| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরাফাত৫২৯
দূর থেকে দূরে, আরো বহুদূর......... চলে যেতে হয়, কত স্মৃতির ছায়ায়, এই রোদ্দুরের নীচে, নীল সবুজের খেলাঘরে জীবন মেতে থাকে কত নিয়মের প্রতীক্ষায়...
১।
![]()
আমার দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট। আমার জন্য এর চেয়ে বেশি আনন্দের আর কি হতে পারে। অনেকদিন দেশে থাকিনা, কিন্তু দেশের মানুষের আনন্দের উত্তাপটুকু খুব ভালোভাবেই বুঝতে পারি। আশাকরি, এবারের বিশ্বকাপের আসরটি বেশ জমকালোই হবে। যতদূর জানি, আসরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও ইতিমধ্য শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷
বিশ্বকাপের দুই মাস আগে আসরের সূচনা সংগীত রেকর্ড করা হয়েছে৷ গানটি গেয়েছে ব্যান্ড দল “দূরবীন”৷ সুর করেছেন আরেফিন রুমী৷ জানা গেছে, দূরবীন ব্যান্ড দলের সদস্যরা শুধু সংগীতকারই নন, তাঁদের অনেকে ক্রিকেটারও বটে৷ ফলে সংগীতের সাথে ক্রিকেটের প্রতি যাদের এতোটা উন্মাদনা তাঁদের হাতেই তৈরি হলো বিশ্বকাপ ক্রিকেটের আগামী আসরের সূচনা সংগীত৷ এ প্রসঙ্গে দূরবীন ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদুল ইসলাম শহীদ একান্ত সাক্ষাৎকারে ডয়চে ভেলেকে বলেন, ২০০৭ সাল থেকে দূরবীনের পথচলা শুরু৷ তবে ইতিমধ্যে তাঁরা উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান ও সুর৷
তথ্যসূত্র
২।
এবার আমার কথায় আসি।
এই গানটি মৌলিক নয়। গানটি একটি জনপ্রিয় তামিল ছায়াছবির গানের হুবহু নকল। তামিল ভাষার অনভ্যস্ততার কারণে যাতে কারো বুঝতে অসুবিধা না হয়, তাই গানদুইটা এক ফাইলে ইউটিউবে আপলোড করলাম।
ইউটিউবের এই লিংকটাই তার প্রমাণ।
৩।
বাংলাদেশের মানুষের অনেক আশার, অনেক উম্মাদনার এই বিশ্বকাপ। আমাদের দেশ এখনো এতটা প্রতিভাশূণ্য হয়ে যায়নি যে, বিশ্বকাপের সূচনা সংগীতটাও অন্য ভাষার বাজারি ছবি থেকে নকল করতে হবে। দেশে এত ভালো মিউজিশানরা থাকা স্বত্ত্বেয় কেন একটা আপাত অখ্যাত ব্যান্ডকে সূচনা সংগীত করার গুরু দায়িত্ব দেয়া হল তাও আমার বোধগম্য নয়।
দেশকে বড় কোন গ্লাণির হাত থেকে বাঁচাতে হলে, আমাদের এখনই যথাযথ উদ্যোগ নিতে হবে।
৪।
বাংলাদেশের সূচনা সংগীতটি নাকি সুর করেছেন আরেফিন রুমী! দেশের এত বড় মিউজিশিয়ানটি কে, খুব জানতে ইচ্ছা করছে।
এই বিষয়ে আগে কেউ পোস্ট করে থাকলে ক্ষমাপ্রার্থী।
আমি ভুল প্রমাণিত হলেই খুশি হব।
৫।
পরিশিষ্টঃ
দূরবীণ ব্যান্ডের গানটির মিউজিক ভিডিও ফেসবুকের “Bangladesh : the WC Champions: There can be miracles, when you believe” গ্রুপে আপলোড করা হয়েছে। গানটি ইউটিউবেও আছে, কিন্তু ভিডিওটা পেলাম না।
ইউটিউবের লিংকটি এখানে।
(হাতে সময় কম থাকলে গানটির ১:১০ থেকে শুনুন)
ফেসবুকের ভিডিওটি এখানে।
আর যে তামিল গানটা থেকে দুরবীণ ব্যান্ড গানটি নকল করেছেন, সেটার লিংক এখানে।
(গানটির ০:৩০ থেকে শুনুন
ফেসবুকে Let's ban Doorbin's World Cup Theme Song (It's a copy of the Tamil Song) গ্রুপে দূরবীণের গানটির বিরুদ্ধে নকল বিরোধী প্রচারণা চলছে। আপনারাও এতে অংশ নিতে পারেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৫
আরাফাত৫২৯ বলেছেন: আপনি কোরাসটুকু খেয়াল করুন।
আরো কয়েকবার শুনলে আপনি পুরাই নিশ্চিত হবেন যে গান দুইটার সুর জাস্ট একটু এইদিক ওইদিক করা হইছে।
২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১২
বহুরূপী মহাজন বলেছেন: ধন্যবাদ আপনাকে এমন একটা জোচ্চুরি সামনে নিয়ে আসার জন্য। আরেফিন রুমী কুত্তাটাকে লাথি মেরে দেশ থেকে বের করে দিতে ইচ্ছা করছে।
ওকে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে পুরো ঢাকা শহর ঘোরানো দরকার, আর সবাই ওর গায়ে থুতু ছিটাবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৭
আরাফাত৫২৯ বলেছেন: আপনারা সবাই এগিয়ে আসুন।
এইটা খুব জনপ্রিয় একটা তামিল গান। আমার এইখানের সব ইন্ডিয়ান ট্যাক্সি-চালক এই গানটা বাজায়।
এই জোচ্চুরী ধরা পড়বেই।
৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২২
রাইসুল জুহালা বলেছেন: কয়েকবার শোনার পর এখন তো মনে হচ্ছে একদম শুরুর "জ্বলে ওঠো...." থেকেই সুরটা একরকম!
শিট ম্যান। এটা কি হলো? আমি খুবই রাগান্বিত এবং বিরক্ত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৬
আরাফাত৫২৯ বলেছেন: এখন কথা হল এটা কি আসলেই সূচনা সংগীত হিসাবে সিলেক্ট হয়েছে?
যদি হয়ে থাকে, আপনারা এখনই কিছু করার জন্য এগিয়ে আসুন। এখনো সময় আছে। এটা খুবই জনপ্রিয় একটা গান। এই জোচ্চুরী ধরা পড়বেই ...
৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৭
রাইসুল জুহালা বলেছেন: নকল বাদ দিলেও এই আরেফিন রুমীর গায়কিতে এস আই টুটুলের প্রভাব খুব প্রবল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩২
আরাফাত৫২৯ বলেছেন: হতে পারে।
কিন্তু অনুকরণের চেয়ে নকল খুব বেশি রকমের খারাপ।
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৬
ফাহাদ আহমেদ বলেছেন: দুইটা গানই শুনলাম।খুবই সামান্য মিল।এইটা মনে হয় কাকতালীয়।নকল
বলা যায় না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১৬
আরাফাত৫২৯ বলেছেন: আপনি দয়া করে গানটি আরো কয়েকবার শুনুন। ভাষাগত অমিলের কারণে এমনটা মনে হতে পারে।
উপরের মন্তব্যগুলো দ্রস্টব্দ।
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৭
তারিকুল ঐক্য বলেছেন: হারামজাদা পুরা চুরি করসে !!!!!! এই গান ইন্ডিয়ার তামিলরা শুনলে তো ভয়াবহ লজ্জার ব্যাপার হবে !!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৭
আরাফাত৫২৯ বলেছেন: জ্বী ভাই ... তাই এখনই এটা সবার সাথে শেয়ার করুন, প্রতিবাদ করুন।
সময় এখনো আছে।
৭|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৫
মাশফিক হক বলেছেন: লুংগিতে টান পড়লো! শরম লাগতেছে.. এই চামারকে কি করা যায়!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৮
আরাফাত৫২৯ বলেছেন: ভাই সময় বেশি নাই ... তাই আপাতত চামারের চিন্তা বাদ দিয়া লুঙ্গি ঠিক করা জরুরী হয়ে পড়ছে।
৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৮
তারিকুল ঐক্য বলেছেন: আমি ফেসবুকে শেয়ার দিসি - আপনারাও দেন - এটা বন্ধ না করলে ইজ্জত শেষ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৯
আরাফাত৫২৯ বলেছেন: ভাইয়া, সত্যি এটা বন্ধ না করলে লজ্জার ব্যাপার হবে ...
৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪৪
সাদাকালোরঙিন বলেছেন: পুরোপুরি অন্ধ নকল বলা যাচ্ছে না। তবে কিছুটা প্রভাব থাকতেই পারে। এটা এমন কোন সিরিয়াস কিছু মনে হচ্ছে না আমার কাছে। আর দুটো গানেরই সুরও এমন কোন ইউনিক কিছু নয়। এধরনের সুরের কাছাকাছি আরো অনেক বাজারী গান আছে। তাই পুরোপুরি জোচ্চুরি বলা ঠিক নয়। আর এখনকার দিনে বিভিন্ন সংস্কৃতির সুরের মিলন নতুন কিছু নয় ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪৯
আরাফাত৫২৯ বলেছেন: আপনি দয়া করে গানটি আরো কয়েকবার শুনুন। ভাষাগত অমিলের কারণে এমনটা মনে হতে পারে।
উপরের মন্তব্যগুলো দ্রস্টব্দ।
বাংলা গানটির ইউটিউব লিংকের ১:১০ থেকে শুনুন।
তামিল গানটার ০:৩০ থেকে শুনুন।
এরপর গান দুইটা মন দিয়ে শুনেন।
এরপরেও যদি মিল না পান, তাহলে বলার কিছু নাই।
আমি ভুল প্রমাণিত হলেই খুশি হব।
১০|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৪
রাজর্ষী বলেছেন: পুরা নকল । ছি ছি দুরবীন । আমারা কি সাংস্ক্বেতিক ভাবে দেউলিয়া হয়ে গেছি যে তামিল গানের সুর নকল করে বিশ্বকাপ থিম সং করতে হবে?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৬
আরাফাত৫২৯ বলেছেন: সেটাই ভাইয়া ...
প্লিজ এইটা শেয়ার করেন ...
১১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৬
মনে নাই বলেছেন: এইটাতো একেবারে কপিপেস্ট হইছে। বিশ্বকাপের থিম সং যদি এমন সরাসরি নকল হয় তাহলে জাতি হিসেবে আমাদের জন্য সেটা খুবই লজ্জার বিষয়।
@লেখক: আপনার ভুল প্রমানিত হবার কোন রাস্তা খোলা নাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০২
আরাফাত৫২৯ বলেছেন: তাহলে এটা বন্ধ করার উপায় কি?
বিশ্বকাপে এই সংগীত একবার বাজলে পুরা দুনিয়া শুনবে ।
১২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:২২
এ হেলাল খান বলেছেন: লেখকের সাথে সহমত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:২৫
আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ
১৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৪২
সাদাকালোরঙিন বলেছেন: এই পোষ্ট বার বার নির্লজ্জের মতো রিপোষ্ট করছেন কেন ? আপনার নামে রিপোর্ট করলাম স্প্যামিং এর জন্য।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৫৯
আরাফাত৫২৯ বলেছেন: খুব ভালো কাজ করেছেন আপনি। বার বার নির্লজ্জের মতো রিপোষ্ট করলে রিপোর্ট করাতো খুবই স্বাভাবিক।
কিন্তু লজ্জা কি তখন আপনার লাগবে যখন বিশ্ব দেখবে আপনি একটা তামিল ছবির গান থেকে থিম সং মেরেছেন?
বড় হোন প্রথমে।
প্রথমবার আপনি ধরতে পারেন নাই। এইবার দেখেন পারেন কিনা? কারণ আপনার বোধ শক্তি একটু ভোতা মনে হয়।
http://www.youtube.com/watch?v=AL3Aam6jQLE
আমি জাস্ট বলতে চাচ্ছি যে, থিম সং কোন বেদ বাক্য না যে এটা পরিবর্তন করা যাবেনা। এখনো সময় আছে এবং অনেক ব্যান্ড ভালো গান নিয়েও বসে আছে। সেই রকম কোন ভালো গান বেছে নেবার সুযোগ থাকলে অসুবিধা কি? সেই কারনেই দুইবার রিপোস্ট (আপনার মতে বার বার) করাটা অন্যায় না মনে হয়, কারণ আমি যখন পোস্ট করি তখন মাত্র ৩৮ জন ব্লগার ব্লগে ছিলেন।
আমি এই পোস্ট আরো কয়েকবার রিপোস্ট করতে পারি আজকে। যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে সেইরূপ আচরণ করেন। একই পোস্ট রিপোস্ট করা যাবেনা, এমন নীতিমালা কোথাও নাই। এইসব ফাপা ব্লগীয় উক্তি সবজায়গাতে খাটেও না।
আপনি দয়া করে আমার ব্লগে না এসে, আমাকে ইগনোর করলেই হয়।
ধন্যবাদ।
১৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১২
নীল ত্রিস্তান বলেছেন: সাদাকালোরঙিন বলেছেন: এই পোষ্ট বার বার নির্লজ্জের মতো রিপোষ্ট করছেন কেন ? আপনার নামে রিপোর্ট করলাম স্প্যামিং এর জন্য।
ভাই,আপনি নিজে কি আরেফিন রুমি ? নাহলে ভোর ৫।৪২ এ ব্লগে এসে চেক করতেছেন কে, কয়বার, কি রিপোস্ট দিলো...
