| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথেই হাতে হাত রেখে
পথ চলতে চেয়েছিলাম
তোমার কোমল বাহুতে মাথা রেখে
শান্তিতে ঘুমোতে চেয়েছিলাম
তোমার মায়াবী চোখে চোখ রেখে
কান্নাগুলো ভুলতে চেয়েছিলাম
তোমার রহস্যময় চেহারায় তাকিয়ে
বাকি সব ছবি ভুলতে চেয়েছিলাম
তোমার কোমরে নিষ্পাপ স্পর্শ রেখে
ভুল রেখাগুলো মুছতে চেয়েছিলাম
তোমার নরোম উরুতে আলতো করে বসে
আলসেমি সমূহ ঝেড়ে ফেলতে চেয়েছিলাম
তোমার আদর জড়ানো কোলে দুলতে দুলতে
নিষ্কলুষ সেই শিশুটি হতে চেয়েছিলাম
মাওলা
আমায় ক্ষমা করো
বারবার হোঁচট খাই, আবার উঠে দাঁড়াই
মাওলা
তোমার রাশি রাশি প্রেমের গোলাপে
আমার পুরো শরীর ঢেকে দাও
মাওলা
শরাবের সন্ধানে বের হয়েছি
যেটা পান করলে
তোমায় ছাড়া আর সব
ভুলে থাকা যায়
মাওলা
আমায় উড়ার শক্তি দাও
তোমার সাথে মহাকাশের
শেষ প্রান্তে চলে যেতে চাই
কেউ আমাদের পাবেনা
শুধু তুমি আর আমি।
©somewhere in net ltd.