নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

অতল প্রেম

২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৩



সংগীতের ঐ মূর্ছনাতে
আমি তোমায় খুঁজি
বিরহের ঐ খেরোখাতায়
তোমার নামই পূজি
একাকী আর নিরালাতে
নয়ন বারি মুছি
তুমিই আমার ভালোবাসা
সকাল সাঁঝের শুচি
আঁধার রাতে আমার ঘরে
জোনাক হয়ে জ্বলো
এত ডাকি তবু তুমি
তোমার মতোই চলো
তোমার কাছে জমা আছে
আমার অনেক আশা
যদিও জানি ভালোবাসা
বিরাট সর্বনাশা
সাগর মাঝে পাল তুলেছি
ভাসবো বলে জলে
হয়নি আজো সাঁতার শেখা
পাইনি কভু জলের পেখা
তাইতো ডুবে যাচ্ছে হৃদয়
অতল প্রেমের তলে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.