| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুয়া রেজিয়া
আকাশ তো ছুঁইনি,কিন্তু আকাশের মাঝে তো মেঘ হয়ে ভেসে আছি...বেঁচে আছি,দিব্যি জেগে আছি। রোদ কে আমায় ভেদ করে স্পর্শ করতে দিছি...এই তো আমি....এই তো জীবন...আর বাঁচার সেকি আনন্দ...
বাপ্পিকে দেখলেই সবার আগে মানুষজন ওর ঝাঁকড়া চুলের দিকে তাকিয়ে থাকতো। ওর চুলগুলো এতোটাই বড় ও ঝাঁকড়া যে বাবা,মা ও দুই শাবকসহ যে কোন পাখিদের ছোট পরিবার ও সুখী পরিবার বাসা বেঁধে আরামসে বসবাস করতে পারবে।
এমনকি কারণে কিংবা অকারণে কাক কিংবা অন্যান্য পাখিরা কেন জানি বাপ্পির মাথাতেই টয়লেট করে দিতে ভাল বাসতো। তাই পাখিদের এহেন ভালোবাসাকে টয়লেট নাম না দিয়ে আমরা বলতাম- বাপ্পি কাকটা তোকে ভালোবাসা জানিয়েছে। এতকিছুর পরেও বাপ্পি কখনো নিজের ঝাঁকড়া চুল কাটার ব্যাপারে উৎসাহ অনুভব করেনি। কিছুদিন পর পর কাক,শালিকের ভালুবাসা নিয়ে বাপ্পির দিন ভালই কেটে যাচ্ছিলো কিন্তু কাহিনী হল যখন থেকে মোনা আমাদের ব্যাচ জয়েন করলো। যেই সব মেয়ে প্রতিদিন মেক-আপ বক্সের থেকে গোটাকয়েক গয়ড়ানি দিয়ে তারপর ক্লাশ করতে আসে, তাদের কে দেখলেই আমার মাঝে ব্যাপক বিনোদন কাজ করে। আস্ত একেকটা অদ্ভুত আইটেম মনে হয়।
মোনাও তেমনি একটা আইটেম। বাপ্পির পড়ালেখায় খুবই ভালো, তাই ক্লাশে সুনামও বেশি। মোনার নজরে তাই পড়তে বেশি সময় লাগলো না বাপ্পির। আর মোনা সবার মাঝেও যেভাবে বাপ্পির দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতো তাতে ক্লাশের কারোই বোঝা বাকি ছিল না যে খুব জলদিই ফিল্মি কোন কাহিনী ঘটতে যাচ্ছে।![]()
কিছুদিন পরে শুনলাম যে মোনা নাকি রনিকে বলেছে বাপ্পির সাথে পরিচয় করিয়ে দিতে। পরিচয়ের সময় বাপ্পি বেশি ড্যাম কেয়ার ভাব দেখাতে গিয়ে কি জানি গোলমাল লাগিয়ে ফেললো। মোনা কান্নাকাটি করে একাকার। সেই রাতে রনি, ফোনে বাপ্পি ও মোনার কনফারেন্স করিয়ে দিল। এবং তাদের মাঝে ব্যাপক ব্যাপক গল্প শুরু হল। আমি সবই দেখি কিছু বলিনা। মাঝে মাঝে রনি এসে আমাকে আর তাজরিনকে সব কাহিনী বলে যায়।
এরপর শুনলাম বাপ্পি ও মোনা নিয়মিত রাইফেলস স্কয়ারে, আর বসুন্ধরা সিটিতে ঘুরে বেড়ায়। বুঝলাম সিনেমা পুরোদমে চালু হয়ে গেছে। মোনা আর বাপ্পিকে সারাক্ষণ একসাথে থাকতে দেখা যায়। ক্লাশের অন্যান্য ছেলেরা বাপ্পির ভাগ্য দেখে জ্বলে পুড়ে কাইমাই হয়ে আছে। মাসখানেক পরে একদিন দেখা গেলো বাপ্পির বিখ্যাত ঝাঁকড়া চুলগুলো আর নেই। পুরো ক্লাস তব্দা খেয়ে গেলো। রনির মাধ্যমে জানা গেলো, মোনা শর্ত জুড়ে দিয়েছে এমন চুল রাখলে বাপ্পিকে আর তার পাশে হাটতে দিবেনা।
অতএব বাছাধন তার সখের চুলগুলো জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এরপর একেকদিন শুনি একেক কাহিনী, যেমন- মোনার সাথে বাপ্পি এখন প্রতিদিন শপিং করতে যায়, মোনাকে বাসায় দিয়ে আসা আর বাসা থেকে নিয়ে আসা বাপ্পি ডেইলি রুটিন। ধানমন্ডির সব শপিং মল, বুটিক আর ফাস্ট ফুডের দোকানের নাম বাপ্পির মুখস্ত হয়ে গেলো। আমরা সবাই বাপ্পির এই বিরাট পরিবর্তন দেখে পুরাই টাস্কিত হয়ে গেলাম। ![]()