লেখকের সাথে একমত,আপাতত ফেসবুকে পোস্ট শেয়ার দিচ্ছি,এরপর যাই করা হোক সাথে আছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১৪
আরাফাত৫২৯ বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।
তবে আমিও রিপোস্ট করার জন্য দুঃখিত। এরপরে না হয় আপনারাই রিপোস্ট করেন।
১৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১৫
নীল ত্রিস্তান বলেছেন: আমি ভাইয়া না,আপু।![]()
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১৬
আরাফাত৫২৯ বলেছেন: সরি আপু
১৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৪৬
বুড়ো বলেছেন: আমি জাস্ট বলতে চাচ্ছি যে, থিম সং কোন বেদ বাক্য না যে এটা পরিবর্তন করা যাবেনা। এখনো সময় আছে এবং অনেক ব্যান্ড ভালো গান নিয়েও বসে আছে। সেই রকম কোন ভালো গান বেছে নেবার সুযোগ থাকলে অসুবিধা কি?
সহমত। বাংলাদেশে বহু সঙ্গীতজ্ঞ আছেন যারা ইউনিক এবং হৃদয়ছোঁয়া সুর তৈরি করে আলোচনায় এসেছেন। সংশ্লিষ্টরা এখনই উদ্যোগ নেয়া উচিত।
আমি বুঝতে পারছি না এমন একটা জোচ্ছর কীভাবে এই দায়িত্ব পেল। সঙ্গীতে চুরির কাণ্ড অতীত্ওে ঘটেছে। কিন্তু এভাবে পুরো কপি !! নিজের ক্রিয়েটিভিটি বলতে কি কিছুই নেই আরেফিন রুমির। শেম অন ইউ রুমি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৫৮
আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ বুড়ো ভাই।
এই গানটা শুধু বাংলাদেশেই টেলিকাস্ট হবেনা। হয়ত ভারত আর শ্রীলংকাতেও হবে। আর ওরা এটা প্রথমেই ধরতে পারবে, কারণ গত একবছর ধরে ওরা এই গানটা সবজায়গাতেই শুনতেছে। বিশেষ করে কোরাসটা অনেকে মোবাইলের রিংটোন হিসাবেও ইউজ করে। সুতরাং ওদের ভাষাগত অমিলের কারণে বুঝতে কোন অসুবিধাই হবার কথা না।
আর আসুবিধা হবেনা আমাদের টাইপ বুঝতে।
১৭|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০৩
বন্ধনহীন বলেছেন: সাথে আছি। আপনার প্রচেষ্টা সফল হোক।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০৪
আরাফাত৫২৯ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:২১
তন্ময়০১৩ বলেছেন: খাইছেরে !! লুঙ্গিরে এক্কেবারে নিচে নামাইয়া দিলো !
চোরের মাথায়তো ভালই বুদ্ধি
! দেখে শুনে তামিল গান থেকে নকল করছে !! হয়তো চিন্তা করছে কে শুনে এই চিজ
বলদে কই থেইক্কা এই উন নাডাগালে উন নাডাগালে বাহির করলো ?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৪
আরাফাত৫২৯ বলেছেন: কিন্তু গানটা যে খুব জনপ্রিয় এইটা চোর বুঝে নাই।
১৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:১০
অজানার পথে বলেছেন: টিভি খুললে কয়দিন পরপর দেখি নিত্য নতুন মুখ। কেউ হয়ত শুরু করল মডেলিং দিয়ে। সপ্তাহ খানিক পর তাকে দেখা গেল নাচের অনুষ্ঠানে। মাসখানেক পরে তিনি গায়িকা। বছর ঘুরতে না ঘুরতে নাটকের নায়িকা। রুচিতে মিললে সিনেমাতেও দেখা যায় ইনাদের অনেককে। উনারা আবার টক শো, রিয়েলিটি শো, আলোচনা-ভালোচনা অনুষ্ঠানের আর জে, ভি জে, ডি জে হিসেবেও নিজের মুখটা মাঝে মাঝে দেখিয়ে যান।
আমি চিন্তা করে পাই না, এত প্রতিভা একজন মানুষের মধ্যে কিভাবে হয়। নিজের সীমাবদ্ধতা, না পারা, আর প্রতিভার অভাবে ওদের মত তো দূরের কথা, একটা গুণের অধিকারিও হতে পারলাম না। এখন সবাই সুরকার, গিতিকার, গায়ক, যন্ত্রশিল্পী, নৃত্যশিল্পী, লেখক। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আব্দুল হাদি প্রমুখদের মত প্রতিভাবান শিল্পীরা এত "মাল্টিগুণের" অধিকারী ছিলেন না, জীবনের শেষ পর্যায়ে এসেও উনারা এত কিছু রপ্ত করে উঠতে পারেন নি।
শতগুণের অধিকারী চুরিবিদ্যায় পারদর্শী এইসব শিল্পীদের শত ধিক।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৩
আরাফাত৫২৯ বলেছেন: আমি এখন নিশ্চিত এটা চুরি, শুরুরে কনফিউজড ছিলাম।
আপনারা সবাই এগিয়ে আসুন।
২০|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:২১
সাদাকালোরঙিন বলেছেন: রিপোর্ট করেছি বার বার রিপোষ্ট করার জন্য ।
যেকোন গানের কিছু অংশ অন্য সুর দ্বারা প্রভাবিত হতেই পারে। আমাদের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা"র সুর একটা লোকগীতি "আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে" থেকে নেয়া। তাই বলে কি জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে ? রবীন্দ্রনাথের অনেক গান সুরের দিক থেকে হিন্দুস্তানি ও কর্ণাটিক শাস্ত্রীয় সংগীত, কীর্তন, শ্যামাসংগীত, বাউল গান, এমনকি ইংরেজি, আইরিশ ও স্কটিশ লোকসংগীতেরও প্রভাব রয়েছে রবীন্দ্রনাথের গানে । তাই বলে কি সব রবীন্দ্র সংগীত কি সুরের জোচ্চুরী ?
আগেই বলেছি এই গানের প্রথম কয়েকটি লাইন হয়ত কাছাকাছি সুরে। কিন্তু কয়েকলাইন পরেই সুর সম্পূর্ন ভিন্ন। তবে তামিল গানের এই সুরও একেবারে নতুন ধরনের কোন সুর নয় এবং এর কাছাকাছি সুরের গানও খুব এখনকার মিউজিক ট্রেন্ডের মধ্যেই পড়ে।
এই বিষয় নি্যে আপনার রিপোষ্ট স্প্যামিং এর পর্যায়ে পড়ে। ভাবখানা এমন যেন আপনি মঙ্গলগ্রহে পানি আবিষ্কার করেছেন। যদি এই পোষ্ট এত জনগুরুত্বপূর্নই হয় তাহলে স্টিকি করেন । মিনিটে মিনিটে রিপোষ্ট করার দরকার কি ?
