| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-ভাইজান, মানুষ এতবড় লম্বা লাইন মাইরা খাড়ায়া রইছে ক্যা? টেকা দিবো?
-না রে! টাকা নিবে। সবাই ঈদে বাড়ী ফেরার টিকিট কিনছে।
-ঈদের তো মেলা দেরি! অহনই টিকিটের লাইগা পাগল হইচে!
-এখন না কিনলে পরে পাওয়া যাবে না।
-না পাইলে কি হইচে?
-না পেলে টেনশন হয় না? কিভাবে ফিরবে না ফিরবে..
-আমার কুনু টেনশন নাই। সুজা যামুগা! আইচ্চা ভাইজান, টিকিটের দাম কত?
-বিভিন্ন রকম। এই ৪ শ- ৫ শ- ৬ শ। দুরুত্ব অনুযায়ী বুঝলি।
-হ বুচছি।
-তুই বাড়ী যাবি না?
- হ যামু। আমার মা ও যাইবো।
-টিকিট কেটেছিস?
-যাইতে আবার টিকিট লাগে নাকি। প্রতিবারতো এমনি যাইগা।
-কেমনে যাস?
-টাকে চইড়া। আমি আর মা এক লগে। চাঁন রাইতে । টাকে চইড়া যাইতে হেবি মজা। কি সুন্দর ফুরফুরা বাতাস!
-আপনে যাইবেন না?
-হ্যাঁ, যাবো।
-টিকিট কিনছেন?
-না রে!
-তাইলে যাইবেন কেমনে?
-সেটাই ভাবছি। কোন কিছু না পেলে তোর মত ট্রাকে চড়ে। হাওয়া খেতে খেতে।
-হ ভাইজান, হেবি মজা পাইবেন। মাইনষে যে কিল্লাইগা টিকিট কাটনের লাইগা পাগল হয়!
২|
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩
আর কে মৃদুল বলেছেন: ধন্যবাদ.
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম।