নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

পথ চলতে - ৫

২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ এখন বিদ্যমান। এখন আপনার এই ৪জন বউ ভিন্ন ভিন্ন সত্তার কারনে ভালোবাসার গভীরতাও ভিন্ন। এই ৪জন বউ চার রকম চরিত্রের সার্টিফিকেট দিয়েছে! এখন কি করবেন?"

ব্যাপারটি আসলেই জটিল। কথা হলো একটা পুরুষের চারটে বিয়ে কেন করতে হবে? বেয়াদবি নেবেন না, বুঝার জন্য বলছি। ধরেন আপনি চারটি জাতের চারটে পেয়ারা খেলেন। যেহেতু জাত চারটি তাই স্বাদে একটু ভিন্নতা থাকতেই পারে। কিন্তু দিন শেষে আপনি বলবেন আপনি পেয়ারা-ই খেয়েছেন, অন্য কোন ফল নয়। তো শুধু পেয়ারা খেলে হবে? পৃথিবীতে তো আরো ফল আছে। শুধু নারী নিয়ে পড়ে থাকলে হবে? পৃথিবীতে আরো অনেক বিষয় আছে। সেসবেও একটু মনোযোগ দিন।

কোরআনে বিয়ের কোন ব্যাপার নেই, আছে সঙ্গিনীর উল্লেখ। অনেকে বলতে পারেন সূরা নিসাতে তো চারটি বিয়ের কথা উল্লেখ আছে। নাহ, ওটা অন্য বিষয়ে। যদি ওখানে বিয়ের প্রসঙ্গই থাকতো তবে ইয়াতিমের কথা আসতো না। আর 'নিকাহ' বলতে অনেকে বিবাহ অনুবাদ করেছেন যদিও এর আরেকটি অর্থ আছে। সেসব আরেকদিন বলবো।

সঙ্গিনী একজনই যথেষ্ট। তবে সমাজে এমন অনেক নারীরা আছেন, যারা হয়তো মুখ ফুটে বলতে পারছেন না যে তাদের একজন সঙ্গী প্রয়োজন, যেমন- বয়স্কা অবিবাহিতা, স্বামী থেকে আলাদা, বিধবা। আমাদের সমাজে পুরুষের দ্বিতীয় বিবাহকে ভালো চোখে দেখা হয় না। আমার মতে দ্বিতীয় বিবাহের কোন প্রয়োজনই নেই যদি আপনার সঙ্গিনী সব দিক দিয়ে আপনাকে সহযোগিতা করেন। কিন্তু উপরে যে তিন প্রকার নারীর কথা বললাম, তারা যদি আপনাকে চায়, তো আপনার উচিত আপনার সঙ্গিনীর সাথে এ ব্যাপারে পরামর্শ করা। তার যদি আপত্তি না থাকে তো আপনি আগাতে পারেন নচেৎ একজনকে নিয়েই থাকেন। আপনার নিয়ত থাকবে একজন অসহায়কে সহযোগিতা করা, কুপ্রবৃত্তি চরিতার্থ নয়।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এর পরকীয়ার কাহিনী নিশ্চয় আপনারা জানেন। তার এ পরকীয়ার কারণে কোম্পানির শেয়ার মূল্যে ধস নামে! সাম্প্রতিক খবর হলো সেই জেনসেনকে এনভিডিয়া আবার নিয়োগ দিয়েছে। এবং কোম্পানির শেয়ার মূল্য আবার উঠতির দিকে। তাহলে মাঝখানে যখন শেয়ার মূল্য কমে গিয়েছিল তখন কারা সেইসব শেয়ার কিনেছিল সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। জেনসেন কি আসলেই পরকীয়া করেছিল নাকি সে পরকীয়ার বলি হয়েছে?

বিশ্ববিধাতার পরিকল্পনাও বড় অদ্ভুত। তিনি কাউকে সত্যের পথে আনার জন্য কাউকে পরকীয়ার বলিও বানান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৪

হুমায়রা হারুন বলেছেন: পেয়ারার সাথে যদি আরো 'ফল' কথাটি আসে, কারণ পেয়ারা একটা 'ফল', তাহলে 'নারী'র সাথে আরো অনেক 'নারী' শব্দটি কি আসা উচিত না? আপনি বলছেন অনেক 'বিষয়'।
কেন?
লেখাটা কি এমন হবে নাঃ 'তো শুধু পেয়ারা খেলে হবে? পৃথিবীতে তো আরো ফল আছে। শুধু নারী নিয়ে পড়ে থাকলে হবে? পৃথিবীতে আরো অনেক নারী আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.