নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তির অনুশীলন করি.....

আরিফ সিদ্দিকি

নিউইয়র্কে থাকি, পড়া লেখা করছি। এখানের বাংলা কমিউনিটি সংবাদ পত্রে কাজ করি।

আরিফ সিদ্দিকি › বিস্তারিত পোস্টঃ

ভুল চিকিৎসায় হুমায়ূন আহমেদের মৃত্য : মৃত্যের একদিন পর ঘোষণা

২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:১৯



হুমায়ূন আহমেদের মৃত্য নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক। ১৯ জুলাই তার মৃত্য ঘোষণা করলেও আরেকটি অসমর্থিত সূত্র দাবী করেছে ১৮ জুলাই মধ্য রাতেই কোন একসময় তিনি মৃত্যবরণ করেন। এ সময়ের মধ্যে তার পরিবারের কাউকে তার সঙ্গে দেখাও করতে দেয়া হয়নি। হুমায়ূনের অপারেশনে ত্রুটি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবরটি গোপন রাখে। আনুষ্ঠানিক ঘোষনার আগেই হুমায়ূনের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু কাগজে সাক্ষর করে। তারপরেই মূলত ১৯ জুলাই সকালে হুমায়ূনকে মৃত ঘোষণা করে ডাক্তাররা।

হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা কথা শুনে আমি ম্যানহাটনের সেই বেলভ্যু হাসপাতালে ছুটে গিয়েছিলাম। তখন তার ভাই ড. জাফর ইকবাল ডাক্তারের বরাত দিয়ে হুমায়ূন আহমেদ সুস্থ আছেন বলে জানিয়েছিলেন।

তবে আমরা শুনেছিলাম তার খুবই খারাপ।



হুমায়ূন আহমেদের চিকিসার শুরু থেকে শেষ :

বিশ্বখ্যাত ক্যান্সার হাসপাতাল নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ন কেটারিং সেন্টার। এই হাসপাতালেই ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন হুমায়ূন আহমেদ। ১২টি কেমোথেরাপি দেওয়া হয়েছিল তার শরীরে। এরপর চিকিৎসকেরা তার বৃহদান্ত্রে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এই বিশেয়ায়িত ক্যান্সার হাসপাতাল ছেড়ে অপারেশনের জন্য কেন সাধারণ হাসপাতালে নেওয়া হয়েছিল হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সেই প্রশ্ন ধীরে ধীরে সামনে আসছে। এমনকি অসুস্থতা নিয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং পারিবারিক বন্ধু ও প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের কর্ণধার মাযহারুল ইসলামের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও তার ভক্তরা এসব প্রশ্ন তুলেছেন।

বিশেয়ায়িত ক্যান্সার হাসপাতাল ছেড়ে অপারেশনের জন্য হুমায়ূন আহমেদকে কেন সাধারণ হাসপাতালে নেওয়া হয়েছিল এই প্রশ্নের জবাবে প্রথম দিকে তার চিকিৎসা তদরকিতে নিয়োজিত নিউইয়র্কের পুস্তুক বিক্রেতা ও প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা জানান, অর্থ সাশ্রয়ের জন্য পরিবারের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, মেমোরিয়াল স্লোয়ন কেটারিং সেন্টারে ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এ ব্যাপারে বিশ্বজিৎ সাহা আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, হুমায়ূন আহমেদের চিকিৎসায় ত্রুটি ছিল, যা প্রথম অস্ত্রোপচারের ১০ দিনের মাথায় ধরা পড়ে। গত ১২ জুন বেলভ্যু হাসপাতালে প্রথম অস্ত্রোপচারের পর ১৯ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরিভাবে তাকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্যামাইকা হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে হুমায়ূন আহমেদের অপারেশনে ত্রুটি আছে বলে মন্তব্য করেছিলেন।

হুমায়ূন আহমেদের দ্বিতীয় বার জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি এবং অপারেশন হওয়া প্রসঙ্গে একটি সূত্র জানিয়েছে, প্রথম অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ফিরেছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু ৭ দিন পর বাসার চেয়ার থেকে অসাবধনাবশতঃ পড়ে যান হুমায়ূন আহমেদ। এরপর প্রচ- ব্যাথা অনুভব করেন তিনি। জরুরিভাবে তাকে নেওয়া হয়েছিল জ্যামাইকা হাসপাতালে। কিন্তু অপারেশনে ত্রুটি আছে একথা বলে জ্যামাইকা হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসা না দিয়ে আগের হাসপাতালে স্থানান্তর করে। অথচ চিকিৎসকের কাছে মেহের আফরোজ শাওন কখনো বলেননি তার স্বামী চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন এবং অপারেশনের ক্ষত স্থানে আঘাত পেয়েছিলেন। চিকিৎসকের কাছে কোনো কথা গোপন করতে নেই।

