এই জাতীয় তেই। পাশাপাশি এম বি এ প্রাইভেট একটায়।

তবে এটুকু বলতে পারি, যদি পরের বার চান্স না পেলে প্রাইভেটে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে পাবলিকের অন্য জোরসে দৌড়ান।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় @ ভাই সিদ্ধান্ত তো নিছি ভর্তি হবো না । এইবার পরীক্ষার জন্য তো কম কষ্ট করি নি । কি আর করবো চান্স পাইলাম না তো ।।
যখন এইচএসসি পরীক্ষা দেই তখন কয়েকজন বলেছিলো ভার্সিটিতে চান্স না পাইলে নাই তবে জাতীয় ভার্সিটিতে ভর্তি হবার কথা যেন চিন্তাও না করি ।
এখন যদি পরেরবারও চান্স না পাই তখন তো জাতীয় ভার্সিটিই একমাত্র সম্বল । :D ..

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

তিমিরবিদারী বলেছেন: ভাই ভালো ভাবে মনযোগ সহকারে,মোবাইল,কম্পিউটার বাদে পড়েন।মোটকথা পরের বছর ভর্তি পরীক্ষার জন্য পড়লে পড়ার মতো পড়েন।আর তা না পাড়লে এখানেই ভর্তি হয়ে যান।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: তিমিরবিদারী @ ভাই এই বছরে ভার্সিটি এক্সামের জন্য খুবই পরিশ্রম করেছিলাম ।। কিন্তু পরীক্ষার হলের সেই ১ ঘন্টাকে কাজে লাগাতে পারি নি । যার ফলে ঢাবি হাতছাড়া ।
আমার খুবই ইচ্ছা ঢাবিতে পড়ার ।
বলে রাখি আমার কম্পিউটার নেই ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

এইটাই বলছিলাম।
জাতীয় ভার্সিটি মানেই সময় খাদক।
তাই পরের বার যদি এখানেই ভর্তি হন, তার মানে আরো এক বছর লাইফ থেকে গেলো।
সময়ের এই ফারাক টা খুব কষ্টের রে ভাই।

ন্যাশনালে কোথায়?
যদি ঢাকা কলেজ/বিএম/আনন্দমোহন টাইপ কোথাও হয়, ভর্তি হয়েই যান।
ট্রাই চলুক।।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় @ জাতীয় ভার্সিটিতে তো এমনিতেই সময় যায় । পরেরবারেও চান্স না পাইলে কি আর করুম জাতীয়তেই ঢুকতে হৈবো । অবশ্য বড় ভাইরা বলছেন যথাসাধ্য চেষ্টা করে যাও আর দুর্বল জায়গাগুলোতে জোর দাও আর ভালোভাবে প্রস্তুত হও পরীক্ষার জন্য ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

ল্যুদমিলা বলেছেন: ভর্তি হয়ে থাকুন। সেই সাথে পরেরবারের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন এখনি।আমি হলে তাই করতাম।

শুভকামনা রইলো । :)

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

অন্যনায়ক বলেছেন: প্রথমত আপনার প্রত্যয়, দ্বিতীয়ত আপনার প্রস্তুতি। দু'টো কেমন আমি জানি না, সুতরাং আন্দাজে আপনাকে কোনরকম বিপদে ফেলতে চাই না। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাহলে আগামী একবছর আপনার কোন ক্লাশ না করলেও চলবে, এর ফাঁকে ফাঁকে আপনি প্রস্তুতি নিতে পারেন। তারপরও যদি আগামীবছর সুযোগ না পান সেক্ষেত্রে এটা আপনাকে দুঃচিন্তাগ্রস্ত করবে না। কারণ আপনার পুরো একটা বছর লস হয়নি, এখন সমস্যা যেখানে হবে তা হল ঢাঃবিঃ তে ব্যার্থ হলে ততদিনে দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ও অনেকখানি এগিয়ে গেছে, আপনাকে তুমুল পড়ালেখা চালিয়ে যেতে হবে তখন। তখন আপনি আপনার কলেজের স্যারদের কাছে ব্যাক্তিগতভাবে পড়তে পারেন, যা স্কুল/কলেজে করা হয় আর কি। চেষ্টা করবেন ঢাঃবিঃ ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ঢোকা যায় কি না। কারণ অন্য বিশ্ববিদ্যালয়গুলোও অনেক ভাল করছে। টিকে গেলে তো ভাল। যদি না টেকেন তখন দেখতে হবে কোন কলেজে পড়ছেন, ঢাকাতে যদি থাকেন তাহলে বলব, ঢাকা সিটি কলেজে বিবিএ অথবা ঢাকা কলেজ। এছাড়াও তিতুমীরও বেশ ভাল। ঢাকার বাইরে হলে অন্যকথা। এখন যদি কেউ বলে থাকে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় সব একই সার্টিফিকেট, তাহলে মনে রাখবেন, আপনার সনদে পার্থক্য নিয়ে আসবে আপনার প্রতিষ্ঠানের নাম। তাছাড়া যতটুকু ভাল জায়গা থেকে পড়া যাইয় আর কি !!! কিন্তু ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো নির্জীব করে ফেলে। ফেডআপ হয়ে যায় অনেকে।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

খোরশেদ জয় বলেছেন: দিত্বীয়বার যদি দিতে চান তাহলে ঢাবি তে পাব না এই কথা সপ্নেও কল্পনা করা যাবে না এবং সেই রকম ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে । আর যদি এতটা আত্তবিশ্বাস না থাকে তাহলে ভাগ্যকে মেনে নেওয়াটাই উত্তম হবে বলে আমি মনে করি ।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: ল্যুদমিলা @ জাতীয় ভার্সিটিতে পড়ার ইচ্ছা অনেক আগেই মরে গেছে । তাইতো অনেকে অনেক কথা বলার পরেও ভর্তি হইনি ।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: অন্যনায়ক @ প্রস্তুতি এইবার খুবই ভালো ছিলো । পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমার একজন স্যারের একটি কথা মনে পড়েছিলো আর তখন সেটা যে নির্মম বাস্তব তাও বুঝতে পারছিলাম । কথাটা হলো " অনেকেই ভালো প্রস্তুতি নেয় কিন্তু পরীক্ষার ১ ঘন্টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে না ". আর আমি তো এইবার শুধু ঢাবি টার্গেট করে পড়েছিলাম । অন্য আরো ভার্সিটিতে দিয়েছি । হয় নি ।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: খোরশেদ জয় @ আমার একটাই ইচ্ছা ঢাবিতে আমি পড়বোই পড়বো । এইবছর চেষ্টা কইরা দেখি কি হয় ।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

গ্রাম্যবালিকা বলেছেন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সময় লাগে গ্রাজুয়েশন করতে।

যদি সিরিয়াসলি ট্রাইও করেন পাবলিকে চান্স পাওয়ার জন্য, তবুও ভর্তি হয়ে যান। আর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াও অবশ্যই চালিয়ে যাবেন। কারন প্রথম বর্ষে ভালো রেজাল্ট না করলে পরে মেক-আপ করা খুব কঠিন।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: গ্রাম্যবালিকা @ জাতীয়
বিশ্ববিদ্যালয়ে অনেক
সময় লাগে গ্রাজুয়েশন করতে।তাইতো পুরা সিরিয়াসলি ভাবেই এইবার পাবলিকে ট্রাই করবো । গতবারেও তো সিরিয়াস ছিলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.