| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
”আরে মামা” ....হতচকিত দৃষ্টে তাকিয়ে আছি
।।
”বেটা বলে কি?”
”বয়সে তুই আমার confirm খালু” আর আমায় বলোস মামা। যাহোক মুখটা যথাসম্ভব কঠিন করে বললাম-”আপনাকেতো চিনলাম না” পরক্ষনেই মনে হলো জনাব-তো আমার বিবাহ পূর্ব দ্বাপর যুগের (স্ত্রীর মতে আদিমতম বর্বর যুগ-যার অবসান তার কল্যানে হয়েছিল) Mess mate। বলি নিছক সম্ভাষনটাও না পচালে বাংগালীর শান্তি নেই। উপরন্তু ঘটা করে সেইরাম মোবাইল কোম্পানীগুলো আর FM Radio (৮৮ থেকে ১০২) যে হারে মামা মামা করছে; কোনদিন নিজের নামও লিখবো জনাব মামা মো: মোজাম্মেল ।
সুদূর প্রাচীন কাল থেকেই বাঙালী ---(মাছ ভাত গ্রুপ থেকে হালের ফার্মের মুরগি গ্রুপ) মামা নিধনে মেতেছে। স্বয়ং ভগবান কৃষ্ণও কংশ মামাকে মেরে নিজকে প্রতিষ্ঠা করেছেন। তবুও আমরা আপন জীবনে মামার শাপমুক্ত হতে পারিনি। মায়ের ভাই মামাকে চাকুরীতে (মামার জোর) তদবীরে সীমাবদ্ধ না রেখে বরং এর জাতিয়করন করেছি। হাটে ঘাটে মাঠে ময়দানে যেখানেই থাকুন -তা আপনি যে age ইর হোন না কেন- আপনি কিন্তু বাপ ছেলে উভয়ই মামা। তাও ভালো জাতি গোষ্ঠি নির্বিশেষে মামায় রুপান্তরিত হলে, আর কষ্ট করে কবি জসিম উদ্দিনের মামার বাড়ি খুজতে হবে না, কোন টা বাড়িতে মাশাল্লাহ ঢুকে পড়লেই হবে।
©somewhere in net ltd.