@নীল ত্রিস্তান :
বোকার মত কথা বলবেন না । আপনার ভোর ৫টা মানে দুনিয়ার সবখানে ভোর ৫ টা নয় । আর এই পোষ্ট নিয়ে ভিন্নমত পোষণ করলেই কেউ আরেফিন রুমী হয় না। আর আমার আপত্তি মিনিটে মিনিটে স্প্যামিং এর জন্য । সুরের মিল কাকতালীয় হোক বা চুরিই হোক সেটা আমার প্রধান আপত্তি নয় ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২১
আরাফাত৫২৯ বলেছেন: আপনাকে বুঝানো আমার পক্ষে সম্ভব নয়। আপনার কানে সমস্যা আছে। সেইসাথে অনুভূতিতেও।
এই গানটা তামিল গান দ্বারা প্রভাবিত হয় নাই, পুরা ইচ্ছাকৃত নকল করছে। কোরাস থেকে শুরু করে পুরাটা।
রবীন্দ্রনাথের অনেক গানে বিবিধ গানের প্রভাব থাকতে পারে, কিন্তু উনি নকল করেন নাই। আর এই গানটার সাথে আমাদের অনেক কিছুই জড়িত, এইটা কপি, তাই এটা জোচ্চুরী।
আপনার স্বার্থ কি, সেটাই বুঝার চেস্টা করতেছি ...
আর আমি মিনিটে মিনিটে স্প্যামিং করতেছিনা (১৩ নং মন্তব্য দেখুন)। আপনিও তথ্য বিকৃতি করবেন না। পুকুর চুরি হইল দেখতে পাচ্ছেননা, আর আমার রিপোস্টটাই আপনার চোখে বড় লাগল কেন?
আমি দরকার হলে অবশ্য আরো ১০০ বার রিপোস্ট করব, কারণ আমি মঙ্গল গ্রহই আবিস্কার করছি। আপনারেও গুরুত্ব দেবার কিছু দেখতেছিনা। আপনাকে দয়া করে এই ব্লগে আসতে নিষেধ করছি আগেই।
নাউ জাস্ট গেট আউট।
২১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২০
তািরক অাল অািজজ বলেছেন: এখানে সচেতন ভাবে নকল করা হয়েছে কি না বুঝতে পারছিনা! আরেকটা ব্যাপার হলো অনেক গানই ভিন্ন ভাষার সুরে করা হয়, অনুমোদিত হলে সমস্যা থাকেনা। এ গানটির ব্যাপারে আমি এখনো বুঝতে পারছিনা..
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৬
আরাফাত৫২৯ বলেছেন: এটা অনুমোদিত হবার সম্ভবনা খুব কম।
নকলটা এখন সচেতনই বলে মনে হচ্ছে।
২২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৬
মিষ্টার শয়তান বলেছেন: গান টি ২ বার মনোযোগ দিয়ে শুনলেই তো বুজা যাই সামান্য পরিবর্তন করে কপি করা হয়েছে। আমি রাত থেকে এখন পর্যন্ত ৫০ বারের মত গান তা শুনেছি । গান তা পুরা মুখস্ত আমার এখন।
সমস্যা হল গান টি তামিল ভাষাই । তাই আপনাদের মিলাতে কষ্ট হচ্ছে ।
একটু মাথা ঠাণ্ডা রেখে শুনন আপ্নারাও বুজতে পারবেন।
ধন্নবাদ।
পোস্ট টি স্টিকি করতে মদু কে অনুরধ করছি।
লেখক কে ধন্নবাদ এরকম ১তা চুরি সবার সামনে নিয়ে আসার জন্য।
ভাল থাকবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৭
আরাফাত৫২৯ বলেছেন: আপনার সাথে আমিও একমত।
তাও দেখুন অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, এটা কপি গান।
২৩|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৬
রূম্মান বলেছেন: আরেফিন রুমি রে তো কুত্তা দিয়া চু.......... ন উচিত
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪০
আরাফাত৫২৯ বলেছেন: আপনাদের ইচ্ছা।
আমার কথা হল, সম্ভব হলে এই গানটারে বাদ দেয়া হোক।
২৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪১
স্বাধীনতার_অপেক্ষায় বলেছেন: হায় হায় একি দশা আজ বিশ্বকাপের!!!!!
শেষ অবধি কি লোক হাসাবে এরা? ইমিডিয়েটলি এই রুমি ইডিয়েটাকে সাসপেন্ড করে ভালো একটা সুরকারকে দিয়ে গানটা রেকর্ড করাতে হবে। সরকার বাহাদুরের কি টনক নড়বে আর বিসিবির? আবার বলে বসবেন নাতো এটাও বিরোধী দলের ষড়যন্ত্র।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪১
আরাফাত৫২৯ বলেছেন: সরকার বাহাদুরের কি টনক নড়বে আর বিসিবির? আবার বলে বসবেন নাতো এটাও বিরোধী দলের ষড়যন্ত্র।[/sb
সহমত।
আমাদের এক উপায় খুজে বের করাটা জরুরী হয়ে পরছে এখন।
২৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৯
অগ্নির বলেছেন: আমি শুনে পুরা হতভম্ভ । এইটা কি করসে ! এই নকল জিনিষ শুনে.......ভারতীয়রা হেসে অস্থির হবে আমাদের এই গানে নাচতে দেখে !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৩
আরাফাত৫২৯ বলেছেন: গানটা আমি গত এক বছর ধরে সবখানে শুনতেছি। তাই আমি একবারেই ধরতে পারছি। আপনাদের হয়ত একটু সমস্যা হচ্ছে, এইটা ব্যাপার না।
কথা হল, ইন্ডিয়ান এবং শ্রীলনকারা এটা একবারেই ধরবে। কারণ হালনাগাদ এটা সবচেয়ে জনপ্রিয় গান। আর আমাদের গান হয়ত সবখানেই টেলিকাস্ট হবে। তখন যদি কেউ আমাদেরকে বোধ-বুদ্ধিহীন ভাবে তার দায়িত্ব কে নেবে? ওই "দূরবীণ"? নাকি আমরা?
আমরা কি এতটাই তলাবিহীন ঝুড়ি ছিলাম যে একটা গান বানাতে পারলাম না?
২৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২১
অগ্নির বলেছেন: আমি আজকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম । বাংলাইউথ প্রোডাকশন । জানিনা এরা কারা । কিন্তু আমি মুগ্ধ । এই গানটাকেই থীম সং বানানো উচিত ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৪৪
আরাফাত৫২৯ বলেছেন: আপনরটা শুনছি ...
