| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা কোন রিভিউমূলক পোস্ট নয়, নিজের কেমন লেগেছে শুধুমাত্র তাই প্রকাশ করছি। কোন লিঙ্ক দিচ্ছি না, খুব সহজেই নেটে পাবেন।
The Day of the Jackal (1973)
![]()
প্রথমে পড়েছিলাম মাসুদ রানার বইটা। তারপর ফোরসাইথ এর টা পড়লাম। খুবই ভাল লেগেছিল। টরেন্ট সাইটগুলোতে ঘুরতে ঘুরতে একদিন লিঙ্ক দেখে নামালাম এবং দেখলাম। সিনেমাটাও অসাধারণ। ভাল/বিখ্যাত কোন বই থেকে সিনেমা বানালে সাধারণত পুরা গল্পটা দেখানো সম্ভব হয় না। প্লাস অনেক ঘটনা চেইঞ্জ করে বা বিকৃত করে ফেলে। কিন্তু এই মুভিটাতে এই সমস্যা নাই। বই এর পুরোটাই পাবেন। অনেক আগের বানানো মুভি হলেও বই পড়ে যে মজা পেয়েছিলাম তার চেয়ে কোন অংশে মজা কম পাই নি। এক কথায় দূর্দান্ত। তবে মুভি দেখে মজা পেতে হলে অবশ্যই বইটা পড়া থাকতে হবে।
Sweet Home Alabama (2002)
![]()
রিজ উইদারস্পুন আর জশ লুকাস দুইটারেই খুব ভাল লাগে, কেন লাগে বলতে পারব না। অনেকেরই হয়তো দেখা মুভি। সময় কাটানোর জন্য ভাল একটা মুভি। আলাবামার দৃশ্যগুলো কিন্তু আমেরিকার গ্রামকে রিপ্রেসেন্ট করে। শহরের আমেরিকা আর গ্রামীন আমেরিকার মধ্যে যে পার্থক্য মনে হয় সেটাই মুভির মূল কথা-আমার তাই মনে হয়েছে। রোমান্টিক মুভি।
The Recruit (2003)
![]()
কলিন ফেরেল আর আল পাচিনো। ফেরেলকে পাচিনো সিআইএ-এর একটা প্রোগ্রামে রিক্রুট করে। মূলত বিভিন্ন ধরনের ট্রেইনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। কোনটা যে ট্রেইনিং নয় সেটা নিয়েই সমস্যা হয়ে যায়। খারাপ না, ভালই। থ্রিলার মুভি।
Man on Fire (2004)
![]()
বিখ্যাত মুভি। প্রথমে পড়েছিলাম মাসুদ রানার অগ্নিপুরুষ। তারপর বেশ পরেই মুভিটা দেখলাম। ড্যানজেল ওয়াশিংটন কে নিয়ে তো বলার কিছু নাই। দারুন মুভি। যারা দেখেন নাই দেরী কইরেন না। রিভেঞ্জ মুভি।
The Girl Next Door (2004)
![]()
ওল্ড স্কুল মুভিটা দেখতে গিয়ে এলিশা কাথবার্ট কে প্রথম দেখি। দেখে তো মাথা নষ্ট। পরে এক ফ্রেন্ড এই মুভিটা দিয়ে আমাকে কৃতার্থ করে। এমিল হার্শ পোলাটারেও খারাপ লাগে নাই। গল্পটা অন্যরকম ভাল লেগেছিল। একটু ডিফারেন্ট। দেখতে পারেন। রোমান্টিক মুভি।
My Sassy Girl (2008)
![]()
The Girl Next Door এ এলিশা কে দেখে আরও মাথা নষ্ট। সার্চ-টার্চ দিয়ে দেখলাম ওর আর কি কি মুভি আছে। এটা পেলাম। এই মুভিটা মনে হয় কোরিয়ান রিমেক। যাই হোক এখানে এলিশাকে টোটালি ডিফারেন্ট আউটলুক এ দেখা যাবে। রোমান্টিক মুভি।
She’s Out of My League (2010)
![]()
এটা একটা নরমাল গল্পের টাইম পাস মুভি। রোমান্টিক কমেডি।
New Years Eve (2011)
![]()
আমার ওই ফ্রেন্ডের সাথে মুভি কথা হচ্ছিল। ভ্যালেনটাইন্স ডে মুভিটা নিয়ে কথা উঠতে ও বলল এরকম আরেকটা মুভি আছে, অনেক স্টার। দেখলাম। ভালই। নিউ ইয়ার নিয়ে একগাদা মানুষের গল্প। রোমান্টিক মুভি।
