নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপি

ভালো মন্দ মিলিয়েই খুব সাধারণ একজন মানুষ। খুব বেশি কিছু চাই না। চাই একটু ভালো থাকতে আর প্রিয় মানুষগুলোকে ভালো রাখতে ।

এপি › বিস্তারিত পোস্টঃ

তুমিহীনতায় ভুগছি

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০২

একঘেঁয়ে এই বিকেলগুলো কাটছে না আর একা,
মন চাইছে হয়ে যাক কারো সাথে দেখা।
নির্বিকার এই সন্ধ্যাগুলোয় একলা লাগছে খুব,
ইচ্ছে করছে দুজন মিলে হারিয়ে যাবো খুব।
নিস্তদ্ধ এই রাতগুলিতে বসে থাকি একা,
ভাবছি বসে কেউ একজন বলবে ভালো লাগার কথা।

বিকেল বেলার কষ্টগুলি ভোগায় আমায় খুব,
যখন দেখছি জোড়াগুলি দিয়েছে ভালোবাসায় ডুব।
গোধূলির ঐ লগ্নটুকুতে হু হু করে মন,
যখন দেখছি আমার পাশে মিসিং কেউ একজন।
হলুদ আলোর ল্যাম্পপোস্টগুলোর মনটা নেই ভালো,
আমি এক একলা যুবক হাঁটছি তাদের আলোয়।


উৎসর্গ-অদ্ভুত তুমিহীনতায় ভোগা সকল মন খারাপ করে থাকা তরুনদের।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২২

শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাইয়ার দেখি প্রেমরোগ টাইপের কিছু হইছে।

ব্লগে স্বাগতম।

২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৬

এপি বলেছেন: ধন্যবাদ
ঠিক প্রেমরোগে ভুগছিনা,প্রেমহীনতা রোগে ভুগছি।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর কবিতা।+++

সামু ব্লগে স্বাগতম।

৪| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

এপি বলেছেন: কবিতার প্রশংসা এবং স্বাগতম জানানো দুইটার জন্যই ধন্যবাদ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা ভালো লেগেছে।

শুভ নববর্ষ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২২

এপি বলেছেন: ধন্যবাদ
শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.