নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

মানুষ বাঁচতে চায়

০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:০১



মানুষ বাঁচতে চায়, খুব প্রবলভাবে
একটু পরেই মারা যাবে জেনেও
মৃত কিংবা জীবিত'র অঙ্গ খরিদ করে
কিংবা অনুদান নিয়েও মানুষ
আরোও একটা নিশ্বাস নিতে চায়

পাখির ডানায় আর ফুলের পাপড়িতে ভর করেও
মানুষ বাঁচতে চায়
সমুদ্রের হাজার ফুট গভীরে তলিয়ে গিয়েও
ধ্বংসস্তূপের নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকার পরও
কামার্ত'র কাছে নিজেকে বিকিয়ে দেয়া বারবনিতাও
জরায়ুর দিকে সবেগে ছুটে চলা এক একটি বীর্যকণাও
পূর্ণিমার উজ্জ্বল সুন্দরী রাত্রির কোলে স্বপ্ন দেখেও
অমাবস্যার প্রতারণায় কাঁদতে কাঁদতে চোখ ভিজিয়েও
আত্মহত্যা কিংবা ফাঁসির রুপালী দড়ি গলায় ঝুলিয়েও
না খেতে পাওয়া শত শত অনাহারী বিবেকও
খাবারের উল্লাসে মেতে ওঠা ভরাট উদরগুলোও
গর্ভে থাকা প্রাণটি পৃথিবীর আলো দেখবেনা জেনেও
মৃত্যু একটি অমোঘ সত্য এটা জেনেও
মানুষ বাঁচতে চায়

কেউ আসলে তোমাকে চায় না
জীবদ্দশায় কেউ কখনো নিজের জন্যে পাঠ করে না
ইন্না লিল্লাহি..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.