২৭|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
অগ্নির বলেছেন: আমি আজকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম । বাংলাইউথ প্রোডাকশন । জানিনা এরা কারা । কিন্তু আমি মুগ্ধ । এই গানটাকেই থীম সং বানানো উচিত ।
২৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৫
অগ্নির বলেছেন: http://www.youtube.com/watch?v=Vl0sk7QksVYView this link
২৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩১
অগ্নির বলেছেন: নেট কানেকশনের সমস্যার কারনে আগের কমেন্ট গুলোতে ঠিকমত আসেনি । আমি আরেকবার দিচ্ছি । ভিডিওটা এখানে দিতে পারছিনা ।
এখানে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০
আরাফাত৫২৯ বলেছেন: আপনার গানটি শুনলাম, কিন্তু এটা তো পুরো বাংলাতে না।
যাই হোক, গানটা ভালো।
৩০|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৯
নিস্প্রান আমি বলেছেন: এই পোস্ট স্টিকিযোগ্য!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯
আরাফাত৫২৯ বলেছেন: ভাই আমি এখন আমার মেইলে রীতিমত হুমকি পাচ্ছি।
আশাকরি আপনারা সাথে থাকবেন।
৩১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫০
মিষ্টার শয়তান বলেছেন: মোড রা কি করতেসে?? গুরুত্বপূর্ণ পোস্ট তা এখনও স্টিকি করছে না।
মোড দের আমি বিশেষ অনুরধ করতেসি আর দেরি না করে এখনি পোস্ট টি স্টিকি করা হোক ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৩
আরাফাত৫২৯ বলেছেন: আপনারা রিপোস্ট দিয়ে দেখতে পারেন।
মূল কথাটাতো সবাইকে জানানো নিয়েই ...
৩২|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৯
মাইন্ড দ্য গ্যাপ বলেছেন: সাংঘাতিক অবস্থা দেখা যাচ্ছে! আমি দুটো গানই কয়েকবার করে শুনলাম! বলার অপেক্ষা রাখে না 'লাল-সবুজের........' অংশটুকু পুরাটাই কপি-পেস্ট! অবশ্য অন্তরার অংশের সুরে অনেকটাই পার্থক্য আছে, তবে সুর চেঞ্জের জায়গাগুলা একরকমই লাগলো!
ওভারঅল, গানের প্যাটার্নটা এক! তামিল এই গানের ছায়া অবলম্বনেই আমাদের গানটির সুর করা হয়েছে এটা মোটামুটি নিশ্চিত মনে হচ্ছে!
গুরুতর অভিযোগ নিঃসন্দেহে! পোস্টের কনটেন্টটাকে আসলেই স্টিকিযোগ্য মনে হচ্ছে! কোন শক্তিশালী ব্লগার যদি এটাকে নিয়ে হালকা তদন্ত করে অভিযোগের সত্যতা পায়, তবে যেন একটা স্টিকিযোগ্য পোস্ট দেয় - এই দাবি জানিয়ে গেলাম!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৫
আরাফাত৫২৯ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
সবার মত আমিও চাইনা যে আমাদের সূচনা সংগীত নিয়ে অন্যরা হাসাহাসি করুক।
৩৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৬
উন্মাতাল তারুণ্য বলেছেন: আশেপাশে ডানে বামে একটু তাকিয়ে যা যা জানলাম:
১. গানটি যে তামিল সিনেমার তার নাম 'Paiyaa'.
২. তামিল গানের সুরকারের নাম Yuvan Shankar Raja .
৩. তামিল গানটি গেয়েছেন Yuvan Shankar Raja এবং Thanvi.
৪. ছবিটির গান মুক্তি পেয়েছিল ২০০৯ সালে ।
৫. ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালের ২ এপ্রিল চেন্নাইতে।
৬. এটিকে ২০১০ সালের তামিল ছবির মধ্যে প্রথম বড় মুক্তি (বিগ ওপেনিং) হিসেবে গন্য করা হয়।
৭. এই ছবিটি মুক্তির প্রথম তিন দিনে আয় করেছিল ১২ কোটি রুপি, যুক্তরাজ্যে আয় করেছে ২১,০২১ পাউন্ড, মালয়শিয়ায় প্রথম দুই সপ্তাহে আয় করেছে ৩৪৯,৩৬৮ মার্কিন ডলার।
৮. এই ছবিটির তেলেগু ভাষাতেও ডাব হয়েছে।
৯. এই ছবিটি ২০১০ সালে তামিল ভাষায় সিনেমায় সুপার হিট সিনেমা।
এই সিনেমা নিয়ে ইংরেজি উইকিপিডিয়ায় মাঝারি আকারের একটা আর্টিকেলও আছে: http://en.wikipedia.org/wiki/Paiyaa
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৭
আরাফাত৫২৯ বলেছেন: আপনার তথ্যগুলোর জন্য অনেক ধন্যবাদ ...
৩৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২১
বহুরূপী মহাজন বলেছেন: ভাই, আমি ইতোমধ্যে আমার পরিচিত কয়েকটি টিভি চ্যানেল ও পত্রিকার লোককে ব্যাপারটা জানিয়েছি, বিসিবির একজনকে ও বলেছি। দেখি কি হয়। আপনাকে আবারও ধন্যবাদ এই জোচ্চুরি সামনে আনার জন্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৮
আরাফাত৫২৯ বলেছেন: আপনি সবার হয়ে এই কাজটা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩৫|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩৩
উন্মাতাল তারুণ্য বলেছেন: গানের মুখরা অংশের তুলনামূলক একটি অডিও ক্লিপ: View this link
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩৮
আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ ভাই ...
৩৬|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২১
লালু কসাই বলেছেন: কি করবেন ভাহে? চোরের দেশে বসবাস আমাদের...কিন্তু সাদাকালোরনগিনের হইছে কি? মাথায় ঠাডা পড়ছে নাকি? আমি ই তো এইডারে রিপোষ্ট মারুম...দেহি কেডায় কি কয়...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪১
আরাফাত৫২৯ বলেছেন: সাদাকালোরঙ্গিন এখনো বুঝেন নাই যে এটা কপি ...
আপনাকে ধন্যবাদ রিপোস্ট করার জন্য।
৩৭|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২৫
লালু কসাই বলেছেন: কি করবেন ভাহে? চোরের দেশে বসবাস আমাদের...কিন্তু সাদাকালোরনগিনের হইছে কি? মাথায় ঠাডা পড়ছে নাকি? আমি ই তো এইডারে রিপোষ্ট মারুম...দেহি কেডায় কি কয়...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪২
আরাফাত৫২৯ বলেছেন: আবারো অনেক ধন্যবাদ ভাই ...