The Devils Double (2011)
![]()
বিতর্কিত (কুখ্যাত-আমার কাছে) নেতা সাদ্দাম হোসেনের ততধিক বিতর্কিত (কুখ্যাত-আমার কাছে) বড় ছেলে উদয় হোসেনকে নিয়ে এই মুভি। আপনাদের সবার কাছে অনুরোধ - এই মুভিটা দেখবেন। জানতে পারবেন আমাদের তথাকথিত মহান আরব(!) মুসলিম(!!) নেতাদের জীবনের আসল(!!!) রূপ। আমি বলব না মুভির সবই বাস্তব। কিন্তু ১০% ও যদি সত্যি হয় সব মুসলিমদের নাস্তিক হয়ে যাওয়া উচিত। (এই জন্য যে তারা এই ধরনের অন্যায় সহ্য করে গেছে)।
আমি নিশ্চিত; গাদ্দাফি,হোসনি মোবারক, বেন আলী, সালেহ এদের নিয়েও সামনে অনেক মুভি আসছে।
God bless America (2011)
![]()
আমার দেখা সর্বকালের সবচেয়ে ফাউল মুভি। এত মেজাজটা খারাপ হইছিল যে বলার না। আমি কোন কাহিনী খুঁজে পাইনি। পরে মনে হল, এটা পুরাপুরি আমেরিকার সামাজিক চরিত্র নিয়ে মুভি। আমি বুঝি নাই কারন আমার সমাজ বাস্তবতার সাথে মেলে না। সেকারনেই কিম্ভুত লাগতে পারে। কেউ দেখে থাকলে আমাকে একটু বুঝিয়ে দিয়েন।
In Time (2011)
![]()
আমার সেই ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম এই মুভিটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়? যদিও এটা সাইন্স ফিকশন, কিন্তু একেবারেই অন্যরকম। ধুন্দুমার মারামারি, অ্যাকশন, গ্রাফিক্স কোন কিছুই নেই। তারপরও দুর্দান্ত সাইন্স ফিকশন। মানুষের সব কাজের বিনিময় হচ্ছে সময়। সময় কেনা যায়, বেচা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়, দান করা যায়, ব্যাঙ্কে ডিপোজিট করা যায়, ব্যাঙ্ক থেকে ডাকাতিও করা যায়। পুরাই অন্যরকম কনসেপ্ট । ফিউচারিস্টিক থ্রিলার।
This Means War (2012)
![]()
আবার রিজ উইদারস্পুন। সে একই সাথে দুই জন হ্যান্ডসাম পোলার সাথে ডেটিং করতেছে যারা আবার সিআইএ এজেন্ট। ফান আছে, আছে অ্যাকশন। টাইম পাস মুভি।
Journey 2 : The Mysterious Island (2012)
![]()
জার্নি টু দা সেন্টার অফ দি আর্থ এর সিক্যুয়াল। খারাপ না। কিন্তু যেভাবে ভাল ভাল রাইটারদের ভাল ভাল গল্প গুলাকে নষ্ট করা হচ্ছে, খারাপ লাগে। কোথায় যুল ভার্ন আর কোথায় ফার্ন মানে ঢেকি শাক। টাইম পাস মুভি।
Safe House (2012)
![]()
রায়ান রেনল্ডস এবং ড্যানজেল ওয়াশিংটন। কাহিনীটা জোস। রায়ান সাউথ আফ্রিকায় সিআইএ এর এক সেফ হাউসের কিপার। কোন কাজ নাই, মাছি মারা ছাড়া । এমন সময় এক লোককে নিয়ে আসা হয় ইন্টারোগেট করার জন্য। তারপর ঘটতে থাকে একের পর এক ঘটনা-দূর্ঘটনা। দেখতে পারেন।
The Avengers (2012)
![]()
