| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে নিয়েছে।
অফিসের কাজে নিজের বাসস্থান হতে অনেক দূরে অবস্থান করছি। একটা জিনিস বুঝলাম না, বাসায় থাকলে ক্ষুধা লাগে না কিন্তু বাইরে গেলে জগতের সব ক্ষুধা আমাকে পেয়ে বসে। এই দু'দিন খাওয়ার উপ্রে আছি। না খেয়েও উপায় নেই এত রসালো আর সুস্বাদু সব খাবার।
খাবার আগে এবং পরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করবেন। টাকা থাকার পরও অনেকে খেতে পারছে না কারণ বিভিন্ন রোগ-শোক। কারো হক মেরে খেলে আপনি যা খাবেন সবই হারাম হয়ে যাবে। যতই আপনি নামাজ দোয়া করেন না কেন, কারো হক বিনষ্ট করলে আপনার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কেউ নেই।
আমাদের কাজ শেষ হতে হতে মাগরিব পার হয়ে গেল। ঈশ্বরদীর সন্ধ্যাটা কি অন্যরকম, জানিনা। এরমধ্যে ড্রাইভারের ফোন পেয়ে আমরা পাঁচজন ঠান্ডা হয়ে গেলাম। অফিসের আইন অনুযায়ী শীতকালে কুয়াশার কারণে সন্ধ্যার পর গাড়ি চালানো নিষেধ। তাই আজ নাকি ঢাকা যাওয়া হবে না। এদিকে আমরা হোটেল মোটেল সব ছেড়ে দিয়েছি। আরো এক রাত থাকা মানে খরচ বৃদ্ধি। অফিসকে বোঝালাম কোনটা উত্তম, ঢাকা চলে আসা নাকি খরচ বাড়ানো? অফিস বলল আপনাদের নিরাপত্তার জন্যই এ আইন। এখন আপনারা যদি ঝুঁকি নিয়ে ঢাকায় চলে আসতে চান তো আসতে পারেন। আমরা ঝুঁকি নিলাম। আল্লাহর নামে পথে নামলাম।
©somewhere in net ltd.