নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অলস ব্যাক্তি

god's greatest creation is human and human's greatest creation is football

অর্ণব১৪

ফুটবল (বার্সা) , মিথোলজি (গ্রীক) , গেইম (পেস / ফিফা) , বই ( সব লেখকের ) আর আমার ল্যাপুটুপু এই নিয়ে আমার জীবণ .

অর্ণব১৪ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর বিখ্যাত কিছু পেইন্টিংস এবং তাদের পরিচিতি ( ২য় পর্ব)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০





এই ছবিটির নাম The Descent from the Cross । যদিও ছবিটি ডিপসিশন অব খ্রিষ্ট নামে অধিক পরিচিত । এর আঁকিয়ে হলেন ভ্যান ডার ওয়েডেন । ওয়েডেন ছবিটি ১৪৩৫ সালে সম্পূর্ণভাবে তৈরি করেন। বর্তমানে ছবিটি স্পেনের রাজধানী মাদ্রিদের মুসেও ডেল প্রাডো জাদুঘরে সংরক্ষিত আছে ।



যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটি তৈরি হয়েছে । ছবিতে যীশু ছাড়াও তার মা ম্যারি (নীল কাপড়ে) , নিকডেমাস (লাল কাপড়ে) , ম্যারি সালমে (সবুজ কাপড়ে) , ম্যারি মাগদেলিন (সর্ব ডানে) এবং আরো ৪ জন মানুষ আছেন । এই ছবির মাধ্যমে শিল্পী মানবিক আবেগ খুবই সুস্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন । এটি রেনেসা যুগের সেরা ছবিগুলোর একটি হিসেবে গণ্য করা হয় ।









ছবির নাম হল Sacrifice of Isaac । এটি ইতালিয়ান শিল্পী caravaggio এর সৃষ্ট একই নামের দুইটি চিত্রকর্মের মধ্যে একটি । পোপ অষ্টম আর্বানকে উৎসর্গ করে কারাভাজ্ঞিও এই ছবিটি আঁকেন । ছবিটি বর্তমানে ফ্লোরেন্সের উফফিজি গ্যালারিতে সংরক্ষিত আছে।



ছবিতে দেখা যাচ্ছে আব্রাহাম ( বা ইব্রাহিম) তাঁর পুত্র অ্যাইসাক (বা ঈসা) কে ঈশ্বরের উদ্দেশে বলিদানের জন্য প্রস্তুত হচ্ছেন এবং এই সময়ে একজন দেবদূতের আগমন ঘটে । দেবদূত আব্রাহাম কে অ্যাইসাকের পরিবর্তে একটি ভেড়া উৎসর্গের নির্দেশ দেন । মজার বিষয় হলো , আব্রাহাম এবং দেবদূতের চিত্র আঁকার সময় চিত্রকর একই চেহারা ব্যবহার করেছেন । পরে দেবদূতের চেহারায় অতিরিক্ত চুল দিয়ে ভিন্ন ভাবে উপস্থাপন করেছেন । ছবিতে তিনটি চরিত্রেরই অভিব্যাক্তি চমৎকার ভাবে ফুটে উঠেছে । আলো ছায়ার বিষয়েও চিত্রকর সুনিপুন ছিলেন ।









এই ছবির নাম দ্যা নাইট ওয়াচ । এই তৈলচিত্রের সৃষ্টিকর্তা হলেন ডাচ আকিয়ে র‍্যামব্রেনড । ১৬৪২ সালে সৃষ্ট এই ছবিটি বর্তমানে আমস্টাডারমের রিক্স জাদুঘরে সংরক্ষিত আছে । এর তুলনামূলক বড় সাইজ , আলো ছায়ার ভারসাম্য এবং গতির আবেশ , এই তিনটি বিষয়ের জন্য ছবিটি পৃথিবী বিখ্যাত ।



