নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় তো যাইতাছেই ... ভালো আর মন্দ ... এই যা ....

আশামি

নিজেরে নিজে আইজও চিনবার পারলাম না।ক্যামনে জানি সময় পার হই্য়া গেলো, বুঝলাম না ...বুঝবার চাই ও না, সময় তো যাইতাছেই ...ভালো আর মন্দ, এই যা ........

আশামি › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতায় বসবাস ... ...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

রাত জেগে থাকা নিশাচর কুকুরের দ্রুত নিঃশ্বাসের শব্দ যখন কানে আসছিলো, হঠাৎ-ই নিজের অজান্তে দরজা খুলে বাইরে বের হলাম। ছাদ ছুই ছুই আম গাছের পাতাগুলো কেমন জানি সাগ্রহে আমাকে স্বাগত জানাল। এক ঝাপটা ঠান্ডা বাতাস আমার শরীরকে ছুয়ে গেল কোন কিছু বুঝে ওঠার আগেই।
চারদিক নিঃশব্দ।
রাত ৩ টা বেজে ১১ মিনিট, এটাকে রাত না বলে ভোররাত বলাটাই বেশি যৌক্তিক মনে হয়। যাক সে কথা। দু-হাতে আলিঙ্গন করছিলাম নিঃসঙ্গতাকে। এ এক অন্য রকম পাওয়া, অন্য রকম চাওয়া, অন্য রকম এক নেশা। একাকীত্বের নেশা।
খোলসের আবরণে আবদ্ধ আমরা সবাই। দিনের পর দিন, বছরের পর বছর, যুগ যুগ পার হয়ে গেলেও এই খোলসের আবরণ থেকে বাইরে এসে নিজেকে নিজে সময় দিতে হয়ত খুব কম মানুষই পারে।
আমি তাদের মধ্যে একজন।
নিজেকে নিজে সময় দিয়েছেন কখনও? যাকে কিনা বলা হয়- ‘’Give Time yourself and be prepare for your own’’ অশ্চর্য হলেও এটাই সত্যি যে,
‘’বেশীরভাগ মানুষ তাদের জীবনে এই বিষয়টা উপলব্ধি-ই করতে পারে না।’’
আর এই সত্যিটা উপলব্ধি যদিওবা করত, কি লাভ তাতে?
‘’নিজেকে দেবার মত সময় সব মানুষ পায় কি??’’
-- আর যদিওবা পায় ‘’সবার পক্ষে তা উপলব্ধি করাটাও অসম্ভব।’’

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:

ব্লাহ

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

আশামি বলেছেন: Thanks :D

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: হুম

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাব্যিক শুরুটা অসাধারণ লাগল।

+++

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩৯

আশামি বলেছেন: Many Many Tnx To All....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.