নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভালোবাসতে চাই

২৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:০৩

দূরত্ব একটি সংখ্যা মাত্র
তুমি আছো আমার হৃদয়ে
আমার কপোলে আমার ঠোঁটে
সাত সমুদ্র তের নদীর ওপার থেকে
আমি তোমার স্পন্দন শুনতে পাই
কথা না বললেও
তোমার মৌনতা আমার চারপাশে
কলরব হয়ে নাচতে থাকে
তোমার অলোক স্পর্শ
আমি প্রতি পলে পলে অনুভব করি
লোকেরা বলে তুমি নাকি অবয়বহীন
সংসারের বেড়াজালে পড়ে প্রতিদিন
অসংখ্যবার আমি তোমাকে ভুলে যাই
তুমি যদি একটুও অভিমানী হতে
মহাকাশের কোথাও আমার স্থান হতো না
প্রেমেই যখন জড়ালে
চোরাগলিগুলোও একটু চিনিয়ে দাও না
অবৈধ প্রণয়ের কলঙ্ক নিয়েও
আমি তোমায় ভালোবাসতে চাই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: প্রেম বড় আনন্দের বিষয়। কারণ প্রেমে দায় দায়িত্ব থাকে না।
আমি নিজেও প্রেম করেছি।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জিনাত নাজিয়া বলেছেন: নির্ভেজাল প্রেমের কবিতা। কবির জন্য রইল শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.