নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপি

ভালো মন্দ মিলিয়েই খুব সাধারণ একজন মানুষ। খুব বেশি কিছু চাই না। চাই একটু ভালো থাকতে আর প্রিয় মানুষগুলোকে ভালো রাখতে ।

এপি › বিস্তারিত পোস্টঃ

আমি লিখতে চাই

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

যেহেতু আমি এই ধরাতে কাটিয়েছি বহু দিন;
যেহেতু আমি এই ভূমিতে হেঁটেছি বহু পথ;
যেহেতু আমি বহুক্ষণ এই চেয়ারে বসে ভেবেছি বহু ভাবনা;
যেহেতু আমি শুনেছি বহু মানুষের গল্প হাসি;
যেহেতু আমি দেখেছি বহু মানুষের বেঁচে থাকার জীবন সংগ্রাম;
যেহেতু আমি খেয়েছি বহু কাপ চা,বহু শলাকা বিড়ি এবং অন্ধকারেও দেখেছি বহু চেনা অচেনা বিশ্বাসী মুখ; সেহেতু আমাকে কিছু না কিছু লিখতেই হবে।
আমি বহুদিন ধরে, ঠিক বহুদিন হয়তো নয়,বহু ঘন্টা ধরে বহু কিছু নিয়ে লিখবো ভেবেছি। এতে বহু ভাবনা হয়েছে, কিন্তু বহু লেখা হয়নি।

নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই বহু, যেহেতু আর সেহেতু জাতীয় শব্দগুলো আমাকে পাগলা কুকুরের মত তাড়া করছে।আসলে শব্দগুলোর কোন দোষ নেই। শব্দ সবসময়ই নিষ্পাপ।যত দোষ হচ্ছে শব্দ ব্যবহারকারীর।
ভেবেছি এমন লেখা লিখবো যাতে অন্য কারো ভালো না লাগলেও আমার অনেক ভালো লাগবে।নিজের লেখা পড়ে নিজেই অাত্মতৃপ্তি পাবো।কিন্তু যতবারই লেখালেখির জন্য কলম কিংবা কি-বোর্ডে গুতোগুতি করেছি ততবারই আমার লেখার ইচ্ছা হারিয়ে গেছে। আজ নয় কাল কিংবা পরশু এমন করে অনেকদিনই তো কেটে গেল। অনেক বিষয় নিয়ে হয়তো একটু আধটু লিখে সম্পূর্ণ করা হয়নি।

আশা করি একদিন অনেক লিখবো, পেট ভরে খাওয়ার মতো করে,মুক্ত আকাশে স্বাধীনভাবে ওড়ার মতো করে আত্মতৃপ্তি নিয়ে লিখবো।সেদিন ঢেকুর হয়ত অন্যরাই তুলবে;আমাকে আর কিছু হয়ত ভাবতে হবে না নিশ্চয়ই!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

লিখতে থাকুন। কেউ মানা করছে নাকি? :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.