৩৮|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:০৭
রাফা বলেছেন: সরাসির নকল , িছ িছ িধক্কার জানাই তােদর এই িনকৃষ্ট কর্মকান্েডর জন্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৩
আরাফাত৫২৯ বলেছেন: জ্বী, এমন কর্মকান্ড ধিক্কার পাবারই যোগ্য।
৩৯|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৩৯
ব্ল্যাকহোল বলেছেন: বহুরূপী মহাজন বলেছেন: ধন্যবাদ আপনাকে এমন একটা জোচ্চুরি সামনে নিয়ে আসার জন্য। আরেফিন রুমী কুত্তাটাকে লাথি মেরে দেশ থেকে বের করে দিতে ইচ্ছা করছে।
ওকে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে পুরো ঢাকা শহর ঘোরানো দরকার, আর সবাই ওর গায়ে থুতু ছিটাবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৮
আরাফাত৫২৯ বলেছেন: সেই পর্যন্ত দেশের জন্য একটা অনাহূত অসম্মান আমরা কেউ চাই না।
ধন্যবাদ পাশে থাকার জন্য।
৪০|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৩৯
ব্ল্যাকহোল বলেছেন: আরেফিন রুমী কুত্তাটাকে লাথি মেরে দেশ থেকে বের করে দিতে ইচ্ছা করছে।
ওকে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে পুরো ঢাকা শহর ঘোরানো দরকার, আর সবাই ওর গায়ে থুতু ছিটাবে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৪৯
আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য।
৪১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৫৪
লাল তরঙ্গ বলেছেন: আরেফিন রুমির এই গানটা নকল হোক আর যাই হোক বদলানোর উপায় নাই।
আওয়ামী লীগ সরকারের সঙ্গে অনেক জ্ঞানীগুণী কবি-সাহিত্যিক-শিল্পী-রয়েছেন। আওয়ামী লীগের রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের মতো দেশের প্রায় সব মহাপ্রতিভাধরের প্রতিনিধিত্বকারী সংগঠন।
কাজেই ইউটিউব বা বাল টিউব দিয়া যতোই দেখানো হোক গানটার মধ্যে ঝামেলা আছে তা ধোপে টেকবে না। জ্ঞানীগুণী মানুষজন মিলেই ঠিক করেছে কোনটা সূচনা সংগীত হবে।
যেখানে মাশরাফীর মতো খেলোয়াড়কে পর্যন্ত বাদ দেয়ার মতো সুদূরপ্রসারী ও সাহসী সিদ্ধান্ত নিতে আমাদের সরকারের মোটেই সমস্যা হয়নি, সেখানে একটা গান নিয়া ব্লগে উৎপাত করার কোন মানে হয় না।
অশিক্ষিত মূর্খ-লোকরাই মনে করতে পারে কোন কিছুর সঙ্গে মিলে গেলেই বিদেশীরা হাহাহা করে হাসবে। বিদেশীরা আমাদের প্রভু। তারা জানে তাদের গোলাম ও বান্দীগণ কখনো ভুল করে না। তাদের ইচ্ছায় আমরা চলি, তাই তারা হাসেন না।
ধরেন আমাদের সংবিধান কয়েকটা দেশের দাড়ি, কমাশুদ্ধ নকল করে তৈরি করা। তাতে কি গত ৪০ বছর কেউ হেসেছে। বরং এই সংবিধানের জোরেই আমরা প্রভু আমেরিকার কাছ থেকে বাহবা পেয়েছি।
ধরেন আমাদের জাতির জনক এবং তার পুত্রী শেখ। তাই বলে কি বিদেশীরা আমাদের কখনো আরবের স্বৈরশাসকদের মতো মনে করেছে। অবশ্যই না। আমরা বরং দেখেছি শেখ হওয়া সত্ত্বেও তারা বিদেশীদের কাছ থেকে অনবরত বাহবা পাচ্ছে।
সুতরাং না বুঝে ব্লগে লাফালাফি করার কোন মানে হয় না।
------
রাস্তার ভিক্ষুকদের হয়ে যারা গান গাইতো, সেই ফকিন্নির পুতেরা এহন বিশ্বকাপে গান গাইবো স্বজনপ্রীতি ও ঘুষপ্রীতির কল্যানে। তারা তো আর নিজস্ব গান-
‘ও আমার হাত নাই, ও আমার পা নাই,
দুউডা টাকা ভিক্ষা চাই, ও বাপ-ভাই’
বিশ্বকাপে গিয়া গাইতে পারে না। তাই তারা চোরা রুমীরে দিয়া একটা গান বানাইছে। এছাড়া কি করবো বেচারারা?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫১
আরাফাত৫২৯ বলেছেন: কাজ হোক আর নাই হোক, ব্যাপারটা সবাই তো অন্তত জানল।
অন্তত এই ব্লগের কমেন্টগুলো পড়লে বুঝা যায় যে আমরা এখনো এতটা নতজানু হয়ে যাইনি। আত্মসমলোচনা করার মানসিকতা আমাদের এখনো আছে।
৪২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:২৭
সুমন ধ্রুব বলেছেন: আহারে, শালারে ধইরা পিটানো দরকার...আমি ফেসবুকে শেয়ার দিচ্ছি...।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫২
আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
৪৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:০১
আমি জন বলেছেন: http://www.youtube.com/watch?v=6vQMl0yyLSs
who made this song? this one is also good
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:০৭
আরাফাত৫২৯ বলেছেন: এত এত ভালো গান থাকা সত্ত্বেয় কেন একটা সিনেমা মার্কা গান সূচনা সংগীত হিসাবে সিলেক্ট হলো সেইটা এখনো বুঝতেছিনা।
৪৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৪৩
মোসাব্বির বলেছেন:
পোষ্টটি ষ্টিকি করে সবাইকে কপি করার ব্যাপারটা জানানো দরকার।
তাতে কাজ হবে কি না বলতে পারছিনা তবে কর্তৃপক্ষের কিছুটা হলেও টনক নড়তে পারে।
আচ্ছা, আরেফিন রুমির এই ব্যাণ্ডটা কি মেড ইন জিনজিরা??
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:০৮
আরাফাত৫২৯ বলেছেন: আসলেই সবার টনক নাড়ানো দরকার।
এইভাবে আর কতদিন ...
৪৫|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৪৫
মনির হাসান বলেছেন: নিজের পাছায় নিজেই লাথি মারতে ইচ্ছে হচ্ছে । গানটা পুরাই নকল ... এরকম রুমি কিম্বা দুরবীন গর্দভের বাচ্চারাই দেশের মান ইজ্জত ডোবায় ।
গানটা যদি অফিসিয়ালী বাংলাদেশের থিমসং হয় ... তাহলে মুখ দেখানোর আর জায়গা থাকবেনা । তবে এটা আদৌ বাংলাদেশের বা বিসিসির থিম সং কিনা নিশ্চিত নই । আমি যতদুর জানি আইসিসির থিম সং যেটা বাংলা সেটা কলকাতার একশিল্পির গাওয়া ... আর বেক্সিমকো, স্বদেশ প্রপার্টি সহ এক এক কোম্পানি নিজস্ব প্রচারনায় একেকটা থিম সং ব্যাবহার করছে।
যাই হোক কোন অবস্থাতেই নকল গান বিশেষত হিন্দি বা তামিল বাজাইরা গানের নকল ... গ্রহুনযোগ্য নয় বরং গদামীয় অপরাধ ।
শেয়ার করলাম এবং পরিচিত মিডিয়ার দুএকজনকে খবরটা দেব । বাকিটুক দেখা যাক ।
আপনার সচেতনতার জন্য বিশাল একটা ধন্যবাদ ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:১০
আরাফাত৫২৯ বলেছেন: ভাই, আমি আগেই বলছি, আমি ভুল প্রমাণিত হলেই খুশি।
আপনি ব্যাপারটা শিউর হবার চেস্টা করুন। নকল কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
৪৬|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৬
রাসেল৬৯ বলেছেন:
এইটা শুনে দেখেন, চরম হইছে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:১২
আরাফাত৫২৯ বলেছেন: লিংকটা কেন জানি আসে নাই ভাই ...
