নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবশেষে

আরিফুল হক ফুয়াদ

আমার এক প্রাক্তন কলিগ এর ফেসবুক এ আমি তার যাবতীয় স্ট্যাটাস পাই

আরিফুল হক ফুয়াদ › বিস্তারিত পোস্টঃ

আমার মৃত্যু

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

আমার মৃত্য



আমার মৃত্যুর পর আমি তোমার কাছে থেকে যাবো,

তোমার নীল শাড়িতে,

তোমার লাল চুড়িতে,

তোমার সিঁথির মাঝ নদীতে,

তোমার নাভির অলি-গলিতে,

তোমার কোমরের বাঙ্গালি ভাঁজে,

তোমার বুকের লাল তিলে আর বড্ড বড় টিপ গুলিতে,

থেকে যাবো তোমার দুটো কোল বালিশে,

তোমার নখে, পশমে পশমে,

তোমার স্বর্ণ মন্দিরে,

তোমার চেনা অচেনা সকল বৃত্তে,

আমার মৃত্যুর পরও আমি তোমার কাছেই থেকে যাবো।





আমার মৃত্যুর পর আমাকে তোমার কাছে রেখে যাবো

আমার প্রিয় ক্রিস্টালের আশট্রে তে,

আমার ডায়রির ৩৪৯ নঃ পৃষ্ঠায়,

আমার সাদা চাদরটাতে, আমার ঘামে, আমার লকারে,

আমার খাবার টেবিলে, বারান্দায়, দেয়ালের নীল ঘুড়িতে,

আমি থেকে যাবো টাইলস এর ব্লকে ব্লকে, কবিতার বই গুলোতে,

ময়লা জামা কাপড়ে,

আমার মৃত্যুর পরও আমাকে তোমার কাছেই রেখে যাবো।





আমাকে রাখবে তো ? এই আমাকে তখন ভয় পাবে না তো ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.