নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

শুক্রবারের মুনাজাত

১৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:২২



আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম।

মওলা, মুনাজাত করার কোন যোগ্যতাই আমার নাই কারন আমি অপরাধী।
অপরাধীদের কেবল একটাই মুনাজাত- ক্ষমা চাওয়া।
মওলা, আমি ক্ষমা চাই আমার সমস্ত অপরাধের জন্য।

মওলা, আমি তো আমার ইচ্ছায় পৃথিবীতে আসিনি, এসেছি তোমার ইচ্ছায়।
তুমি কী ভেবে কী চিন্তা করে আমায় এনেছো আমি জানিনা।
যদি ইবাদতের উদ্দেশ্যে এনে থাকো তবে আমি স্বীকার করছি আমি ব্যর্থ।
প্রেমিক দিয়ে কখনো ইবাদত হয় না যেভাবে অজ দিয়ে কখনো জমি চাষ করানো যায় না।

মওলা, আর কী চাইবো? নশ্বর পৃথিবীর কিছু চাওয়াও তো বোকামি।
তোমার স্মরণ এখনো আমার অন্তরে জাগরুক আছে এর চেয়ে বড় পাওয়া আর কী থাকতে পারে।
তোমার সাথেই মিশে যেতে চাই যেন কেউ আর খুঁজে না পায়, না কবরে না হাশরে না নশরে।

মওলা, ক্ষমা করো। আমেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৬

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমিতো আমার ইচ্ছায় পৃথিবীতে আসিনি! [আল্লাহ তা'লা প্রত্যেক আত্নাকে সৃষ্টি করে তাদের কাছে অঙ্গীকার নেন যে তারা পৃথিবীতে আল্লাহ তা'লার প্রতিনিধিত্ব করবেন। তারা স্বেচ্ছায় তা করতে অঙ্গীকার করেন এবং তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয়, তবে পৃথিবীতে পাঠানোর সময় তাদের সে অঙ্গীকারের স্মৃতি মুছে দেয়া হয়। ক্বিয়ামাতের দিন তাদের সেই অঙ্গীকারের স্মৃতি তাদের ফিরিয়ে দেয়া হবে এবং তারা বুঝতে পারবে তারা পৃথিবীতে কি করেছে।]।

২| ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমিন।

৩| ১৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩২

রাজীব নুর বলেছেন: মুনাজাত দিয়ে কাজ হবে না। দরকার এখন ডাইরেক একশন।

৪| ১৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন:


অন্তরের অনুশোচনা, আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও তাঁর স্মরণে বিলীন হওয়ার আকাঙ্ক্ষা—মুনাজাতটি হৃদয়স্পর্শী এবং আত্মসমালোচনার গভীর উপলব্ধিতে সমৃদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.