বেলভ্যু হাসপাতালে অপারেশনের পর নিউইয়র্কের জাতিসংঘ বাংলাদেশ মিশন এবং কন্সুলেট থেকে নিয়মিত যোগাযোগ করা হত হাসপাতালে। স্থায়ী প্রতিনিধি ড. মোমেনসহ স্থায়ী মিশনের কেউ না কেউ প্রায় প্রতিদিনই হুমায়ূন আহমেদের চিকিৎসার খোঁজ নিতেন। বিশেয়ায়িত ক্যান্সার হাসপাতাল ছেড়ে অপারেশনের জন্য হুমায়ূন আহমেদকে কেন সাধারণ হাসপাতালে নেওয়া হয়েছিল এ প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ বিষয়টি একান্তই পরিবারের সিদ্ধান্তে হয়েছে। এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে রাজি না হলেও তিনি বলেন, মেমোরিয়াল স্লোয়ন কেটারিং সেন্টার ক্যান্সার চিকিৎসার জন্য সর্বোত্তম ও বিশ্বখ্যাত। তার পরিচিত অনেক রোগী দীর্ঘদিন ধরে এখানে ক্যান্সারের চিকিৎসা নিয়ে সুস্থ আছেন বলে জানান তিনি।

বেলভিউ হাসপাতালে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর থেকে হুমাযূন আহমেদের চিকিৎসা নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে চাননি তার স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং চিকিৎসা তদারকিতে নিয়োজিত অন্যপ্রকাশের কর্ণধার মাযহারুল ইসলাম। হুমায়ূন আহমেদ যেদিন মারা যান এর কয়েকঘণ্টা আগে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তারা দাবি করেন যে হুমায়ূন আহমেদ ভালো আছেন এবং তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এর কয়েকদিন আগে থেকে সংবাদমাধ্যমগুলো হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে খবর প্রকাশ করলে মাযহারুল ইসলাম ক্ষুব্ধ হন। তিনি এ ধরনের সংবাদকে অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার কলঙ্ক বলে আখ্যায়িত করেন। এমনকি মৃত্যুর আগের দিন সংবাদপত্রে বিবৃতি পাঠিয়ে তারা দাবি করেন যে হুমায়ূন আহমেদের অবস্থা যতটা খারাপ বলা হচ্ছে ততটা নয়। হুমায়ূন আহমেদকে দেখে এসে তার বন্ধু নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর সাংবাদিকদের যেসব তথ্য জানিয়েছিলেন তাও সঠিক নয় বলে দাবি করেন মাযহারুল ইসলাম। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বলেছিলেন যে হুমাযূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন। এ প্রসঙ্গে মাযহারুল ইসলাম বলেছিলেন, আমেরিকায় রোগীর প্রাইভেসি রক্ষা করা হয়। স্ত্রী এবং কাছের স্বজন ছাড়া কারো কাছে চিকিৎসকরা কোনো তথ্য প্রকাশ করেন না। সাংবাদিকরা বিভিন্ন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে যা লিখছেন তা সঠিক নয়।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩০

হেডস্যার বলেছেন:
কি জানি !! B:-) B:-)

২| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৩৮

খালেদা আকতার বলেছেন: কি জানি !!

৩| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৪

যাযাবরমন বলেছেন: ঘটনা সত্য হলে কয়াক দিনের মধ্যে বোঝা যাবে, আগের মেয়েরা আছে না?

৪| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৫

পরিযায়ী বলেছেন: আল্লাহর নিকট প্রার্থনা-তিনি যেনো উনাকে বেহেস্ত নসীব করেন।

৫| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৬

আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: ''ভুল চিকিৎসায় হুমায়ূন আহমেদের মৃত্য : মৃত্যের একদিন পর ঘোষণা'' ঘোষণাটা কে দিল বুঝলাম না তো!

৬| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪৭

মন কানা বলেছেন: আল্লাই জানে ।

৭| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫০

শার্লক বলেছেন: এখন মাযহার সাহেব কি বলবেন?

৮| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৪

থার্ড-আই-ব্লগ বলেছেন: লাশের ছবিটা সরান মিয়া ? নাকি সাংগাতিক হলে বিবেক বুদ্ধি লোপ পায় ?

ালের নিউজ করেন ? শাওন আপনাদের ক্যামেরা কেড়ে নিয়েছে বলে আপনার তার বিরুদ্ধে লেগেছেন ?

৯| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৪

ঠানডুমিঞা বলেছেন: দেখেন হ্য়তো আগামীকাল জানা যাবে যে শাওনই হুমায়ুনকে হত্যা করিয়েছে.... ডাক্তারদের ঘুষ দিয়ে......

১০| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৬

ঠানডুমিঞা বলেছেন: সব শালা ভন্ড ছাংবাদিক....... কাজের কাজ কিছু নাই..... শুধু আকামের ধান্দা.......।

১১| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১১

থার্ড-আই-ব্লগ বলেছেন: Click This Link

মাফ চান মিয়া , না হলে মা বাবা তুলে গালিগালাজ দিবে লোকজন , বুঝেন না , আপনার বউ বাচ্ছাকে নিয়ে কাপড়ের নিচের গালি দিবে ।

১২| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৮

মির্জা৯৯৯ বলেছেন: আপনার তথ্যগুলোর যথেষ্ট রেফারেন্সে নেই। এ তথ্য গুলো যে প্রশ্নবিদ্ব হবেনা তার কি নিশ্চয়তা আছে ?

১৩| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৯

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: রিপোর্টেড X(

১৪| ২৩ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫১

লিংকন১১৫ বলেছেন: আল্লাই জানে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.