নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদল হাওয়া

ওশাম শালা

দিন মজুর

ওশাম শালা › বিস্তারিত পোস্টঃ

হে শো :D

১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

(১)



এক আমেরিকান, জাপানী আর এক বাংলাদেশী ভদ্রলোক গল্প করছে। আমেরিকান বললো- ”জানেন আমরা এমন এক বিমান আবিস্কার করেছি, যা মেঘের গায়ে লেগে উড়ে।

বাকী দুইজন অবাক। মেঘের গায়ে লেগেই উড়ে???

আমেরিকানটি আমতা আমতা সুরে-” না ঠিক মেঘের গায়ে না, জাস্ট দুই আংগুল নীচে।”

আসরে নেমে জাপানী ভদ্রলোক, জানেন- ”আর আমরা এমন এক সাবমেরিন আবিস্কার করেছি, যা সমুদ্রের তলানী ঘেষে চলে।

সবাইর টাসকি লাগার জোগাড়। জাপানীটি নরম সুরে- ”না ঠিক তলদেশ বেয়ে না, সামান্য দু’ আংগুল উপরে।

বাংলাদেশী তৎক্ষনাৎ- ”আরে ভাই আমরাতো জাতি সুদ্ধুই আবিষ্কারক, আমরাতো নাক দিয়েই খাই। সবাই তো হতচকিত!!!

”না ঠিক নাক না তার জাস্ট দু আংগুল নীচ দিয়েই খাওয়া” বাংলাদেশীর জবাব।



(২)



এক আমেরিকান, জাপানী আর এক বাংলাদেশী ভদ্রলোক ট্রেনে করে দুরের পথ যাচ্ছেন। আমেরিকান ভাবলো বাকীদের যাত্রীদের চমকে দেয়া যাক। সে তার পকেট থেকে টাকার মোটা বান্ডিলটা বের করে জানালা দিয়ে ফেলে দিল। সবাই হায় হায় করে করে উঠলো। সে (আমেরিকান ) বললো – এ সব আমার দেশে প্রচুর আছে। জাপানীটা ভাবলো কি করি? সে নিজের দামি হাত ঘড়িটা খুলে জানালা দিয়ে বাইরে ফেলো দিলো। সবাইতো ”থ” । জাপানি বললো- এসব আমার দেশে প্রচুর আছে।

বাংলাদেশীটা ভাবে শালা আমি কি করি?? সে উঠেই আমেরিকানটা, জাপানীটা দু’টাকেই জানালা বাইরে ফেলো দিলো। সবাই হায় হায় করে উঠলো। বাংলাদেশীটা নিলিপ্তভাবে বললো- এসব আমার দেশে প্রচুর আছে।



(৩)



একবার এক বিমান এর সাথে কন্ট্রোল টাওয়ারের সংযোগ বিছিন্ন হয়ে গেলো। বিমান আকাশে চক্কর দিচ্ছে। এমন পাইলট এসে বললো- ”যাত্রীরা নিজ নিজ দেশ চিনে নেমে যাবেন, আমরা কোন হেল্প করতে পারবো না”। ওই বিমানে ছিল এক আমেরিকান, ব্রিটিশ আর এক বাংলাদেশী যাত্রী। তো বিমান চক্কর দিতে দিতে নীচে নামা মাত্র আমেরিকানটা বললো ” আমি এখানে নামবো, এটা ইউএসএ।” পাইলট বললো- বুঝলেন কি করে স্যার? আমেরিকানের উত্তর- ওইতো আমার ”সিয়ার্স টাওয়ার”। আবার বিমান চক্কর দিতে দিতে নীচে নামা মাত্র ব্রিটিশটা বললো ” আমি এখানে নামবো, এটা লন্ডন।” পাইলট বললো- বুঝলেন কি করে স্যার? ব্রিটিশ বললো-ওইতো আমার ”বিগবেন টাওয়ার”। আবার বিমান নিচে নামলো আর যেই উপরে উঠলো। বাংলাদেশী বললো- আমাকে নামিয়ে দিন, এটা বাংলাদেশ । পাইলটের জিজ্ঞাসা - স্যার বুঝলেন কি করে? ”আমার হাত ঘড়িটা হাতে নেই”- এ চুরি বাংলাদেশ ছাড়া অসম্ভব- বাংলাদেশীর উত্তর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.