নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের গভীরে

আব্দুর রহ্‌মান

সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই

আব্দুর রহ্‌মান › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্তর থেকে আপডেট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

জাগরনের ১৪ তম ভোরে শাহবাগ থেকে বলছি. জামাত শিবির শুনে জাও, তোমাদের ঘ্রন্য অপপ্রচার কোন কাজে আসেনি. তোমাদের হরতালকে আমরা বৃদ্ধাংগুলি দেখিয়েছি. তোমরা আমাদের মাঝে আস্তিক নাস্তিক বিভেদ গড়তে চেয়েছো। একবার এসে দেখে যাও, তোমরা কি চরম ভাবে ব্যর্থ হয়েছ। ৭১ এ তুমরা ধর্মকে ব্যবহার করে এ জাতিকে বিভক্ত করতে চেয়েছ, পারনি। আজো পারবে না। এই বাংলার হ্দ স্পন্দন তোমরা তখনো বুঝনি, আজো বুঝতে পারলে না। আমাদের দেশ, অসাম্প্রদায়ীক বাংলাদেশ। কোন ধর্ম ব্যাবসায়ীর জায়গা এই বাংলায় হবে না।



সংগ্রামী বাংলাদেশি ভাইয়েরা, মানুষের ঢল এখন শাহবাগ মূখী। বেলা বাড়েনি কিন্তু মানুষের জোয়ার শুরু হয়ে গেছে। শ্লোগান, আবৃতির পাশাপাশি মুক্তিযুদ্ধের গল্প বলা চলছে।

আপনার কি বিশ্বাস আর আমার কি ধর্ম তা ভুলে গিয়ে চলে আসুন। আগে দেশকে শত্রু মুক্ত করি। তারপর সবাই মিলে এ দেশ গড়ব। ধর্ম দিয়ে যারা এ দেশকে খন্ডিত করতে চায় তাদেরকে আরেকবার পরাজিত করতে হবে। ৭১ এর অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে।





আমি ৭১ এ ১৬ই ডিসেম্বরের দেখিনি, কিন্তু আজকের সকাল আমাকে বিজয়ের সেই ঘ্রান দিয়ে যাচ্ছে! আজ হরতাল, কিন্তু আমরা সব খোলা রেখেছি। জা-শি মুক্ত রাজপথ নিশ্চিত করেছি। বিজয় আমাদের দ্বারপ্রান্তে।



কারো আপডেট দরকার হলে জানাবেন। শাহবাগে আছি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

ঢাকার কুতুব বলেছেন: জয় বাংলা। জনতার বিজয় হবেই।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

আব্দুর রহ্‌মান বলেছেন: জয় বাংলা। জনতার বিজয় হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.