| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি টুকটাক রান্না জানি, সপ্তাহ খানেক নিজে রান্না করে খাবার মত। তাই বলে কেউ আমাকে চিকেন মানচুরিয়ান বা গার্লিক বিফ রান্না করতে বললে, তা আমাকে দিয়ে হবে না। আমার রান্নার জন্য তেজপাতার বিশেষ প্রয়োজনীয়তা না থাকলেও আমার জীবনে তেজপাতার ব্যবহার উল্লেখ করার মত।
তখন ক্লাস নাইন কি টেন এ পড়তাম। ঈদে সেলামী পেয়েছিলাম হাজার চারেক টাকা। সে টাকার কথা বাবাও জানতেন। তিনি হিশেব না চাইলেও কোনো না কোনো ভাবে জেনেই গেলেন, সেই চার হাজার টাকা আমি সর্বসাকুল্যে রাখতে পেরেছিলাম চার দিন। প্রথম বারের মত আমাকে শুনতে হয়েছিল "তুমি তো তেজপাতার মত টাকা উড়াও"।
পার্টটাইম কাজ দিয়ে হলেও ঘোষনা দিয়ে কাজ করা শুরু করি ভার্সিটির ৩য় বর্ষ থেকে। ক্লাস, পড়াশুনা, পরীক্ষা আর চাকুরি একসাথে করতে গিয়ে হিমশিম খেয়েছি অনেকবার। নেহায়েত ধুম করে ছেড়ে দেয়ার পাত্র আমি নই বলে ছাড়িনি কোনো কিছুই। অফিসের কাছে কাটাবনে, কাছের বন্ধুর সাথে চা খেতে খেতে প্রথমবার বলেছিলাম "দোস্ত, জীবনটা তেজপাতা হয়ে গেসে রে!"
ক্রিয়েটিভ মানুষ আমার বরাবরই পছন্দ। আজ এরকম একজনের সাথে নানান বিষয়ে কথা বলতে বলতে চলে এলো হালের প্রেম বিষয়ক ব্যাপার নিয়ে আলোচনা। জনাবের কিনা আবার প্রেম করেই বিয়ে। তার চেয়ে ভালো প্রেমের ব্যাখ্যা সেই মুহুর্তে কেই বা দিতে পারতো। জিজ্ঞেস করেই ফেললাম "আপনার কাছে এখনকার প্রেম মানে কি?"
তার উত্তর : "প্রেম মানে তেজপাতা।" সিনেমার ফ্ল্যাশব্যাকের মত আমার কানে বাজতে লাগলো 'তেজপাতা, তেজপাতা, তেজপাতা'। তাকে বললাম, পুরোটা বলেন। তার উত্তর শুনলেই বুঝবেন এ গল্পের শুরুতে কেনো আমি রান্নার কথা বলেছি। তার উত্তর : "ডালে তেজপাতা দেয় অনেকেই। সেই তেজপাতা আমরা খাই না। ফেলে দেই। এখনকার প্রেম জীবনের জন্য কোনো অর্থ বহন করে না। কিছুদিন পর প্রেমটাকে আমরা তেজপাতা মনে করে ফেলে দেই।"
আপনার জীবন, আপনার ডাল, তেজপাতা দিবেন কিনা, দিলেও ফেলবেন কিনা সেটা আপনার ব্যাপার।
জগতের সকল প্রানী সুখে থাকুক।
০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
আরিফুল হক ফুয়াদ বলেছেন: সম্ভবত এস এস সি পরীক্ষার আগে শেষ ঈদ ছিল ওইটা।
২|
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
রক্তিম দিগন্ত বলেছেন: তেজপাতা! তেজপাতা এভ্রিহোয়ার!
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
আরিফুল হক ফুয়াদ বলেছেন: জি ! তেজপাতা এভ্রিহোয়ার!
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
আরমিন বলেছেন: হাজার চারেক টাকা সালামী!! কেম্নে কি? জীবনেও এতো টাকা সালামী পাই নাই !