অ্যাভেঞ্জার্স দেখার ইচ্ছা জাগে নাই যতক্ষণ না জানলাম এটাতে কোবি স্মুলডার্স আছে। চেনেন নাই? আরে How I Met Your Mother এর রবিন শব্রাস্কি। বিশ্বাস করেন আর না করেন শুধু কোবি আছে এই জন্য এইটা দেখেছি। এমনিতে How I Met Your Mother আমার খুবই পছন্দের। কিন্তু এটা দেখা শুরু করেছিলাম রবিন আই মিন কোবির চেহারা দেখে। যদিও হতাশ হয়েছি এই জন্য যে কোবির ক্যারেক্টার টা মেইন কেউ না। কিন্তু মুভিটা ফাটাফাটি। আসলে এই ধরনের মুভি থ্রিডি তে দেখা না হলে পুরা মজা পাওয়া যায় না কোন মতেই।
দুর্দান্ত গল্প, এক গাদা সুপার হিরো এবং সবার সমান ইম্পরট্যান্স। এইটা খুব ভাল লেগেছে। তবে প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড, একের সাথে অন্যের সম্পর্ক, বন্ধুত্ব, শত্রুতা – এই গুলা না জানলে মুভি বুঝা যাবে না বলে মনে হয়।
Battleship (2012)
![]()
এইটা এখনও পুরাপুরি নামে নাই, ৯৪% হয়েছে, দেখে ফেলেছি সেটুকুই। চমৎকার অ্যাকশন। অনেক ভাল লাগসে তাও তো ১০০% নামেই নাই। এইটাও থ্রিডি তে দেখার মত মুভি। এলিয়েন অ্যাটাক মুভি কিন্তু একেবারেই গতানুগতিক মনে হয় নি। দেখতে পারেন।
বিশাল পোস্ট কারও বিরক্ত লাগলে মোটেও সরি না। আমি আপনাকে পড়তে বাধ্য করেছি নাকি???
০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫১
আপেল বেচুম বলেছেন: যত যাই বলেন না কেন আইডিয়া তো নিয়েছে যুল ভার্ন থেকে।
২|
০৬ ই জুন, ২০১২ রাত ৮:০১
অকপট পোলা বলেছেন: আপেল কেজি কতো??
১২ টাই দেখসি।
০৬ ই জুন, ২০১২ রাত ৮:১১
আপেল বেচুম বলেছেন: এই আপেল খাওয়া যায় না, কথা বলা যায়। দাম ৫০,০০০/= এর উপর। এক পিস, কেজি না।
৩|
০৬ ই জুন, ২০১২ রাত ৮:০২
কাউসার রুশো বলেছেন: মুভি পোস্ট মানেই বাই ডিফল্ট প্লাস
+++
The Avengers (2012) এর ভালো প্রিন্ট আসছে নাকি??
০৬ ই জুন, ২০১২ রাত ৮:১৩
আপেল বেচুম বলেছেন: ধন্যবাদ কাউসার ভাই। প্রিন্ট মোটামুটি। কোবি আছে দেখে আর তর সয় নি, ওরে খুব ভাল পাই।
৪|
০৬ ই জুন, ২০১২ রাত ৮:০২
দারাশিকো বলেছেন: ডে অব দ্য জ্যাকল নিয়া দুইটা পোস্ট দিসিলাম। একটা হল Click This Link
আরেকটা এর পরেই আছে, গুপ্তহত্যা নিয়া চারটা সিনেমা নিয়া সেইটা।
ম্যান অন ফায়ার নিয়া বাংলাদেশে একটা সিনেমা আছে - ক্যাপ্টেন মারুফ। ওরা অবশ্য এক আজনবীকে নকল করে বানাইছে বোধহয়। কিন্তু সিনেমাটার বৈশিষ্ট্য অন্য দিকে। ভিডিওতে শ্যুট করে পরে ফিল্মে ব্লোআপ করা হইছিল এই সিনেমায় - সম্ভবত বাঙলাদেশে প্রথম।
বাকীগুলা দেখি নাই, কেন জানি সেফ হাউজ ছাড়া বাকীগুলা দেখার আগ্রহ হচ্ছে না ![]()
০৬ ই জুন, ২০১২ রাত ৮:১৫
আপেল বেচুম বলেছেন: বেশির ভাগই টাইম পাস মুভি। আমার রিকোয়েস্ট প্লিজ ডেভিলস ডাবল টা অবশ্যই দেখবেন।
৫|
০৬ ই জুন, ২০১২ রাত ৮:৪৬
তন্ময় ফেরদৌস বলেছেন: হুম, প্রায় সবকটাই দেখেছি। সেফ হাউজ নামিয়ে ধরা খাইসি। নামানর পর দেখি আসল ফাইল নাই।
০৬ ই জুন, ২০১২ রাত ৯:০৫
আপেল বেচুম বলেছেন: আপনার জন্য সহানুভূতি।
৬|
০৬ ই জুন, ২০১২ রাত ১০:০২
ঘুমন্ত রওনক বলেছেন: আর পারছিনা গুরু, পরীক্ষা পরীক্ষা আর পরীক্ষা !!
