| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফরেক্স শিখতে আগ্রহী । এখন ব্যাপারটা হচ্ছে যে কয়েকজন বলাবলি করছে যে ফরেক্স হচ্ছে গ্যাম্বলিং/গ্যাম্পিং (!) ... ফরেক্স নাকি অনেকটা জুয়া খেলার মতো । তাদের কথাবার্তা অনুযায়ী এটা স্পষ্টত প্রতীয়মান হয় যে ফরেক্স মানেই GAMBLING.....আমাকে ওরা এটাই বলছে যে এসব কইরা কুনু লাভ নাই , হুদাই সময় নষ্ট হৈবো ।ওরা ত আমাকে রীতিমতো এড়িয়ে চলে , আমাকে বলে যে দেখুম নে কতটুকু আগাইতে পারো :/ :/
এখন আপনারাই বলেন ফরেক্স কি আসলেই গ্যাম্বলিং নাকি ?
ওদেরকে কিরকম জবাব দেয়া যায় বলেন তো ?
২|
২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৯
অনুপ দেবনাথ রিঙ্কু বলেছেন: নতুন @@ হ্যাঁ এটা আমি জানি যে অনেকেই ফরেক্স নিয়া এখন ধান্দামী শুরু করছে । অনেকে আবার এটাকে নিছক একটা গেম মনে করে ।
৩|
২১ শে জুন, ২০১৩ সকাল ৮:০২
আল্পেনকর্পস বলেছেন: আপনি গ্যাম্বলিং করতে চাইলে এটা গ্যাম্বলিং, খুব সোজা জিনিস, চোখ বন্ধ করে পজিশান নিলেন, লাভ হলে লাভ লস হলে লস। আলটিমেটলি এক সময় এভাবে আপনার পুরোটাই লস হবে, কারন গ্যাম্বলিং করে দুই একবার জেতা যায়, কনসিস্টেন্টলি প্রফিট করা যায় না।
কিন্তু আপনি ফরেক্সকে সিরিয়াসলি নিতে চাইলে এটা খুবি কঠিন একটা প্রফেশান এবং বিজনেস। ফরেক্সে এক্সপেরিয়েন্সের কোন বিকল্প/শর্ট কার্ট ওয়ে নেই, এটার লার্নিং কার্ভ অনেক লম্বা (৩ থেকে ৫ বছর) এবং তার পরেও কোন নিশ্চয়তা নেই যে আপনি সাকসেসফুল হবেনই।
উন্নত দেশে "কারেন্সি/ষ্টক/ডে ট্রেডার" দের কে আলাদা সন্মানের দৃষ্টিতে দেখা হয়। বড় বড় হেজ ফান্ড/ব্যাংক গুলো সবচেয়ে স্কলার ও মেধাবী ম্যাথমেটিশিয়ান বা ফান্ডামানেটার এনালিষ্ট / ইকোনমিষ্ট দের বছরে মিলিওন ডলার স্যালারী দিয়ে ট্রেডিং সাপোর্ট হিসেবে রাখে, ওরা নিশ্চয় গ্যাম্বলিং করার জন্য বসে না!
তবে আসল কথা, সিরিয়াসলি ফরেক্স করা খুব কঠিন। মাত্র ৫% সফল হতে পারে। তাই অন্য ওপশান থাকলে ফরেক্সে সময় নষ্ট করবেন না। যেখানে সফলতার সম্ভাবনা বেশি সেখানে চেষ্টা করুন।
আর যারা ধান্দাবাজ, তারা সবকিছু নিয়েই ধান্দাবাজি করবে, ফরেক্স একটা উপলক্ষ মাত্র। আমি নিজে অনেক বছর ধরে ফরেক্স এর সাথে জড়িত আছি, অনেক ধান্দাবাজ তো দেখলাম !! নিজে সতর্ক থাকলেই চলে।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ রাত ১০:২১
নতুন বলেছেন: আপাত দৃস্টিতে এটা গ্যাম্বিলিংএর মতন...
কিন্তু অনেকেই ভাল করে... আমাদের দেশে কারা করছে আমি জানি না... কিন্তু অনেকেই এইটা নিয়ে ধান্দাবাজি করার চেস্টা করছে...
এটা খুবই কঠিন ... অনেক নিয়ম মেনে শিখতে হবে.. আবেগ ছাড়া সিদ্ধান্ত নিয়ে বিশ্বের বিভিন্ন চলমান খবর নিয়ে এইটা করতে হয়...
আমি অনেক দিন ডেমো ট্রেড করি.. কিন্তু সময়ের অভাবে রিয়েল ট্রেড শুরু করতে পারছিনা... ( কামলায় বেশি সময় চইলা যায় তো তাই )
আপনি অবসর সময় এই কাজে কিছুদিন নস্ট করে চেস্টা করতে পারেন... ভাল করতেও পারেন...
এই ক্ষেত্রে.. ৯৫% মানুষই টাকা লস করে... মাত্র ৫% লাভবান হতে পারেন...
গুগুলে সাচ` দেন... অনেক তথ্য পাবেন নিজেই এই ব্যবসা সেখার জন্য...