নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবশেষে

আরিফুল হক ফুয়াদ

আমার এক প্রাক্তন কলিগ এর ফেসবুক এ আমি তার যাবতীয় স্ট্যাটাস পাই

আরিফুল হক ফুয়াদ › বিস্তারিত পোস্টঃ

ট্রেনের টিকেট এর জন্য আর কি কি করতে হয় ?

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

ট্রেনের টিকেট এর জন্য আর কি কি করতে হয় ?



ভাবছিলাম এইবার ঈদে ট্রেনে করে বাড়ি যাবো। সেটা ১২/১৩/১৪ যেদিনেই হোক না কেন ! সুবোধ বালকের মতো অনলাইনে নজর রাখা শুরু করলাম। ১২ তারিখের টিকেট যেদিন সকাল ৯ টা থেকে অনলাইনে ছাড়ার কথা সেদিন তড়িঘড়ি করে ৮ঃ৩০ থেকে অনলাইন হলাম। শুরু হল সাবমিট অ্যান্ড পেজ লোড না হবার খেলা, এই খেলা যখন শেষ হল, তখন টিকেট এর কোটা নাকি শেষ। আশাহত হয়ে পরেরদিন ১৩ তারিখের টিকেটের জন্য আরও প্রানপনে ঝাপ। ফলাফল একই । যদি লক্ষ্য থাকে অটুট এই প্রত্যয় নিয়ে পরের দিন এক হাতে ফোন আরেক হাত দিয়ে কীবোর্ড। গ্রামীন ফোনের মাধ্যমে একটি টিকেট আমার কানের পাশ দিয়ে চলে গেল, আর আরেক হাতে কীবোর্ড এর ফলাফল বিগত দুদিনের মতো।



কথা হল আর কি করলে একটি টিকেট পাওয়া যেত ?



কার কাছে এর চেয়ে ভাল বুদ্ধি থাকলে একটু দেবেন, পরের বছরের রোযার ঈদ এর জন্য প্রয়োগ করব (ততদিন যদি বেচে থাকি) !

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

আশমএরশাদ বলেছেন: বাট আই এম লাকি-
আপনি কোথায় যাবেন -১৩ তারিখ ঢাকা-চট্টগ্রামের সুবর্ণ এসি ১ টা অথবা দুইটা টিকেট লাগলে জানাবেন।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আশমএরশাদ বলেছেন: প্রথমত ভালো নেট স্পীড় দরকার। কারণ অনেক লোক একসাথে ঢুকে এবং পেজ ওভার লোডেড হয়ে যায়।
আগে থেকেই লগিন হয়ে থাকতে হয় এবং সব ইনফরমেশন দিয়ে রেখে যাষ্ট ৯ টায় সার্চ বাটনে ক্লিক করতে হয়। আমি ১৩ এবং ১৫ তারিখে ট্রাই করে দুইবারই সফল হয়েছি। যদিও আমার জন্য নয়। প্রথম স্টেপ ২য় স্টেপ যেখানেই হ্যাংগ হোক না কেন পেজ -ব্যাক বাটনে ক্লিক করা যাবে না। সব সময় রি-লোড করবেন। মনে রাখবেন একবার পিছলাইছেনতো গেছেন। আর লগিন করা যাবে না ১০ টার আগে। মনে রাখবেন আপনি শুধু ১ মিনিট সময় পাবেন অনলাইন ঈদের টিকেটের জন্য এর পরেই দেখবেন --মোবাইল কোটা ফিনিশ।
এ সব হলো আমার গতবারের ব্যর্থতার ফল।

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

আরিফুল হক ফুয়াদ বলেছেন: ১৩ তারিখের টিকেট থাকলে একটা দেন, খুব উপকার হবে। আমি ফেনি তে নামবো, সুবর্ণ কি ফেনি তে থামে ?

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১

আরিফুল হক ফুয়াদ বলেছেন: এরশাদ ভাই, আপনি কই, কিছু বলুন

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

পাগলা জগাঈ বলেছেন: স্টেসনমাস্টারকে শ্বশুর বানান, সারাজীবন ফ্রি টিকিটে ভ্রমন করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.