কত মুভি যে দেখা বাকী আসে......!!!
আপনাদের এই মুভি বিষয়ক পোস্ট দেখলে তো আর অপেক্ষা করতে ইচ্ছে হয়না।
০৬ ই জুন, ২০১২ রাত ১০:১৪
আপেল বেচুম বলেছেন: আসলেই কত মুভি যে দেখা বাকি..............!!!!!!
৭|
০৬ ই জুন, ২০১২ রাত ১০:২৫
আমি তুমি আমরা বলেছেন: Man on Fire,The Girl Next Door , My Sassy Girl ,In Time, Safe House দেখছি। ভাল্লাগছে।
০৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৮
আপেল বেচুম বলেছেন: ২০১২ র মুভি গুলো দেখেন, খারাপ লাগবে না। আর ডেভিলস ডাবল মাস্ট।
৮|
০৬ ই জুন, ২০১২ রাত ১০:৪৯
মাহবুব মুনিম অর্ণব বলেছেন: আমারে াগে কন.।, Conquest 1453 er লিনক পািসেন নি? পুসট ে প্লাস...
০৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫০
আপেল বেচুম বলেছেন: পাইনি রে ভাই, প্রথম কয়েক দিন হারিকেন জ্বালায়ে খুঁজছিলাম। নাই তো নাই, কোথাও নাই। পরে আগ্রহ টাও মরে গেছিল। প্লাসের জন্য থ্যাঙ্কস।
৯|
০৬ ই জুন, ২০১২ রাত ১০:৫৪
নাফিজ মুনতাসির বলেছেন:
Battleship (2012) দেহি নাই
পোষ্টে++++++
০৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫১
আপেল বেচুম বলেছেন: Battleship (2012) দেইখেন। দুর্দান্ত অ্যাকশন। ভাল সময় কাটবে।
১০|
০৬ ই জুন, ২০১২ রাত ১১:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ![]()
০৭ ই জুন, ২০১২ বিকাল ৫:৫২
আপেল বেচুম বলেছেন:
কেন?
১১|
০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১০
আপেল বেচুম বলেছেন: কাউসার রুশো, দারাশিকো, নাফিজ মুনতাসির - ওয়াও ! সব হেভিওয়েট ব্লগার দের আনাগোনা !! খালি মুভি নিয়ে পোস্ট দিতে হবে, তাহলে এনারা গন্ধ শুঁকে চলে আসবেন আর প্লাস দিয়ে যাবেন !!! ![]()
১২|
০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩০
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপেল না বেইচা মুভি দেখেন কিলা?
০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
আপেল বেচুম বলেছেন: কে কইসে আপেল বেচি না ? কয় পিস লাগব কন ?
