| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তবুও আশাকরি সবার ভালো লাগবে ।
কয়েক কোঁটি বছর আগে এক ডাইনোসর-মা তার বাচ্চাদের সাথে নিয়ে শিকারে জাচ্ছিল । এমন সময় সে দেখল চারদিকে কিরকম যেন একটা থমথমে পরিবেশ । সে প্রথমে ভাবল অন্য ডাইনোসররা হয়ত তাদের দেখে লুকিয়ে আছে । তাই সে তার বাচ্চাদের সহ আরও কিছুদূর গেলো ।
এতো দূরে আসার পরেও সে অন্য কোন ডাইনোসরের
দেখা না পেয়ে এবার কিছুটা শঙ্কিত হয়ে পড়ল ।
সে বুঝতে পারল যে কিছু একটা গণ্ডগোল
আছে যার ফলে অন্য কেউ আসে পাশে নেই ।
ঠিক সেই মুহূর্তে সে আকাশের দিকে তাকালো,
দেখলো বিশাল একটা জ্বলন্ত পাথর
খুব কাছে দিয়ে উরে চলে গেলো ।
সে এবার ঠিক বুঝতে পারলো কেন
অন্য ডাইনোসররা আসে পাঁশে নেই ।
সে তার চারিদিকে পাহার, গুহা, বড়গাছ ইত্যাদি
খুঁজতে লাগলো যাতে সে তার
বাচ্চাদের নিয়ে নিরাপদে থাকতে পারে ।
কিন্তু সে এতটাই হতভাগিনী যে তার
আসে পাঁশে দূরদূরান্ত পর্যন্ত ঠাই
নেয়ার মতো কোন জায়গা নেই ।
এখন তার বাচ্চারা কিছুটা শঙ্কিত হয়ে
মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, "কি হয়েছে মা ?"
মা তার সন্তানদের জবাব দিলো,
"নাহ, কিছু হয়নি । তোরা আমার কাছে আয় ।"
এই বলে মা তার সন্তানদের নিজের
কাছে নিয়ে মাটিতে বসে পরলো ।
তার সন্তানদের সে পরম মমতায়
নিজের কাছে আগলে রাখল ।
তার একটি বাচ্চা জিজ্ঞেস করল,
"মা, সত্যি করে বলনা কি হয়েছে ?"
মা এবার জবাব দিলো,
"কিছু হয়নি শোনা, তোঁদেরকে একটু
আদর করতে মনে চাইলো তাই এখানে থামলাম ।"
তার আরেক সন্তান আস্তে আস্তে বলল,
"মা আমার খুব খিদে পেয়েছে ।"
মা তার দিকে নির্বাক দৃষ্টিতে
তাকিয়ে রইল, কোন কিছু বলল না,
শুধু তার চোখ দিয়ে এক ফোঁটা
জল গড়িয়ে পরতে লাগল ।
আস্তে আস্তে উপড়ের সেই চিরচেনা মায়াবী
নীল আকাশটা গধুলিময় লাল বর্ণের হয়ে গেলো ।
খুব জোরে বাতাশ বইতে লাগল, সেই অসাধারণ
সুন্দর পৃথিবী এক দানবের রূপ ধারণ করল ।
অনেকদূর থেকে একটা বড় জ্বলন্ত পাঁথর
ঠিক তাদের দিকে ধেয়ে আসছে,
মা জানত আজ হয়ত
বাঁচার আর কোনো উপায় নেই ।
সে তার সন্তানদের বলল,
"তোরা আরেকবার আমাকে মা বলে ডাক ।"
এরপর, শুধু একটা শব্দই শোনা গেলো,
"মা ......"
©somewhere in net ltd.