নববর্ষের দিন সবাই বাপ্পি আর মোনার জন্যে অপেক্ষা করছে কিন্তু তাদের খবর নাই। বাপ্পিকে ফোন দিলাম ও বলে- দোস্ত মোনার তো রেডি হওয়া শেষ হয় নাই। আমি মোনার বাসার সামনে। আমি বললাম- তুই না বলেছিলি মোনা সকাল ৭টা থেকে রেডি হচ্ছে। এখন তো বেলা এগারটা। বাপ্পি একটু কাঁচুমাঁচু করে বলল-আসলে ও এখনো রেডি হচ্ছেরে। আমি গত ২ ঘন্টা ধরে ওর বাসার সামনে অপেক্ষা করছি। আমি আর আমার মুখ খারাপ না করে ফোন রেখে দিলাম। বাপ্পি আর মোনার প্রেম কাহিনী আরও কতদিন চলত তা কেউ জানেনা তবে সব বিগড়ে গেলো যখন আমাদের পরীক্ষার রেসাল্ট দিল। গত কয়েক মাসে বাপ্পির পড়ালেখায় চরম অবনতি হয়েছে। ওর একেকটা পরীক্ষার রেসাল্ট হয়েছে ভয়াবহ। বাসা থেকে প্রায় বের করে দেয় এমন অবস্থা। এরপরের কাহিনী হল বাসার ভয়াবহ চাপে ও টিচারদের শাসনে বাপ্পি তার সাধের সম্পর্কটি ভেঙ্গে ফেলে। মোনা বেশ কিছুক্ষণ চিল্লাপালা করে সবার সামনে বাপ্পিকে যাচ্ছেতাই বকা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়।![]()
বাপ্পি আজকাল আবারো তার ঝাঁকড়া চুল বড় করা শুরু করেছে আর পড়ালেখায় মন দিয়েছে। গোপন সূত্রে জানা গেছে মোনার নসুর(NSU) এক ছেলের সাথে সম্পর্ক হয়েছে।
ছেলেও ব্যাপক পাঙ্কু ছেলে। মোনা যদি রেডি হতে ৪ঘন্টা সময় নেয় ছেলেও নাকি হেলাফেলা করে ঘন্টা তিনেক সময় তো নিবেই। আজকাল মোনাকে মাঝে মাঝেই সেই পাঙ্কু ছেলের বাইকে করে ঘুরতে দেখা যায়। তারা বেশ সুখেই আছে। বেচারা বাপ্পির অবস্থা মাঝে মাঝেই মন বসেনা পড়ার টেবিলে টাইপের হয়ে যায়। তখন সে উদাস পাখি হয়ে আমাদের কে বলে- মোনা মেয়েটা আসলে খারাপ ছিলনা রে। খালি একটু বেশি ফাস্ট ফুড খাইত আর সাজগোজে বেশি সময় নিতো এই আর কি। রনি এক গাল হেসে বলে-এই মেয়ে নিয়ে তোর এমনিতেও কোন ফুটুরি (future) নাই দোস্ত। মেয়ের নামডা ভেঙ্গে ভেঙ্গে বলে দেখ কি হয়- মো+না মানে হইল মাইয়ার নামেই তো না আছে এর সাথে তোর হ্যাঁ হবার কিছুই নাই।
বাপ্পি বড় বড় দীর্ঘনিঃশ্বাস ফেলে। যা দেখে আমার ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়। মনে নয় এই ন্যাকাটাকে ধরে ধানমন্ডি লেকের পানিতে চুবিয়ে মেরে ফেলি।
রনিকে এই কথা বলতেই ও মুচকি হেসে বলে- মাথা গরম করিস না রে একু। এই চিজ রে তো লেকের পানিতে চুবিয়েও লাভ হবে না। জানিস না প্রেমে মরা জলে ডুবে না।!
লেখাটি সম্পুর্ন কাল্পনিক। কেউ যদি এই লেখার সাথে তাদের ব্যক্তিগত জীবনের কোন মিল খুঁজে পান তাতে একুয়া বাদে বাকি সক্কলেই দায়ী। ![]()
২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:৫০
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ।![]()
২|
২৩ শে জুলাই, ২০১১ দুপুর ২:০৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রেমে মরা জলে ডুবে না গানটার অরিজিনাল লিংকু থাক্লে দিয়েন তো..