১৩|
০৭ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
হাসান মাহবুব বলেছেন: The Day of the Jackal,The Devils Double আর In Time দেখার ইচ্ছা জাগলো।
০৭ ই জুন, ২০১২ রাত ৮:২৯
আপেল বেচুম বলেছেন: বলেন কি? ডে অফ দি জ্যাকেল দেখেন নাই? এইটা আর ডেভিলস ডাবল মাস্ট সি মুভি।
১৪|
০৭ ই জুন, ২০১২ রাত ৮:১৯
স্বাধীনতার বার্তা বলেছেন: এভেঞ্জার্স সম্পর্কে আপনার প্রাথমিক ধারনা দেখে খুব অবাক হলাম। ডিসি ইউনিভার্স এ যেমন জাস্টিস লিগ তেমনি মার্ভেল ইউনিভার্স এ এভেঞ্জার্স।
এখনো দেখি নাই। ব্লুরে বের হলে দেখব।
০৭ ই জুন, ২০১২ রাত ৮:৩১
আপেল বেচুম বলেছেন: স্বাভাবিক কারন আমার কোন ধারনা ছিল না ডিসি বা মার্ভেল সম্পর্কে। পরে এক ফ্রেন্ড এর কাছ থেকে জানলাম। আর যে মার্ভেল এর ক্যারেক্টার গুলা সম্পর্কে একেবারে অজ্ঞ তার জন্য তো এটা কঠিন, নাকি?
১৫|
০৭ ই জুন, ২০১২ রাত ৮:২৭
স্বাধীনতার বার্তা বলেছেন: বাই দা ওয়ে, ডেভিল'স ডাবল এর বর্ননা শুনে দেখতে ইচ্ছা করছে। এর আগে তেমন একটা আগ্রহী ছিলাম না। আমি মনে করেছিলাম এম্নেই কোন একটা ছবি আন্ডারগ্রাউন্ড মারামারি নিয়ে। এখন সামারিটা পড়ে দেখলাম। ![]()
০৮ ই জুন, ২০১২ বিকাল ৫:১৩
আপেল বেচুম বলেছেন: এটা একটা ভয়াবহ মুভি। এমন কিছু জিনিস আছে যা আপনি কল্পনাও করতে চাইবেন না, আর সেই জিনিস মুভিতে দেখান হয়েছে ।
১৬|
০৮ ই জুন, ২০১২ বিকাল ৫:১৮
মামুণ বলেছেন: হমম দেখিতে হইবো ।
০৮ ই জুন, ২০১২ রাত ৮:০৬
আপেল বেচুম বলেছেন: কোনটা?
১৭|
০৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
পরিত্যাক্ত বলেছেন: link koi?
০৯ ই জুন, ২০১২ দুপুর ২:৪৫
আপেল বেচুম বলেছেন: লিঙ্ক ইন্টারনেটে । প্রথম লাইন পড়েন । ![]()
১৮|
০৮ ই জুন, ২০১২ রাত ১০:২৮
আহমাদ জাদীদ বলেছেন: ডেভিল ডাবল আমেরিকান প্রডাকশনের হওয়ার কথা......ওরা কোনদিনই শ্ত্রুদেরকে ভাল দেখাবে না......আপনার এই লিস্টের কিছু কিছু আছে......আছে কিন্তু দেখার সময় নাই......তবে গত সপ্তাহে এইটা দেখতে গেছিলাম......