আবার দেন ...
৪৭|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩২
বুবলা বলেছেন: আমার মনে হচ্ছে গানটা নকল তবে কলকাতাতে তামিল জানা লোক কিছু আছে তাদের দিয়ে সোনালে আরো বেশি নিস্চিত হোওয়া যাবে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:১৫
আরাফাত৫২৯ বলেছেন: গানটা আসলেই নকল।
তবুও নিশ্চিত হোন।
৪৮|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০৮
আমি মাতাল বলেছেন: এত গেল গেল রব তুইলা দেশরে বিতর্কিত কইরা খুব মজা লও?
সুর কিছু মারতে পারে তার মানে এই না সব শ্যাষ! অনেকে লুঙ্গি নিয়া টানাটানি করতাছে...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬
আরাফাত৫২৯ বলেছেন: দেশকে তো আমরা বিতর্কিত করতেছিনা, বিতর্কের হাত থেকে বাচাচ্ছি।
আপনার দেশপ্রেম বাড়ানো দরকান। অন্ধ স্বজনপ্রীতি ভালো নয়...
৪৯|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৯
জীবরান বলেছেন: দেশে এত ভালো মিউজিশানরা থাকা স্বত্ত্বেয় কেন একটা আপাত অখ্যাত ব্যান্ডকে সূচনা সংগীত করার গুরু দায়িত্ব দেয়া হল তাও আমার বোধগম্য নয়। একমত
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬
আরাফাত৫২৯ বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ ...
৫০|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৫
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: <<
তামিল গান টা শুনলাম.।।।
আরফিন রুমী কেমন করে করল এট! হাই.।.।.।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৮
আরাফাত৫২৯ বলেছেন: ইচ্ছা করেই করছে, আর এখন এই গানের পক্ষে অনেক সাফাই গাইছে ...
সত্যি অবাক করার মতন ...
৫১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: <<
<<
তামিল গান টা শুনলাম.।।।
আরফিন রুমী কেমন করে করল এট! হাই.।.।.।
৫২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৮
শরৎ চৌধুরী বলেছেন: এক্টা মৌলিক গান বা সুর যদি এই উপলক্ষে সৃষ্টি করা না যায় তাহলে কিসের জন্য থীম সঙ নিয়ে মাতামাতি। মাইকেল জ্যাকসনের বিলি জিন দিয়ে দিলেই তো হইত। লজ্জা লজ্জা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০২
আরাফাত৫২৯ বলেছেন: আসলেই ... এমন সূচনা সংগীত দিয়ে লজ্জায় পড়তে চাইনা আমরা।
৫৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২২
পারভেজ আলম বলেছেন: বাংলাদেশে মৌলিকতার এতই অভাব? আর এইসব আউল ফাউল পোলাপানরে এত বড় বড় সুযোগ দেয় কেডা? তাগোরে আগে কানে ধইরা উঠ বস করান দরকার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৩
আরাফাত৫২৯ বলেছেন: নকলের পৃষ্ঠপোষকেরাই সুযোগ দেয়।
প্রমাণ থাকা সত্ত্বেও তারা এটা নকল মানতে নারাজ ...
৫৪|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
এক রাশ তরঙ্গ বলেছেন: ফুটবল ওয়ার্ড কাপ এর শাকিরার গান নিয়েও তো এরকম কথা শোনা গিয়েছিল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০৪
আরাফাত৫২৯ বলেছেন: এটা কিন্তু শোনার সাথে দেখাও গিয়েছে ...
৫৫|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৫
আউলা অনিন্দ্য বলেছেন: আফসোস, বিশ্বকাপের মত এত বড় উপলক্ষে যেখানে নিজের দেশকে represent করা হচ্ছে, সেখানে কি এতটুকুও বিবেক কাজ করে না এদের মধ্যে!!!!!!!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৩
আরাফাত৫২৯ বলেছেন: পার্সোনালিটি থাকলে এমন কাজ কেউ করতে পারেনা...
৫৬|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২১
জিকসেস বলেছেন: আমি এটা ছড়ায় দিচ্ছি। আমি ফেসবুকে একটা জনপ্রিয় পেজের এডমিন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৪
আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ ভাই, ছড়িয়ে দিন।
৫৭|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৩২
বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ জিক্সেস
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৭
আরাফাত৫২৯ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫৮|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫২
নুভান বলেছেন: আরেফিন রুমি-র মতন ডিজুস(!) এর কাছ থেকে চুরি ছাড়া আর কি আশা করা যায়। এটা তো সেই আরেফিন রুমি যে কিনা অপ্রাপ্তবয়স্কা এক বাচ্চা মেয়েকে মডেল বানিয়ে ত্র সাথে মিউজিক ভিডীও বানিয়েছিলো তাই না!
http://www.youtube.com/watch?v=T3AViu5hxSo
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৮
আরাফাত৫২৯ বলেছেন: দেখলাম আপনার ভিডিওটি ...
এই রকম সেন্সেটিভ ইস্যুতে চুরি অমার্জনীয় অপরাধ।
৫৯|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫২
কিষান বলেছেন: অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আশা করি থীম সং শীঘ্রই পরিবর্তন করা হবে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৯
আরাফাত৫২৯ বলেছেন: আমিও আশা রাখি ...
৬০|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৬
আলিম আল রাজি বলেছেন: শেয়ার করলাম ফেসবুকে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩০
আরাফাত৫২৯ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ...
৬১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৪
মহিতুল আলম পােভল বলেছেন: খুবই লজ্জাজনক ব্যাপার।
গানটির গীতিকারের সঙ্গে কথা বলেছি। ব্যাপারটি তিনিও জেনেছেন। তিনি হতাশা্ এবং দুঃখ প্রকাশ করেছেন। সুরকারের এমন অনৈতিক কাজে তিনি খুবই লজ্জিত।
তবে তিনি নিশ্চিত করেছেন, গানটি উদ্বোধনী অনুষ্ঠানে গাওয়া হবে না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩২
আরাফাত৫২৯ বলেছেন: ভাই এই ক্ষেত্রে পরস্পর বিরোধী খবর আছে। আমি শিউর না উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে।
আর সূচনা সংগীত কেন নকল হবে? এটা একটা ক্রাইম।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ...
