| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-উস্তাদ, দেখছেন হালারা কত্ত খারাপ! দুনিয়ার লুকের জামিন দেয়, আপনেরে দেয় না!
-হ দেখছি।
-কিছু কন না ক্যা?
-অহন কইলে কাম হবো না। দিনকাল আমার খারাপ যাইতাছে।
-আগেই কইছিলাম আপনেরে। এত কথা কওনের কাম নাই। আপনে তো হুনলেনই না আমার কথা। খালি খালি টিবির পর্দায় গলা ফাডাইলেন।
-তুই এসব বুজবি না।
-হ, কথা সত্যি। আমার মাতায় এইগুলান ঢুকে না। কেমনে কি! আপনে কি ফাইন ফাইন লেকছার মারেন। হালারা চিনলো না আপনেরে!
-চিনবো চিনবো, সময় হইতে দে।
-ফতম আলো তো আপনের পিছে হেবি লাগছে। সব খুঁটি নাটি টাইনা বাইর করতাছে। আগে তো সাহসে কুলায় নাই।
-লাগবার দে! হাতি যহন ফান্দে পরে, চামচিকাও ...মারে!
-আমার মনে হয় ফদত্যাগ করলেই ভালা হইতো।
-ফদত্যাগ কইরা লাভ নাইরে, আফদ তো যাইবোই না বিফদ আরো বাড়বো!
-এইডা আগে বোজেন নাই?
-বুচছি..
-তাইলে খালি খালি কইচেন ক্যা?
-মাঠ গরমের লিগা। তর মাথায় এতকিছু ঢুকবো না।
হ উস্তাদ! আপনের একখান মাথা মাশাল্লা! বুদ্দি গিজগিজ করে! রাইতে টিবিতে কি সুন্দুর সুন্দুর লেকছার মারেন, যেন দুনিয়ার সব আপনে একলাই জানেন!
আইজকাল ছাফার জোর না থাকলে টিকন যায় না। আমি আর কি করছি, সম্বাদিক ঠেঙ্গাইছি, এইডা আর এমুন কি। হের লিগা ফদত্যাগ করন লাগবো? কত হালায় সাম্বাদিক খুন কইরাও বোগল বাজাইতাছে! আবাল মিয়া আস্তা একটা ফদ্মা বিরিজ খাইওয়াও ফদত্যাগ করে নাই, কালা বিলাই বস্তা ভর্তি মাল লইয়া ধরা খাইয়া অহনও বহাল তবিয়তে, হেগোর চেয়েতো আমি ভালাই! তর মাথায় এগুলা ঢুকবো না। জ্বালাইস না। ভাগ এহান থিকা। মিজাজ খুব চড়া আছে!
©somewhere in net ltd.