দর্কার ।
এখন পুষ্ট পড়ি ![]()
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১১
একুয়া রেজিয়া বলেছেন: গানের লিঙ্কু পাই কই!![]()
৩|
২৩ শে জুলাই, ২০১১ দুপুর ২:১১
সমুদ্র কন্যা বলেছেন: আহারে বেচারা, প্রেমই তো করেছে নাকি! এমনিতেই তার এখন জেরবার দশা, আবার যদি চুবায় মারতে চাও তাইলে কেমনে হয়! থাক মাফ কইরা দেও।
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১২
একুয়া রেজিয়া বলেছেন: কি যে বলোনা। ওর ন্যাকামি দেখলেই মেজাজ গ্রম হইয়া যায় আমার।
৪|
২৩ শে জুলাই, ২০১১ দুপুর ২:৩৫
রেহমান জিয়া বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ।
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১৩
একুয়া রেজিয়া বলেছেন: আপনাকেও পাঠের জন্যে ধন্যবাদ।![]()
৫|
২৩ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৫
কাউসার রুশো বলেছেন: হুম...
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১৫
একুয়া রেজিয়া বলেছেন: হুম!!!!
৬|
২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩১
ভবঘুরে যোম্বি বলেছেন: "বাপ্পি বড় বড় দীর্ঘনিঃশ্বাস ফেলে। যা দেখে আমার ভয়ঙ্কর মেজাজ খারাপ হয়। মনে নয় এই ন্যাকাটাকে ধরে ধানমন্ডি লেকের পানিতে চুবিয়ে মেরে ফেলি:
"
ব্যপার্টা বড়ই রহস্য জনক!!!
আপ্নে পানিতে চুবায়া মার্তে চান ক্যান??![]()
![]()
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১৬
একুয়া রেজিয়া বলেছেন: ন্যাকামি দেখলে মেজাজ খারাপ হয় তাই।![]()
৭|
২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০৯
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন:
মজা পাইলাম।
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১৬
একুয়া রেজিয়া বলেছেন: ধইন্নাপাতা।![]()
৮|
২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১২
অণুজীব বলেছেন: প্রথমে পড়ে তো সত্যি মনে করছিলাম
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১৭
একুয়া রেজিয়া বলেছেন: সত্যি না ত মিথ্যে নাকি?
৯|
২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৩৭
খুশবু বলেছেন: রিকশা ঠিক করতে গিয়ে ,মোড়ে একটা ছেলেকে দেখছিলাম, ঝাঁকড়া চুল আর লাল টিশার্ট গায়ে ,হায়রে কি যে ভালো লাগছিলো ।
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১৮
একুয়া রেজিয়া বলেছেন: মনে হয় বাপ্পিরেই দেখসিলেন।![]()
১০|
২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৬
িনদাল বলেছেন:
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:১৮
একুয়া রেজিয়া বলেছেন: ![]()
![]()
![]()
১১|
২৩ শে জুলাই, ২০১১ রাত ৮:০৭
রিয়েল ডেমোন বলেছেন: প্রতিটি সার্কেলেই তাহলে এসব হয়
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:২৭
একুয়া রেজিয়া বলেছেন: আপনার মনে এত্ত দুঃখ কেন?
১২|
২৩ শে জুলাই, ২০১১ রাত ১০:৫৩
মাহী ফ্লোরা বলেছেন: হি হি আমি কিন্তু দায়ি না আপু।
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:২৮
একুয়া রেজিয়া বলেছেন: হা হা হা জানি জানি তুমি দায়ি না।![]()
১৩|
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৩
লাবণ্য ও মেঘমালা বলেছেন: কয়েকটা কারণে হাসলাম খুব পড়ে, ভালো লিখেছেন
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৫
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটি অনেক অনেক সুন্দর।
ভালো থাকুন সবসময়।![]()
১৪|
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৩
ভূকণ্যা বলেছেন: কিছু মানুষ তো থাকেই সব সময় বাইপাস দিয়া সুবিধা নেওনের লাইগ্যা---
এরা বিধাতার আরেক অনন্য সৃষ্টি!!
ন্যাকামী এদের বৈশিষ্ট!!
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৮
একুয়া রেজিয়া বলেছেন: এরা বিধাতার আরেক অনন্য সৃষ্টি!!
ন্যাকামী এদের বৈশিষ্ট!! লাইন দুইটা ব্যাপক ভাল্লাগলো।
ধন্যবাদ।![]()
১৫|
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৬
আল-মামুন-কৌশিক বলেছেন:
বাপ্পি ও মোনা।
২৩ শে জুলাই, ২০১১ রাত ১১:৪৮
একুয়া রেজিয়া বলেছেন: কাহিনী কি? আপনে খেপেন কেনু?![]()
১৬|
২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১:২৩
সায়েম মুন বলেছেন: খেখকুক। কাহিনী কইয়া আবার কেঞ্জানী কৈলেন কিছু কৈ নাই। বানায় কৈছি। তবে মোনা মেয়েটা ভালাই আছিল
২৪ শে জুলাই, ২০১১ দুপুর ১:৩৯
একুয়া রেজিয়া বলেছেন: আরে চাঁন্দুউউউউউউউউউউউউ উপসসস চাঁদ চাঁদ। মোনার সাথে আপনের কি সম্পর্ক? আপনে কেম্নে জানেন?(ভাবতেসি ইমো)![]()
১৭|
২৪ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... প্রেমের মড়া জলে ডোবে না...
২৬ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৭
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ।
কেমন আছেন?![]()
১৮|
২৫ শে জুলাই, ২০১১ রাত ১২:৪৭
নথিকবিডি বলেছেন: হুম , ছেলেদের পচাঁইতে ভালোই ঝানো ![]()
![]()
২৬ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৮
একুয়া রেজিয়া বলেছেন: ঝানবো না কেন![]()
১৯|
২৫ শে জুলাই, ২০১১ সকাল ৭:২২
ফাইরুজ বলেছেন: হাহাহা অনেক মজা করে লিখেছেন। প্রেমের মরা জলে না ডুবলে গলায় কলসি বেঁধে ডুবিয়ে দিতে হবে।
২৬ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৮
একুয়া রেজিয়া বলেছেন: ভাল বলেছেন সত্যি কলসি বেঁধে ডুবানো উচিৎ![]()
২০|
২৬ শে জুলাই, ২০১১ রাত ১:০১
নীরব 009 বলেছেন:
৭ম ভাল লাগা। অনেকদিন পর আপনার পোস্টে এলাম। ভাল আছেন তো?
ভাল থাকুন। শুভ রাত্রি।
২৬ শে জুলাই, ২০১১ রাত ১১:৫৯
একুয়া রেজিয়া বলেছেন: দিব্যি আছি। আপনি কেমন আছেন?
পোষ্ট পড়ার জন্যে ধন্যবাদ।![]()
২১|
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:০২
সরল মানুষ বলেছেন:
শিরোনাম!!!
ঘটনা কিতা?
তুমি থাকো কই ?? দেখি না কেনুউউউউ
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ২:১৩
একুয়া রেজিয়া বলেছেন: আমার নেট লাইনে সমস্যা ছিল।
আজকে থেকে আবার ঠিক হল।![]()
২২|
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:১৭
মিজভী বাপ্পা বলেছেন: ইসসইরে আইজই নিক চেন্জ করমু।
জটিল লিখেছেন গুরু।
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ২:১৪
একুয়া রেজিয়া বলেছেন: হা হা হা বাপ্পা নাম বদলে কি বাপ্পি রাখবেন নাকি![]()
২৩|
২৮ শে জুলাই, ২০১১ রাত ২:৩১
হিবিজিবি বলেছেন: সেদিনও তো বাপ্পির সাথে দেখা হলো, অর মাঝে তো মোনাকে নিয়ে কোন উসখুস লক্ষ্য করিনি।
মিয়া সব আপনার বানানো। নিজে পারেন নাই তো তাই বাপ্পির নামে কূটনামী করতাছেন............
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ২:১৫
একুয়া রেজিয়া বলেছেন: সব কিছুই দেখি হিবিজিবি হিবিজিবি ![]()
আপনে এত কিছু জানেন কেমনে? কাহিনী কিতা![]()
২৪|
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৮
হিবিজিবি বলেছেন:
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৮
একুয়া রেজিয়া বলেছেন:
২৫|
২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০০
বড় বিলাই বলেছেন: আহারে কেউ বাপ্পির দীর্ঘশ্বাসের মর্ম বুঝল না।
২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৮
একুয়া রেজিয়া বলেছেন: আফসুস আফসুস (উদাস হবার ইমো)
২৬|
০৩ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:৩০
সরল মানুষ বলেছেন: :-<
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ১০:০০
একুয়া রেজিয়া বলেছেন: কিচ্চে?![]()
২৭|
০৫ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২১
সরল মানুষ বলেছেন: এক নোয়াহাইল্লা আরে বুলি গেছে
তুমি নোয়াখাইল্লা??
০৬ ই আগস্ট, ২০১১ রাত ১২:২৪
একুয়া রেজিয়া বলেছেন: নাআআআআআআআআআ
২৮|
০৮ ই আগস্ট, ২০১১ রাত ১১:১৪
হানিফ রাশেদীন বলেছেন: মজার গল্প। ভালো লাগা রইলো।
০৯ ই আগস্ট, ২০১১ রাত ৯:৩৪
একুয়া রেজিয়া বলেছেন: ধন্যবাদ।![]()
২৯|
২৮ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৮
নিপাট গর্দভ বলেছেন: আমার এক দোস্ত আছে নাম বাপ্পী। তয় তার মাথায় পুরাই টাক প্রায়!
৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:৫৯
একুয়া রেজিয়া বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১১ দুপুর ২:০৩
জলমেঘ বলেছেন: মজার তো !!