নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো লাগে হারিয়ে যাওয়া সুখ নিয়ে পড়ে থাকতে মৃত অন্ধকারে ।ভালো লাগে একাকি নিঃস্ব রাতগুলো ।ভালো লাগে ঘুরতে ,আড্ডা দিতে,ম্যুভি দেখতে ,খেলা দেখতে ও গান শুনতে ।

ফেসবুক আইডি : https://www.facebook.com/arefin.rasel

আরেফিন রাসেল

আরেফিন রাসেল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ২০১৩ :
প্রথম টেষ্ট নিয়ে আমার পর্যালোচনা :
দ্বিতীয় পর্ব (তৃতীয় ও চতুর্থ দিন )

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

৩য় দিন :



১) দিন শুরু ৯৫/১ । ১০২ রান পর্যন্ত ১ উইকেটই ছিল ।১০২ থেকে ১৩৪ পর্যন্ত যেতে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে অলআউট হয়ে গেল ।শেষ ৫ উইকেট পড়লো ০ রানে ,অর্থাত্‍ ১৩৪/৫ থেকে ১৩৪/১০ !

আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারনা না করে তবে এই রকম ব্যাটিং ধ্বস গত ৩-৪ বছরে খুব কমই দেখেছি ।৩-৪ বছরের কথা বললাম কারন বাংলাদেশের এখনকার দলটাই এখন পর্যন্ত সেরা দল এবং এই কয়েক বছরে এই দলটা ধারাবাহিক উন্নতির মধ্যে আছে ।



২) বেশীরভাগ ব্যাটসম্যানই উইকেট বিলিয়ে দিয়ে এসেছে ।মাহমুদুল্লাহ ,আশরাফুল ,সাকিব ও নাসিরের আউটগুলো খুবই দৃষ্টিকটু ছিল ।২য় ইনিংসে মাহমুদুল্লাহ যদি ভালো কিছু না করে তবে আমি অনেকটা নিশ্চিত ২য় টেষ্টে মাহমুদুল্লাহ দল থেকে বাদ পড়বে ।



৩)৩য় দিনের শুরু থেকেই বাংলাদেশ অতিরিক্ত রক্ষনাত্মক ছিল ।প্রথম ১০ ওভারে রান এসেছে ১০-১৫ এর মতো ।ইনিংস এর শুরুর দিকে অবশ্য বাংলাদেশ ছিল অতি আক্রমনাত্মক ।বাংলাদেশ যতদিন অতি আক্রমনাত্মক ও অতি রক্ষনাত্মক দুটোর মাঝখানে একটা ব্যালেন্স আনতে না পারবে ততদিন টেষ্টে ব্যাটিং এ উন্নতি অসম্ভব ।



৪)ফলো অনে পড়ার পরও বাংলাদেশকে ব্যাট করতে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিং করার কারন একটাই ,চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ব্যাট করতে দেয়া ।



৫)রবিউল অসাধারন বল করেছে । দুর্দান্ত ফাস্ট বোলিং বলতে যা বোঝায় আরকি ।প্রথম দিনই বলেছিলাম ওর দিকে বিশেষ নজর দেয়া উচিত্‍ ।আজও বলছি টেষ্টের জন্য রবিউলকে নিয়ে বিশেষ দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করা উচিত্‍ ।কি অসাধারন বোলিংটাই না করছে সে পুরা টেষ্টে !! ২য় ইনিংসে এখন পর্যন্ত ৭টা উইকেটের পতন হয়েছে জিম্বাবুয়ের ,এরমধ্যে ৬টাই পেয়েছে রবিউল ,১ম ইনিংসে পেয়েছিল ৩টা ।বাংলাদেশ ব্যাটিংটা এতো বাজে না করলে আজকে নিশ্চিতভাবেই রবিউলই হতো সব আলোচনার বিষয়বস্তু ।



৬) তৃতীয় দিনশেষে ৩ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের লিড ৪৪২ ।টেইলর ৮১ রানে অপরাজিত ।সম্ভবত ওর সেন্চুরির পরই ডিক্লেয়ার করবে জিম্বাবুয়ে ,যদি না তার আগেই তারা অলআউট হয়ে যায় ।যাইহোক ৫০০ এর কাছাকাছি কোন রান বাংলাদেশের জন্য টার্গেট হতে যাচ্ছে ।টেষ্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্ব্বোচ্চ ৪১৮ রান চেজ করে জয়ের রেকর্ড আছে ।ওয়েষ্ট ইন্ডিজ করেছিল অষ্ট্রেলিয়ার সাথে ২০০৩ সালে ।তারমানে বাংলাদেশকে জিততে হলে বিশ্বরেকর্ড করেই জিততে হবে !! অনেকাংশে অসম্ভব একটা ব্যাপার ।তবে এখনই হাল ছেড়ে না দিয়ে পজেটিভভাবেই ব্যাটিং করতে হবে মুশফিকদের ।কেননা সিরিজ মাত্রই শুরু ,এখানে বাজেভাবে হারলে তা পুরা সফরেই প্রভাব ফেলবে ।



৪র্থ দিন :



১) এই টেষ্টে টেইলর তার ২য় সেন্চুরি তুলে নেয় ৪র্থ দিনের শুরুতেই । সেই ওভার শেষেই ইনিংস ঘোষনা দেয় জিম্বাবুয়ে ।বাংলাদেশের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪৮৩ ।



২) ২য় ইনিংসে ব্যাট করতে নেমেও বাংলাদেশের সেই আত্মহত্যার মিছিল অব্যাহত থাকে প্রথম ইনিংসের মতো ।প্রায় সব ব্যাটসম্যানই উইকেট বিলিয়ে দিয়ে আসে তবে সাকিব ,মুশফিকের আউট হবার ধরনগুলো ছিলো খুবই দৃষ্টিকটু ।



