| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইরে আমাদের মাঝে কতজন আছেন যারা নিয়মিত নামাজ আদায় করেন?? কতজন আছেন যারা নিয়মিত ব্লগ লেখেন?? কতজন আছেন যারা জামাত শিবির এর বিরোধী না?? কতজন আছেন যারা সঠিক কাজে তারুণ্যর উচ্ছলতাকে বাহবা দেন না??
নিশ্চিত ভাবেই বলতে পারি সংখ্যাটা খুব বেশিনা...!!
এখন প্রথম কথা, তাহলে একজন মানুষ যিনি তার জীবদ্দশাই আস্তিক ছিলেন নাকি নাস্তিক ছিলেন সেইটা নিয়ে এত্ত আলোচনার কোন মানেই হই না!! তার কাজের হিসাব নেবেন আল্লাহতায়ালা।
দ্বিতীয় কথা, এই মুহূর্তে আমাদের প্রধান আলোচ্য বিষয় রাজাকার এর ফাঁসি, এই ক্ষেত্রে যে সকল রাজাকার বিরোধী আন্দোলনকারী ছিলেন তিনিও তাদের মধ্যে একজন।
তৃতীয় এবং শেষ কথা, আমরা কখনই ধর্মবিরোধী নয় এবং খুনের পক্ষেও নয় আর তাই একজন ধর্মবিরোধী মানুষও যদি খুন হয় খুন হলে আমরা অবশ্যই সেই খুনের বিচার চাই।
ভাই আজকে একজন আন্দোলনকারী খুন হয়েছে সে ধর্মবিরোধী হোক আর নাই হোক এইটা বড় কথা না, কথা হল কাল আপনিও হতে পারেন...!!
সময় এখনি রুখে দাঁড়ানোর, খুনি সে যেই হোক খুনের শাস্তি তার পেতেই হবে না হলে হইত সে কাল আপনাকেও আঘাত করতে পিছপা হবে না...।
©somewhere in net ltd.