| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ছিল প্রথম রমযান। গতকাল বিকেলে অফিস থেকে ফেরার পথে জীবনের প্রথম রোযা রাখার স্মৃতি মনে পড়ে গেল।
আমার বয়স তখন ৬/৭। রোযা রাখতে চাই কিন্তু আম্মা কোনভাবেই রাজি হয়না। অনেক বায়না ধরার পর একদিন আম্মা রাজি হল। সেহেরির সময় ডাকল । যত দূর মনে পড়ে আগ্রহে পেট ভরেই খেয়েছিলাম। যথারীতি উৎসাহের সহিত আমার রোযা এগিয়ে চলছিল। সকাল থেকে বেশ ভালোই সময় কাটছিল। দুপুরের দিকে দেশ বিদেশে খবর ছড়িয়ে পরল আমি আজ রোজা রেখেছি। বিদেশ থেকে বাবা, খালুর ফোন ! সবাই ভেঙ্গে ফেলতে বললো, আমি তো কোন ভাবেই রাজি হই না। দুপুরে মামার বাসা থেকে ইফতারির দাওয়াত আসলো। আমি আর আম্মা চললাম। খালি হাতে কোথাও যাওয়া আমার আম্মার ধাতে নেই। কিছু ফলমূল কেনা হলঃ আপেল, আঙ্গুর, কমলা।
ওখানে ও আমার রোযা নিয়ে আলোচনা সমালোচনা। মামি আপেল, আঙ্গুর, কমলা তুলে রাখার সময় আম্মা মামিকে বলছিলঃ "রোযার দিন, আরিফ ও আজ কে রোযা, খেয়ে দেখতে পারি নাই, আঙ্গুর গুলা টক ই হয় কিনা" !
সাথে সাথে আমার উত্তরঃ " না আম্মা, আঙ্গুর গুলা মিষ্টি আছে, আমি খেয়ে দেখসি তো "
আম্মাঃ তুমি না রোযা ?
আমিঃ ( দাত দিয়ে জিহভা কেটে) ভুলে গেসিলাম
আম্মাঃ কুলি করে আস, কিছু হবে না, আল্লাহ মাফ করে দিবে ...
সেই ছোট ছোট গুনাহ তো আছেই, বয়স বারার সাথে সাথে যোগ হয়েছে নিত্ত নতুন গুনাহ। এই রমযানে আপনার গুনাহ কিছুটা হলেও কমিয়ে নিন। আল্লাহ আমাদের মাফ করুক। আমিন।
©somewhere in net ltd.