নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরন্য১৫

অরন্য১৫ › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল গ্রহে চিঠি পাঠাতে এতো খরচ!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

মানুষের যেন কৌতুহলের শেষ নেই। আর সেই কৌতুহলের মধ্যে মঙ্গল গ্রহ একটি। তবে এ মঙ্গল নিয়ে নতুন এক কথা ‍শুরু হলো্। আর তা মঙ্গল গ্রহে চিঠি পাঠাতে কতো খরচ হবে। আর তার একট একটি হিসেব দিয়েছে ব্রিটিশ ডাক বিভাগ।


কারণ জানা গেছে, পাঁচ বছর বয়সী এক শিশুর কাছ থেকে অস্বাভাবিক এই প্রশ্নটি আসার পর পোস্টাল সার্ভিস এই হিসেব দিয়েছে। অলিভার গিডিংস এই প্রশ্নটি করেছিলো। সে নিজে বড়ো হয়ে একজন নভোচারী হতে চায়।

ডাক বিভাগের কাছে এই শিশুটির প্রশ্ন ছিলো- আমি যদি মঙ্গল গ্রহে একটি চিঠি পাঠাতে চাই তাহলে তার জন্য কতো খরচ পড়বে? যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহযোগিতা নিয়ে এই হিসেবটি তৈরি করেছে রয়্যাল মেইল।

ডাক বিভাগ বলছে, লাল ওই গ্রহটিতে স্বাভাবিক ওজনের একটি চিঠি পাঠাতে খরচ হবে প্রায় ১৭ হাজার ডলার। এই পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় ৫৫ মিলিয়ন কিলোমিটার।

ভাবুনতো এই হিসেব পাওয়ার পর ডাক বিভাগের কাছে শিশু অলিভারের উত্তর কি ছিলো? উত্তরে অলিভার বলেন, ওয়াও! এতো অনেক টাকা! এজন্যে এত্তোগুলে ডাকটিকেট লাগবে!

অলিভারের মা জানিয়েছেন, তার সন্তান সব সময়ই খুব কৌতূহলী। তিনি বলেন, মহাকাশ, তারকামণ্ডলী আর গ্রহ নক্ষত্রের বিষয়ে তার প্রচুর আগ্রহ। রয়্যাল মেইলের কাছ থেকে এ রকম এক জবাব পেয়ে মহা খুশি অলিভার ক্রেডিটঃপ্রথম বার্তা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা। পিচ্চির সব রাইখা প্রথমেই খরচের চিন্তা। বড় হইয়া অনেক হিসাবী হইবো পিচ্চিটা।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:

ভালো প্রশ্ন করেছে বাচ্ছাটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.