০৯ ই জুন, ২০১২ দুপুর ২:১৬
আপেল বেচুম বলেছেন: আপনার কি কোন সন্দেহ আছে উদয় হোসেনের চরিত্র সম্পর্কে? এই সিনেমা দেখার বহু আগের একটা ঘটনা বলি, পেপারে পড়েছিলাম। কোন এক বিশ্বকাপ ফুটবলের পরে ইরাকি জাতীয় ফুটবল দলের অনেকেই ইরাকে ফিরতে চায়নি। বিভিন্ন কায়দা করে বিভিন্ন দেশে পালিয়ে গেছিল। তখন ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ছিল উদয়। না যেতে চাওয়ার কারন ছিল উদয় হোসেনের নির্যাতন। বিশ্বকাপের আগেই সে হুমকি দিয়ে রেখেছিল যে টার্গেট লেভেল পর্যন্ত খেলতে না পারলে দেশে ফেরার পর টর্চার করা হবে। এটা কি কোন মিথ্যা হুমকি ছিল ? না ,কারন উদয় আগেও এরকম টর্চার ফুটবলারদের উপর করেছিল। একটা উদাহরন দেই- মধ্যযুগীয় একটা টর্চার ইন্সট্রুমেন্ট সে ব্যবহার করেছিল যেটা একটা ধাতব বর্ম যার ভেতরের দিকে অসংখ্য লোহার কাঁটা ছিল। ওইটা পোশাকের মত করে পরিয়ে দেয়া হত।
আপনার কি ওই কুয়েতি প্রিন্সের ঘটনাটা মনে নাই? নিজের কাজের লোককে বালিতে মুখ ঠুসে মেরে ফেলেছিল ? এরা এমনই।
হতে পারে আমেরিকান প্রোডাকশন, কিন্তু তার নিষ্ঠুরতার ১০% ও আসে নাই।
১৯|
০৯ ই জুন, ২০১২ দুপুর ২:৫৮
রাহি বলেছেন: The Avengers দেখছি। ভাল লাগে নাই।
০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:১৭
আপেল বেচুম বলেছেন: থ্রিডি তে দেখার এন্তেজাম করেন। এই মুভি থ্রিডির জন্য পারফেক্ট।
২০|
০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:০৯
িনদাল বলেছেন: ++++++++++++++
০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৩
আপেল বেচুম বলেছেন:
![]()
২১|
০৯ ই জুন, ২০১২ বিকাল ৪:২৭
সজল_হাসান বলেছেন: @লেখক= দি এভেঞ্জার্স ব্লুরে আসলে দেখবো ।
দি এভেঞ্জার্স এর সুপার হিরোদের সম্পর্কে জানার জন্য আয়রন ম্যান , আয়রন ম্যান ২ , ইনক্রেডিবল হাল্ক , ক্যাপ্টেন আমেরিকা , থর মুভি নামিয়েছিলাম ।
_______________________________
রাহি বলেছেন: The Avengers দেখছি। ভাল লাগে নাই।
০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৩
আপেল বেচুম বলেছেন: ধন্যবাদ।
আমার আসলে এত ধৈর্য্য থাকে না। হাইপ ওয়ালা মুভির মোটামুটি প্রিন্ট আসলেই দেখে ফেলি। আমি অ্যাভাটার দেখি থ্রিডি তে। এবং তারপর ব্লুরে তে দেখেও ভাল লাগে নাই। কিছু মুভি বানানোই হয় থ্রিডির জন্য। এই লিস্টের জার্নি ২, অ্যাভেঞ্জার্স আর ব্যাটলশিপ হল পিওর থ্রিডি মুভি। মানে থ্রিডি ছাড়া মজা নাই।
২২|
০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:০৯
সজল_হাসান বলেছেন: @লেখক বলেছেন: আমার আসলে এত ধৈর্য্য থাকে না। হাইপ ওয়ালা মুভির মোটামুটি প্রিন্ট আসলেই দেখে ফেলি। আমি অ্যাভাটার দেখি থ্রিডি তে। এবং তারপর ব্লুরে তে দেখেও ভাল লাগে নাই। কিছু মুভি বানানোই হয় থ্রিডির জন্য। এই লিস্টের জার্নি ২, অ্যাভেঞ্জার্স আর ব্যাটলশিপ হল পিওর থ্রিডি মুভি। মানে থ্রিডি ছাড়া মজা নাই।
থ্রিডি মুভি দেখতে কেমন লাগে ? মানে অনেকে বলে থ্রিডি দেখলে মনে হয় যেন মুভি থেকে দৈত্য দানব নাকি বের হয়ে আসে ?
আর বাংলাদেশে তো থ্রিডি সিনেমা হল নেই । তাহলে দেখবো কিভাবে । শুনেছি কম্পু সাইবার লিঙ্ক ডিভিডি প্লেয়ার + থ্রিডি চশমা দিয়ে নাকি দেখা যায় । কিন্তু অনেকে বলে নাকি এই পদ্ধতি ভুয়া । থ্রিডি মুভি দেখার ইচ্ছা আমারো আছে কিন্তু কিভাবে দেখবো একটু হেল্প করলে ভালো হয় । আর দি এভেঞ্জারের ব্লুরে রিলিজ হবে ২৫ সেপ্টেম্বর ।
২৩|
০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:১০
সজল_হাসান বলেছেন: থ্রিডি মুভি দেখতে কেমন লাগে ? মানে অনেকে বলে থ্রিডি দেখলে মনে হয় যেন মুভি থেকে দৈত্য দানব নাকি বের হয়ে আসে ?
