নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আিরফ হাওলাদার

আিরফ হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

এটা কি আমাদের স্বাধীন দেশের শিক্ষাক্ষন?

১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৪

INSULT এটা কি আমাদের স্বাধীন দেশের শিক্ষাক্ষন?



***জাহাঙ্গীরনগরইউনিভার্সিটি****



মাথার মধ্যে আগুন জ্বলছে। অক্ষমতায় সমস্ত হাত পা কাপছে। আমি নিশ্চিত স্ট্যাটাস টি পড়ার পরে আপনার মাথার মধ্যেও আগুন ধরে যাবে।



সবার দৃষ্টি আকর্ষন করছি। ফেসবুকের এক ভাই একটু আগে মেসেজ দিলেন। পুরো মেসেজ টা এখানে তুলে দিচ্ছিঃ "ভাই, আপনার কাছে একটা হেল্প চাই।



জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার এক বোন (কাজিন) আজ প্রথম ক্লাস করতে গেছে, আইটি ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার।



ভাই! বোনটা আমার সারাদিন কাঁদল, কাঁদল আমার খালা... কিছুই করতে পারলাম না ভাই! ও জাহানারা হলে থাকে। ওর ডিপার্টমেন্টের বড় আপুরা ওকে ডেকে শারিরীক এবং মানসিক ভাবে লাঞ্চিত করে আধমরা করে দিয়েছে।



ওর বড় আপুরা ওকে বলেছে ক্লাসের বড় ভাইদের কাছে গিয়ে তোমার ব্রেস্টের মাপ দিয়ে আসো...ভাই ! সব বলতে পারছিনা।



কাল ঐ বড় আপুরা সবাইকেই হলে থাকতে বলেছে, হল ছাড়া যাবেনা। আজ নাকি ওরা কেবল মাংস "ধুইছে", কাল "কশাবে"!



ভাই, আমাদের প্রভাবশালী কোনো মামা/খালু নেই। আপনি তো ব্লগে লিখেন, এত বড় একটা গ্রুপ চালান- আপনি চাইলে হয়ত কিছু করতেও পারেন। আপনার ও বোন আছে, দয়া করে একজন ভাই হিসাবে একটু হেল্প করেন ভাই..."



ক্লাসের প্রথমদিন নতুনদের উপর ৱ্যাগিং নতুন কিছু নয় । প্রথমে ৱ্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।



খবরের কাগজে/ব্লগে এগুলো নিয়ে পড়তে পড়তে অনেকের কাছে হয়ত ডাল-ভাতের মত হয়ে গেছে ব্যাপার টা।



কিন্তু মনে রাখুন- আজ অন্য কারো বোন লাঞ্ছিত হচ্ছে,কাল হতে পারে আপনার বোন/আত্নীয় টিও। ফ্রেন্ডলিস্টের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যে যেভাবে পারেন প্লীজ হেল্প করেন!



আপনাদের ফ্রেন্ডলিস্টে জাহানীরনগর ইউনিভার্সিটির কেউ থাকলে প্লীজ এগিয়ে আসুন। আগামীকাল ঐ বোনটির লাঞ্ছিত হওয়া যেভাবে পারেন বন্ধ করেন। আর একটি মেয়েও যেন লাঞ্ছিত না হয়, আর একটি মেয়ের স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ না হয়ে যায়।



[দয়া করে সবাই লাইক না দিয়ে শেয়ার করুন। এতে হয়তো বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের দৃষ্টিতে পরতে পারে।]



[সংগৃহীত / ছবিটি প্রতীকী]

(Collected)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: কি অক্ষম আমি, কি অক্ষম আমরা? আমাদের কিছুই কি করার নাই ?? একটা ছেলে অনেক নোংরামি করতে পারে। কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে নোংরামির মধ্যে ফেলে দিতে পারে যারা,

তাদের মুক্ত বাতাসে শ্বাস নেবার অধিকার কতটুকু ?

২| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:০৮

লিমন আজাদ বলেছেন: এটা রাগিং না, এটা নির্যাতন। ভয়াবহ নির্যাতন। এর বিচার হওয়া উচিৎ।

৩| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:১২

পলাশ মিয়া বলেছেন: ভাই কোন আমলের খবর কবে দিলেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ধরণের একটা মিথ্যে গুজব গত বছর শুনেছিলাম তার অনুসন্ধানও আমি করি এবং সেই খবর যে মিথ্যে এবং যে এই গুজবটি ছড়িয়েছে সেই ছেলেটি পরে সকলের সামনে ক্ষমা চেয়েছে। আরে ভাই আপনারা কি মানুষ ভিত্তিহীন একটা বিষয় ফেসবুকে দিলেন এবং একটা বিশ্ববিদ্যালয়ের নামে যাচ্ছে তাই বলছেন। আসলে কারা এই সব গুজব ছড়ায় জানেন, যানেন না। আমি বলছি শোনেন, যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে এবং বিশ্ববিদ্যালয়ের সুন্দর্য দেখে মুগ্ধ হয় এবং পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, তারাই এই ধরণের গুজব রটনা করে। আপনাদের হয়ত অনেকের জানা নেই যে, আজ থেকে ২ বছর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং নিষিদ্ধ করে এবং যারা এই রাগিং এর সাথে জড়িত থাকবে তাদের ৬ মাসের ছাত্রত্র বাতিল করার একটা আইন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পাশ করে এবং যার ফলশ্রতিতে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আর র‍্যাগিং নাই।

