| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আপনার সমস্যাটা কি আমাকে একটু বলবেন?
-কই? আমার কোন সমস্যা নেই তো!
-বারবার এভাবে তাকাচ্ছেন কেন আমার দিকে?
-আপনার দিকে তাকাচ্ছি কে বললো?
-কে বললো মানে? আমি দেখতে পাচ্ছি না?
-কি দেখতে পাচ্ছেন?
-আপনি বারবার ঘাঢ় চুলকানোর উছিলায় আমার দিকে আড়চোখে তাকাচ্ছেন!
-আপনার দিকে তাকাচ্ছি না, ঘাঢ় চুলকাচ্ছি। চুলকালে আমি কি করবো বলুন?
-ঘাঢ় চুলকাচ্ছেন না কচু! বারবার আমার দিকে তাকাচ্ছেন!
-প্রতিবারই আপনি দেখেছেন?
-তো দেখবো না!
-তাহলে তো আপনিও আমার দিকে তাকাচ্ছেন।
-বয়েই গেছে আমার!
-না বয়ে গেলেও আপনি আমার দিকে তাকাচ্ছেন বারবার।
-আমি তো দেখছি আপনি আমার দিকে তাকাচ্ছেন কি না।
-আমিও বারবার দেখছি, আপনি দেখছেন কিনা।
-আমার দিকে আর তাকাবেন না।
-তাকাবো।
-কেন তাকাবেন আপনি?
-আমার ইচ্ছা।
-আপনার ইচ্ছায় দুনিয়া চলবে?
-না, আমি চলব।
-আর একবার যদি আমার দিকে তাকান, তবে..
-তবে কি?
-আমি এই ভরা গাড়ীতে কেঁদে ফেলবো।
-তখন সবাই তাকাবে।
-তাকাক।
-সবাই তাকালে দোষ নেই, আমি তাকালেই দোষ?
-হ্যাঁ, আপনার দৃষ্টি ভাল না।
-কেন? কেমন আমার দৃষ্টি?
-খুব খারাপ! বারবার দেখতে ইচ্ছা করে!
-ঠিক আছে আর তাকাবো না আপনার দিকে!
-মাইন্ড ইট!
একটু পর...
-ওদিকে কি দেখছেন?
-মেয়ে দেখছি।
-মেয়ে দেখছেন কেন? অন্য মেয়েদের দিকে তাকাতে নিষেধ করেছি না আপনাকে?
-অন্য মেয়েদের দিকেও তাকাতে পারবো না?
-না।
-আমি করবোটা কি?
-আমি আপনার তাকানো দেখছি কিনা সেটা দেখবেন!
©somewhere in net ltd.