৩) দুই ইনিংসে শুধুমাত্র আশরাফুলই অনেক চেষ্টা করেছিল মাঠে টিকে থাকার জন্য ।কিন্তু বড় স্কোর করার আগেই দুই ইনিংসে আউট হয়ে গেছে বাজেভাবে ।



৪) বাংলাদেশ ২য় ইনিংসে অলআউট হয় ১৪৭ রানে ,১ম ইনিংসে হয়েছিল ১৩৪ রানে ! এই স্কোরগুলো অষ্ট্রেলিয়া,দক্ষিন আফ্রিকার সাথে হলে কোনভাবে মেনে নেয়া যেত । কিন্তু জিম্বাবুয়ের সাথে পরপর দুই ইনিংসে এমন ব্যাটিং ধ্বসকে কোনভাবেই ব্যাখ্যা করতে পারছি না !



৫) বাংলাদেশের এমন বাজে ব্যাটিং এর জন্য কোনভাবেই পিচকে দায়ী করা যাবে না ।যে পিচে এক টেইলর দুই ইনিংসে একাই করে ১৭১+১০২=২৭৩ রান,সেই পিচে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের পুরা দল করে ১৩৪+১৪৭=২৮১ রান !! তাই আর যাই হোক এমনভয়াবহ পারফরমেন্সের জন্য কোনভাবেই পিচকে দায়ী করা যাবে না ।এটা সম্পূর্ন বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যার্থতা ।



৬) আম্পায়ার টনি হিল ২য় ইনিংসে জহিরুলকে ভূল আউট দিয়েছেন ।দুই দলের ১ম ইনিংসেও অনেকগুলো ভূল সিদ্ধান্ত দিয়েছিলেন যার সবগুলোই বাংলাদেশের বিপক্ষে গেছে ।টনি হিলকে এর আগেও বিভিন্ন ম্যাচে অনেক ভূল সিদ্ধান্ত দিতে দেখেছিলাম ।তাই তার আম্পায়ারিং যোগ্যতা কতটুকু তা একটা বিরাট প্রশ্ন ?আর এরকম অযোগ্য আম্পায়ারদের জন্য আর কতকাল বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে তাও আরেক বিরাট প্রশ্ন ?



৭) রবিউলের ভালো বোলিং ছাড়া এই টেষ্টে বাংলাদেশের আর কোন প্রাপ্তিই নেই । সবগুলো বিভাগেই জিম্বাবুয়ের কাছে আউটপ্লেইড হয়েছে বাংলাদেশ ।জিম্বাবুয়ের সাথে এরকমটা কোনভাবেই প্রত্যাশিত ছিলনা ।



৮) ২য় টেষ্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এই আশাটাও কঠিন মনে হচ্ছে দুই ইনিংসে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দেখে । তবুও আশা করি আমরা ঘুরে দাঁড়াবো,কারন দেয়ালে পিঠ ঠেকে গেলেই অবিশ্বাস্য কিছু করার ক্ষমতা আছেএই দলটির । ২য় টেষ্টে ধ্বংসস্তুপ থেকে উঠে বিজয়ের হাঁসি হাঁসবো সেই প্রত্যাশায় রইলাম ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

িট.িমম বলেছেন: ভাই আমি কোন স্বপ্নই দেখিনা এই দলকে নিয়ে, শ্রীলংকার মাটিতে যদি ৬৩৮ রান করাযায়, তবে জিম্বাবুয়ের মাটিতে কেন ৩৯০ নয়? শ্রীলংকার বোলিংএর চাইতে কি বেশি গতি কিংবা বেশি স্পিন করতে পারে জিম্বাবুয়ে? তবে কেন এই ধন্যদশা? অনেক আশাহত হলাম তাদের এই খেলা দেখে।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
বাংলাদেশের খেলোয়াড়রা হাফ সেঞ্চুরি করলে পঞ্চাশ হাজার, সেঞ্চুরি করলে এক লাখ, ডাবল সেঞ্চুরি করলে দুই লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এই কাজটা করা হয় তাদেরকে ভাল খেলতে উৎসাহী করার জন্য। কিন্তু এরা যে কতটা উৎসাহী হচ্ছে তা তো আমরা দেখতেই পাচ্ছি!

শ্রীলংকার বিরুদ্ধে ভাল খেলা দেখে মানুষ যখন আশায় বুক বেঁধেছিল তখনই জিম্বাবুয়ের ফালতু বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়ছে! দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানও করতে পারলনা! বিশাল জয়ের দ্বারপ্রান্তে জিম্বাবুয়ে!

আমার কথা হচ্ছে ভাল খেলতে উৎসাহী করতে পুরস্কার যেমন দেওয়া হয়, তেমনি খারাপ খেলার জন্য শাস্তির বিধানও করতে হবে। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করলে ১ লাখ টাকা, ডাক মারলে ২ লাখ টাকা, বাজে শর্ট খেলে আউট হলে ৫০ হাজার টাকা জরিমানার ব্যাবস্থা করতে হবে।

কথাগুলা আমার রাগের কথা না। সিরিয়াসলি মিন করতেছি। এটা করলে খেলোয়াড়রা আক্ষরিক অর্থে তাদের সর্বোচ্চ মেধা প্রয়োগ করে খেলবে আর জাতি বাঁচবে বিরাট লজ্জার হাত থেকে!

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

বোকা_ছেলে বলেছেন: দুই দলের ১ম ইনিংসেও অনেকগুলো ভূল সিদ্ধান্ত দিয়েছিলেন যার সবগুলোই বাংলাদেশের বিপক্ষে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.