৪| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:১৩

পলাশ মিয়া বলেছেন: ভাই কোন আমলের খবর কবে দিলেন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ধরণের একটা মিথ্যে গুজব গত বছর শুনেছিলাম তার অনুসন্ধানও আমি করি এবং সেই খবর যে মিথ্যে এবং যে এই গুজবটি ছড়িয়েছে সেই ছেলেটি পরে সকলের সামনে ক্ষমা চেয়েছে। আরে ভাই আপনারা কি মানুষ ভিত্তিহীন একটা বিষয় ফেসবুকে দিলেন এবং একটা বিশ্ববিদ্যালয়ের নামে যাচ্ছে তাই বলছেন। আসলে কারা এই সব গুজব ছড়ায় জানেন, যানেন না। আমি বলছি শোনেন, যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে এবং বিশ্ববিদ্যালয়ের সুন্দর্য দেখে মুগ্ধ হয় এবং পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, তারাই এই ধরণের গুজব রটনা করে। আপনাদের হয়ত অনেকের জানা নেই যে, আজ থেকে ২ বছর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং নিষিদ্ধ করে এবং যারা এই রাগিং এর সাথে জড়িত থাকবে তাদের ৬ মাসের ছাত্রত্র বাতিল করার একটা আইন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ পাশ করে এবং যার ফলশ্রতিতে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আর র‍্যাগিং নাই।

৫| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:১৩

দি সুফি বলেছেন: আবার এই জিনিস শেয়ার হইতেছে!
পোষ্ট রিপোর্টেড।

৬| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:৩৩

লিমন আজাদ বলেছেন: ওহ ! এইটা দেখি ভুয়া নিউজ। গতবছরও এই জিনিস শেয়ায় হইছিল এইখানে- এই মেয়েগুলোকে বাচাও

৭| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:৩৬

লিমন আজাদ বলেছেন: এই মেয়ে মেয়েগুলোকে বাচাও

৮| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:১৮

পলাশ মিয়া বলেছেন: লিমন আজাদ ভাই এই ধরণের ব্লগাররা রাতারাতি ব্লগে আইডি খুলে ভূয়া বা ১ বছর কিংবা অনেক আগে প্রকাশিত হওয়া নিউজ ব্লগে দিয়ে বিখ্যাত হতে চায় কিন্তু তাদের হয়ত ধারনা নেই যে, ব্লগাররা মোটামুটি সব বিষয়েই খবর রাখে, একজন না জানলে অন্য একজন ঠিকই খবরের লিংকটা দিয়ে দেয়।

আিরফ হাওলাদার আপনাকে বলছি-
আপনি কি এই ভুয়া নিউজটা ব্লগে রাখবেন নাকি মুছে দিবেন। আমার মনে হয় মুছে দেওয়াই ভাল কারণ মিথ্যে প্রকাশ হওয়া নিউজ দিয়ে বিখ্যাত হওয়া যায় না। আগে যারা এই মিথ্যে নিউজটি দেখেছে তারা আবার দেখলে আপনার প্রতি ক্ষেপে যেতে পারে। আর যদি কিছু মনে না করেন আমার মনেহয় আপনিও ঐ দলে, এখানে ভর্তি পরিক্ষা দিতে এসে চান্স পাননি এবং যার ফলশ্রুতিতে এ মিথ্যে প্রচারনা।

৯| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা বাঁশের কেল্লা না! এটা ব্লগ। তাও সামু ব্লগ। এখানে এই ধরনের পুরানো গুজব নতুন করে ছড়িয়ে কোন ভাত পাওয়া যাবে না।

পোষ্ট রিপোর্টেড।

১০| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৩৮

বটের ফল বলেছেন: পোষ্ট রিপোর্টেড

১১| ২০ শে মে, ২০১৪ রাত ২:০১

লিমন আজাদ বলেছেন: হুম, পলাশ ভাই। বুঝতে পারলাম। লেখাটা কোথায় যেন পড়েছি মনে হলেও প্রথমে ধরতে পারি নাই। আপনাকে ধন্যবাদ।

১২| ১৯ শে জুন, ২০১৪ রাত ১০:০৮

মেেহদী ৪৯৭ বলেছেন: লিংক:
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.