ছবিতে মূলত তিন জনকে ফোকাস করা হয়েছে । ক্যাপ্টেইন ফ্র্যান্স কক (কালো পোশাকের উপর লাল স্কার্ফ) , তাঁর সহযোগী ভ্যান রুইটেনবার্ক ( হলুদ পোশাকের উপর সাদা স্কার্ফ) এবং বাম দিকের ছোট্ট মেয়েটা । এই মেয়ের মাধ্যমে আঁকিয়ে একটি ঐতিহ্যবাহী বন্দুকের বিষয় তুলে ধরেছেন । মেয়েটি বেল্টে অঙ্কিত মৃত মুরগী এক ধরনের বন্দুককে নির্দেশ করে , এই মৃত মুরগী পরাজয়ের বিপরিত প্রতীক। আবার হলুদ বর্ণ জয়ের বার্তাবাহক । তাই এই মেয়েটি দ্বারা যুদ্ধ জয়ের কথা বুঝানো হয়েছে । আর এই যুদ্ধের নেতৃত্বদানকারী হিসেবে দেখানো হয়েছে ক্যাপ্টেইন কক এবং তাঁর সহযোগীদের ।







প্রয়োজনীয় ইন্টারনেট প্যাকেজের অভাবের এই পোস্টে মাত্র ৩ টা ছবি সম্পর্কে লিখতে পারলাম । আশা করি পরবর্তী পোস্টে আরো বেশী পেইন্টিংস নিয়ে লিখতে পারব।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

পদ্ম (কমল দাস) বলেছেন: :) :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

অর্ণব১৪ বলেছেন: :-B :-B :-B

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

েনহ।ল বলেছেন: ছবিতে দেখা যাচ্ছে আব্রাহাম ( বা ইব্রাহিম) তাঁর পুত্ :>>>অ্যাইসাক (বা ঈসা)<<<< কে ঈশ্বরের উদ্দেশে বলিদানের জন্য প্রস্তুত হচ্ছেন এবং এই সময়ে একজন দেবদূতের আগমন ঘটে ।

ইসমাইল হবে এই জায়গায়

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

অর্ণব১৪ বলেছেন: ঠিকই তো আছে X( X(

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

শব্দহীন জোছনা বলেছেন:
অনেক ভালো লাগল পেইন্টিং এবং সেই সাথে পোস্ট। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

অর্ণব১৪ বলেছেন: ধন্যবাদ ।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

শব্দহীন জোছনা বলেছেন:
অনেক ভালো লাগল পেইন্টিং এবং সেই সাথে পোস্ট। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।

++

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

রেজওয়ান তানিম বলেছেন: আইজ্যাক বলতে ইসহাক কে বুঝায়

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

অর্ণব১৪ বলেছেন: হইতে পারে । কিন্তু আমি যে সোর্স থেকে লিখসি সেখানে ঈসা লেখা ছিল । ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

মধুমিতা বলেছেন: আইজ্যাক বলতে ইসহাক । কিন্তু sacrifise এর জন্য তো ইসমাইল কে নেয়া হয়।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

অর্ণব১৪ বলেছেন: আইজ্যাক বলতে ইসহাককে বোঝানো হয় ঠিক । কিন্তু আমার জানা কাহিনী মতে , আব্রাহাম আইস্যাককে sacrifice না করে angel এর পরামর্শে একটি ভেড়া কে sacrifice করে ।

আরো জানতে en.wikipedia.org/wiki/Binding_of_Isaac এখানে ভিসিট করুন ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

মধুমিতা বলেছেন: Click This Link

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

অর্ণব১৪ বলেছেন: আমি ইসলামিক ভার্শনটা জানতাম না । আমি খ্রিস্টান কাহিনীটা থেকে পোস্ট করেছি। আপনের দেওয়া লিঙ্ক থেকে নতুন কিছু জানতে পারলাম ।
ধন্যবাদ ।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

নীল জানালা বলেছেন: কপালগুনে কারাভাজ্জো'র আঁকা ছবিটা দেখার সৌভাগ্য হৈসে আমার। জাদুঘরটার নাম উফ্‌ফিৎসি। বেশ কিছু ভুবন বিখ্যাত মাস্টারপিস আছে ঐখানে। প্রত্যেকটাই সত্যিই সৃষ্টি। এমনিতেই যারা ছবি আঁকতে জানে তাদের আমার কাসে সুপারম্যান/ওম্যান মনে হয়।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

অর্ণব১৪ বলেছেন: আপনার ভাগ্য অত্যন্ত ভালো। আমি ইন্টারনেটে ছবি গুলো দেখে মনের আকাঙ্ক্ষা পূরণ করি । আর এই রকম ছবিগুলোর স্রষ্টারা সত্যিই অসাধারন । এদের ছবি আমাদের মত সাধারন মানুষের বোধগম্য হয় । আমি পাবলো পিকাসোর ছবির কিছুই বুঝি না । :-* :-* :-*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.