আর বাংলাদেশে তো থ্রিডি সিনেমা হল নেই । তাহলে দেখবো কিভাবে । শুনেছি কম্পুতে সাইবার লিঙ্ক ডিভিডি প্লেয়ার + থ্রিডি চশমা দিয়ে নাকি দেখা যায় । কিন্তু অনেকে বলে নাকি এই পদ্ধতি ভুয়া । থ্রিডি মুভি দেখার ইচ্ছা আমারো আছে কিন্তু কিভাবে দেখবো একটু হেল্প করলে ভালো হয় । আর দি এভেঞ্জারের ব্লুরে রিলিজ হবে ২৫ সেপ্টেম্বর ।
০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৩
আপেল বেচুম বলেছেন: সরি, ওটা ''দেখি'' না, ''দেখেছি'' হবে।
আমি থ্রিডি দেখেছি দেশের বাইরে। দৈত্য-দানব বের হয়ে আসে কথাটা দিয়ে কতটুকু বাস্তব লাগল সেটাই বলা হয়। এর মজা বলে বোঝান যাবে না রে ভাই। মজাই মজা। এটা সম্পূর্ণই আধুনিক টেকনোলজি। আফসোস দেশে এখনও আসে নাই, কবে আসবে তারও কোন আভাষ নাই।
থ্রিডি গ্লাস দিয়ে চেষ্টা করে দেখেন। কিন্তু শুধু গ্লাস দিয়ে তো হবে বলে মনে হয় না। স্ক্রিনটাও থ্রিডি হতে হবে। থ্রিডি টিভিতে HDMI দিয়ে তারপর গ্লাস ইউজ করে দেখতে পারেন।
২৪|
০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৪
ডট কম ০০৯ বলেছেন: এই ডা কি কইলেন এভেঞ্জারস দেইক্ষা আমার মেজাজটাই আউলাইয়া গেছিল
এত গুলান সুপার হিরো অথচ কোন মজাই পাইলাম না।
ফাউল একটা সিনামা বানাইছে।
ডিরেক্টর রে থাপ্রানো উচিত।
০৯ ই জুন, ২০১২ রাত ৮:০০
আপেল বেচুম বলেছেন: কি কন ভাই ?????
![]()
ঠান্ডা মাথায় দেইখেন। গরম মাথা নিয়ে দেখলে হপে না কো।
শর্ত ১- ঠান্ডা মাথা
শর্ত ২- ভাল প্রিন্ট
শর্ত ৩- হিরো গুলার ব্যাকগ্রাউন্ড জানা লাগপে।
২৫|
০১ লা জুলাই, ২০১২ বিকাল ৩:২৮
তাশা বলেছেন: প্রথম ছবিটা মাসুদ রানার কোন বই?
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৩
আপেল বেচুম বলেছেন: উ সেন কে নিয়ে। ''সেই উ সেন'' অথবা ''আবার উ সেন'' ।
২৬|
০১ লা জুলাই, ২০১২ বিকাল ৩:৩১
মাহবু১৫৪ বলেছেন: ১টাও দেখি নাই।
দেখতে হবে সময় করে
০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৪
আপেল বেচুম বলেছেন: ১ টাও না ?
২৭|
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৪
chai বলেছেন: ++++
২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:০২
আপেল বেচুম বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
টিনটিন` বলেছেন: জার্নি টু দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড কিন্তু জুর্লস ভার্নের কোন গল্প অবলম্বনে করা না। "মিস্টিরিয়াস আইল্যান্ড" গল্পের মিস্টিরিয়াস আইল্যান্ড এর পটভূমিতে কাহিনী নির্মান করা হয়েছে। তবে এটা ঠিক যে টাইম পাস মুভি।