৬২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১০
মুসাফির রকস বলেছেন:
আমি এখন কোথায় আছি। সব শুইন্যা তো মনে হয়, কোথঅয় যেন থাকার কথা আছিল
৬৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৮
রুমানবিডি বলেছেন: আমি হতাশ
৬৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:২৯
শিবলী১২৩ বলেছেন: আমি ফেসবুকে এইটা সবার সাথে শেয়ার করে যাচ্ছি এবং সবাইকেই তা করতে বলছি। যে করেই হোক, এই গানটা যেন বিশ্বকাপে প্রচারিত না হয়, আমাদের আপ্রাণ চেষ্টা করে যাওয়া উচিত। কেবলমাত্র ব্লগারদের সচেতনতার কারনে "মেহেরজান" ছবিটা সরকার বন্ধ করতে বাধ্য হয়েছিল,তাই ব্লগের মাধ্যমে যদি আমরা আমাদের প্রতিবাদ অক্ষুন্ন রাখি, তবে আশা করা যায় শীঘ্র সরকার কোন একটা ব্যবস্থা নিবে।
বাই দা ওয়ে @সাদাকালো রঙ্গিন গাধা টা ঘাস খাইতে খাইতে ব্লগে চইলা আসচে, অরে মাফ কইরা দেন ভাই। বেচারাকে গদাম আর একটা তালগাছ দিয়া বিদায় কইরা দেই আসেন
৬৫|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৩৯
আরিফ্ ৯১ বলেছেন: ধুর আজাইরা বিষয় নিয়া যত্তসব মাতলামি!!
৬৬|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১১
ভীম-রুল বলেছেন: জানেন তো আমাদের জাতীয় সংগীত একটা ফোক গানের নকল সুরের। রবীন্দ্রনাথ আরো অনেক গানের সুর স্কটিশ হাইল্যান্ডের গানের সুর থেকে নকল করেছেন বলে জেনেছিলাম। ভারতের জাতীয় সংগীতও তাদের জাতীয় ভাষা হিন্দীতে নয়।
৬৭|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৩
মুর্খমানব বলেছেন: পারভেজ আলম বলেছেন: বাংলাদেশে মৌলিকতার এতই অভাব? আর এইসব আউল ফাউল পোলাপানরে এত বড় বড় সুযোগ দেয় কেডা? তাগোরে আগে কানে ধইরা উঠ বস করান দরকা।
সাথে আরিফ৯১,আমি মাতাল এর মত যারা আছে তাদেরকেও।
৬৮|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৩৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: এটা কি নিশ্চিতভাবে বাংলাদেশ দলের থিম সং ? ইউটিউবে খুঁজলে অন্তত ৪ টা গান পাওয়া যাচ্ছে , কোনটা যে আসল , এটার চান্সই যদিও বেশি মনে হল ।
গানটা যদি নকল না ও হত , তবুও চরম বাজে বলতাম । থিম সং এ যে জোশটুকু দরকার , তার ছিঁটেফোটাও নেই এখানে । আরেফিন রুমীর পুতুপুতু প্রেমের গানের পুরো আমেজ এই গানে আছে
৬৯|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫০
সোমহেপি বলেছেন: আমিতো কিছুই বুঝতে পারছি না।
এটা আবার কোন থিম সঙ?
একটাতো শুনলাম হিন্দি
আরেকটা বাংলা
জিতবে এবার জিতবে ক্রিকেট(লিরিক রানা,শিল্পী-রাঘব)
দুইটারই সুর এক।
এখন আবার আরেফিন রুমী !!!ব্যাপারটা বুঝতেছিনা।
ভাই একটু পরিস্কার করেন।আমার পড়ার মনোযোগেরও অভাব ছিল।
৭০|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৬
অমিয় উজ্জ্বল বলেছেন: দেশে এত মায়েস্ত্র থাকতে আরেফিন রুমী কেন? সুজেয় শ্যাম, আলাউদদীন আলীরা কি মরে গেছে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক সুরকার তো এখনো বেচে আছে।হাবীব হলেও কথা ছিল। সে পরীক্ষিত ভাল সুরকার, কম্পোজার।এই সব নবাগত চ্যাংড়া ছেলেপেলে দিয়ে এত বড় এক্সপেরিমেন্ট করা ঠিক না। এদের স্থায়ীত্ব কম।
একজন সাদাকালোরঙ্গিন জাতীয় সং্গীত নিয়ে উদাহরণ টেনেছেন।খুবই অপরিনত মস্তিষ্ক। রবীন্দ্রনাথ কর্তৃক বংলার পল্লী সুর অবলম্বন করা আর তামিল সুর কপি করা এক নয়। এটা এ আর রেহমান করলে কথা ছিলনা। কারন সেটা তার ঐতিহ্য , রুমী সাহেবের নয়।
৭১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০০
মরু পেঁচা বলেছেন: বাংলাদেশ এ কি সুরকার এর অভাব আছে যে এই সব নকলবাজ দের দিয়ে গান বানান হয়। এতে যে শুধু দেশের অসম্মান হয়েছে তা না , বরং আমাদের প্রতিভাবান সুরকারদেরও অপমান করা হয়েছে।
৭২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩
নস্টালজিক বলেছেন: সুচনা সংগীত করেছেন ইবরার টিপু, লিখেছেন জুলফিকার রাসেল।
দুরবিন এর টা সুচনা সংগীত না বোধহয়!
৭৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০০
বিইওরসেল্ফ বলেছেন: ব্যাপারটা খারাপ লাগার মতনই ![]()
[অফ টপিকঃ তামিল গান টা আমার ব্যাপক পছন্দ হইলো। ডাউনলোড দিয়া বারে বারে শুনতেসি। এত সুন্দর ১টা গান সামনে আনার জন্য ১টি এক্সট্রা ধন্যবাদ
]
৭৪|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০২
স্বাধীকার বলেছেন: হতাশ ও লজ্জিত। কার কাছে সততা আশা করবো, সবতেই যেন পচঁন ধরেছে। এখন বুঝতেই পারিনা কোনটা আসল, কোনটা নকল।
আপনাকে ধন্যবাদ বিষয়টি সামনে আনার জন্য।
৭৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৫
অন্যরকম একজন বলেছেন: অগ্রগতি কি কিছু হলো?কাল দুপুরেই তো ওপেনিং সেরিমোনি।এটাই কি যাচ্ছে শেষমেষ???
৭৬|
১৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২১
মেঘেরদেশ বলেছেন: আমি আরেফিন রুমির ফেসবুক গ্রুপ এ লিখেসিলাম,আর কয়দিন নকল দিয়া চালাইবেন.। পরে দেখি আমারে ব্যান করে দিসে.।।
![]()
৭৭|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪১
tarit বলেছেন: অনুমতি না নিয়েই পোষ্টির লিঙ্ক আমার পোষ্টে দিলুম। মাইন্ড কইরেন্না।
৭৮|
২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৯
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এই জীবনে আরেফিন রুমির গান শুনব না আমি
৭৯|
১৬ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২৯
আলাপন বলেছেন: খুবই কষ্ট পেলাম। আমি এতদিনেও জানতে পারিনি বিষয়টি। আজ ব্লগ ঘেঁটে আপনার ব্লগে এসেই জানলাম।
মানুষের উপর বিশ্বাস রাখা কঠিন। অবশ্য তারা আসলেই মানুষ কিনা সেটা আগে চেক করা উচিত।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৯
রাইসুল জুহালা বলেছেন: একবার শুনে মনে হল সুরটা বেশ মিল। "লাল সবুজের...." এই অংশটা! কিন্তু নিশ্চিত হতে পারছি না যে এটা ইচ্ছাকৃত কিনা। আরও দু'য়েকবার শুনে দেখি।
কিংবা ধরলেন?